এক্সপ্লোর

Samsung Strike: কাজ বন্ধ ! বড়সড় ধর্মঘটে সামিল এই স্মার্টফোন সংস্থার ২৮ হাজার কর্মী- কী নিয়ে বাড়ল ক্ষোভ ?

Samsung Company: স্যামসাংয়ের কর্মীরা মূলত তাদের বেতন ও ছুটির দিন নিয়ে ক্ষুব্ধ। গত বছর চিপ ইউনিটে কর্মরত ব্যক্তিদের ব্যবসায় লোকসান দেখিয়ে বোনাস দেওয়া হয়নি। ফলে ক্ষোভের মূলে এই কারণও রয়েছে।

Samsung Worker's Strike: ইলেকট্রনিক্স এবং স্মার্টফোন উৎপাদনকারী বিশ্বের অন্যতম প্রধান কোম্পানি স্যামসাং এখন নানা সমস্যায় জেরবার। দক্ষিণ কোরিয়ার এই সংস্থায় হাজার হাজার কর্মী বর্তমানে ধর্মঘট ডেকেছে। গতকাল সোমবার থেকেই চলছে এই ধর্মঘট (Samsung Strike)। স্যামসাং ইলেকট্রনিক্স সংস্থার ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম এত বড় আকারের ধর্মঘট ডাকল স্যামসাংয়ের কর্মীরা।

৫৫ বছরের ইতিহাসে সবথেকে বড় ধর্মঘট

বিভিন্ন দাবিতে স্যামসাংয়ের কর্মীরা ধর্মঘট করেছেন। এর আগে জুন মাসেও ১ দিনের জন্য ধর্মঘট ডেকেছিলেন স্যামসাংয়ের কর্মীরা। আর তাদের দাবিতে রাজি না হওয়ায় এই বিষয়টি আরও বড়সড় আকার ধারণ করে। ফলে আবার নতুন করে ধর্মঘটে (Samsung Strike) সামিল কর্মীরা। এবারে ৩ দিনের ধর্মঘটে সামিল হয়েছে কর্মীরা। স্যামসাং সংস্থার ৫৫ বছরের ইতিহাসে এটি সবথেকে বড় ধর্মঘট হিসেবে দেখা যাচ্ছে। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে দেখা গিয়েছে, কর্মীদের এই ধর্মঘট স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাংয়ের কর্মচারীরা কোম্পানির সবথেকে উন্নত চিপের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে কর্মীদের এই ধর্মঘটে।

চিপ উৎপাদন ব্যাহত হবে

ইউনিয়নের লক্ষ্য হোয়াসিয়ং অঞ্চলে স্যামসাংয়ের সেমিকন্ডাকটর প্ল্যান্টের বাইরে ৫ হাজার লোক জমায়েত করা। এই লক্ষ্য সম্পূর্ণ হয়েছে। এখনও কতজন কর্মী চাকরি ছাড়তে চলেছেন, তা জানা যায়নি। আর এই তিনদিনের ধর্মঘটের (Samsung Strike) কারণে চিপ উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কী নিয়ে ক্ষুব্ধ স্যামসাংয়ের কর্মীরা

স্যামসাংয়ের কর্মীরা মূলত তাদের বেতন ও ছুটির দিন নিয়ে ক্ষুব্ধ। স্যামসাংয়ের ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ২৮ হাজারেরও বেশি সদস্য কর্মী জানিয়েছেন যে বেতন স্কেল নিয়ে বহু আলোচনা হলেও তাঁর কোনও সমাধান পাওয়া যায়নি। গত বছর চিপ ইউনিটে কর্মরত ব্যক্তিদের ব্যবসায় লোকসান দেখিয়ে বোনাস দেওয়া হয়নি। ফলে ক্ষোভের মূলে এই কারণও রয়েছে।

ভারতের স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের একটা বড় মার্কেট শেয়ার আছে। আর কিছুদিনের মধ্যেই স্যামসাং গ্যালাক্সি এ১৬ এবং গ্যালাক্সি এ০৬ এই দুটি মডেল লঞ্চ হতে চলেছে। তবে এখনও তাঁর স্পষ্ট তারিখ জানা যায়নি। স্যামসাংয়ের এই কর্মী ধর্মঘট কি ব্যবসায় প্রভাব ফেলবে ?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Budget 2024: সাধারণ কর ছাড় ৫০ হাজার থেকে বেড়ে হবে ১ লাখ ! করদাতাদের জন্য সুখবর থাকবে বাজেটে ?

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget