এক্সপ্লোর

Rupay Select Debit Card: এই ডেবিট কার্ড ব্যবহার করেন ? বড় বদল আনছে NPCI; জেনে রাখা জরুরি

NPCI Rule: রুপে সিলেক্ট ডেবিট কার্ডে একাধিক নতুন ফিচার্স বা সুবিধা আসছে আগামী ১ এপ্রিল থেকে। গ্রাহকদের আরও পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

Debit Card: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বড় সুখবর এনেছে গ্রাহকদের জন্য। যে সমস্ত গ্রাহকরা রুপে সিলেক্ট ডেবিট কার্ড (Rupay Debit Card) ব্যবহার করেন তাদের জন্য বড় খবর। আগামী ১ এপ্রিল থেকে বদলাতে চলেছে বেশ কিছু নিয়ম। এই কার্ড আপডেট করা হবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) পক্ষ থেকে। আর তার জন্য অনেক নতুন নতুন ফিচার্সের সুবিধে পাবেন গ্রাহকরা। কী কী বদল আসছে ? দেখে নিন এক নজরে।

রুপে সিলেক্ট ডেবিট কার্ডে একাধিক নতুন ফিচার্স বা সুবিধা আসছে আগামী ১ এপ্রিল থেকে। গ্রাহকদের আরও পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আর এই মর্মেই বিগত ২৫ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করেছিল এনপিসিআই। এবার থেকে রুপে ডেবিট সিলেক্ট কার্ডের মধ্যেই আপনি পেয়ে যাবেন বিমার সুবিধে, বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেসও।

কমপ্লিমেন্টারি লাউঞ্জ ভিজিট: এবার থেকে এই ডেবিট কার্ডে আপনি প্রতি চার মাসে এক বার করে ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং এক বছরের মধ্যে ২ বার আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন। তবে এক্ষেত্রেও কিছু শর্তাবলী রয়েছে।

পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স: এবার থেকে রুপে সিলেক্ট ডেবিট কার্ডে জুড়ে যাবে বিমার সুবিধেও। পাবেন পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইনসিওরেন্স। দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে ১০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পেয়ে যাবেন আপনি। তবে এক্ষেত্রে মৃত্যুর ৩০ দিন আগে ন্যূনতম ১টি সফল লেনদেন করে থাকতে হবে সেই কার্ডে।

জিম মেম্বারশিপ: প্রতি ত্রৈমাসিকে একটি করে কমপ্লিমেন্টারি জিম মেম্বারশিপ পাবেন আপনি এই রুপে কার্ড ব্যবহার করলে। এখানে আপনি বিকল্পও পাবেন ৯০ দিন হোম ওয়ার্ক আউট এবং ৩০ দিনের অফলাইন ওয়ার্ক আউটের জন্য।

স্বাস্থ্য পরীক্ষা: প্রতি ত্রৈমাসিকে বিনামূল্যে হেলথ চেক আপ প্যাকেজ পেয়ে যাবেন আপনি রুপে সিলেক্ট ডেবিট কার্ডে।

অন্যান্য সুবিধে

শুধু এখানেই শেষ নয়, এই কার্ডে আপনি আগামী ১ এপ্রিল থেকে ১০০টি ক্যাব সার্ভিস কুপন পাবেন, আমাজন প্রাইম, হটস্টার, সোনি লিভ ইত্যাদি ওটিটি প্ল্যাটফর্মের বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজও পাওয়া যাবে এই কার্ডে লেনদেনের মাধ্যমে।

সাধারণভাবে বছরে ২৫০ টাকা করে চার্জ কাটে এই রুপে সিলেক্ট ডেবিট কার্ডের জন্য যা প্রতি ত্রৈমাসিকে ভেঙে ভেঙে ব্যাঙ্কের তরফে কেটে নেওয়া হয়। এই সুবিধেগুলি পাওয়ার জন্য কার্ডের মাধ্যমে ন্যূনতম ১ টাকার লেনদেন করতে হবে গ্রাহককে। আর তারপরেই যে যে কুপন আপনার পাওয়ার কথা তা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আপনার রেজিস্টার্ড মেলে পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: City of Gold: ৩ হাজার বছরের পুরনো 'সোনার শহর' ! মরুভূমির মধ্যে মিলল খোঁজ; চাঞ্চল্যকর আবিষ্কার প্রত্নতাত্ত্বিকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
Gold Silver Price Today: দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
দেড় হাজারের বেশি বাড়ল রুপোর দাম, সামান্য বাড়লো সোনার দামও
E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২১.০৭.২০২৬)। INDI-জোটকে আহ্বান মমতার।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২১.০৭.২০২৬)। 'ভাগের মা' ২১ জুলাই, ভাগিদারির লড়াইয়ে ৪ টুকরো শহিদ তর্পণ
TMC 21st July: রাজ্যে পালাবদলের পর একুশে জুলাইয়ের মঞ্চে ভাঙা হাটে উধাও সেলিব্রিটিদের সেই চেনা ভিড়!
Mamata Banerjee : 'বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন,' INDI-জোটকে আহ্বান জানালেন মমতা
Mamata Banerjee: 'গ্রেফতার হলে জেলের ভাত খান', একুশের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget