এক্সপ্লোর

Dollar Price: তেলের দাম মহার্ঘ হতেই রেকর্ডহারে কমল টাকার মূল্য, চিন্তায় ভারত

Rupees-Dollar Price: গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ সময়ের মধ্যে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল।

নয়া দিল্লি: রাশিয়ার যুদ্ধের প্রভাব এবার পড়ল অর্থনীতিতেও। গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয় বাজারে এর প্রভাব পড়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই রেকর্ড পরিমানে নেমে গেল টাকার দাম। খোলাবাজারে সোমবার টাকার দাম নামল অনেকটাই। গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ সময়ের মধ্যে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল। সোমবার ডলার প্রতি টাকার দাম হয় ৭৬.৯২ টাকা। এক সময় বিনিময় মূল্য আরও কমে ৭৬.৯৬ টাকায় নেমে গিয়েছিল।                                            

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কারণে সোমবার টাকার দাম এতটাই নেমে গিয়েছে যে এর আগে টাকার দাম এতটা কখনোই নামেনি। ভারত সহ গোটা বিশ্বের প্রায় সব দেশেই পতন দেখা দিয়েছে কারেন্সির। গত শুক্রবার যখন অর্থ বাজার বন্ধ হয় তখন টাকার মূল্য ছিল প্রতি ১ মার্কিন ডলার পিছু ৭৬.১৬ টাকা। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে অনেকটা নেমে গিয়েছে টাকার দর।            

মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতায় কখনও এতটা পিছিয়ে পড়েনি টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব বাজারে পড়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত। এও জানা গিয়েছে এখন রুশ মুদ্রা রুবল এবং চিনের মুদ্রা ইয়েনের বিনিময় বাড়ছে। যার প্রভাব পড়েছে টাকার মূল্যেও।  

রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক শ্রীরাম আইয়ার বলেছেন, সোমবার সকালে অপরিশোধিত তেলের সঙ্গে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় টাকা সোমবার সকালে অনেকটাই কমে গিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়েই টালমাটাল পরিস্থিতি। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। 

সোমবার বাজার খুলতেই ভারতের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ফের নিম্নমুখী হল। রবিবারই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ১৩৯ ডলারে উঠে যায়। অবশ্য পরে তা ১৩০ ডলারে নেমে আসে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ইউক্রেন যুদ্ধের জেরে ১৪ বছরের রেকর্ড ভেঙে অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলার। বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, ৪০০ পয়েন্টের বেশি পড়ল নিফটি। 

 

সেরা শিরোনাম

RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Gold Price : ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
ধনতেরস পেরোতেই বিরাট সস্তা সোনা ? সপ্তাহ শুরুতেই অনেকটা কমল দাম, নামল রুপোর দরও
Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?

ভিডিও

ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget