এক্সপ্লোর

Sanchar Saathi  : আপনার মোবাইলে রাখতেই হবে সঞ্চারসাথী অ্যাপ ? বাধ্যতামূলক না ঐচ্ছিক ! কী বলল সরকার ?

Dot Contro :কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) মঙ্গলবার জানিয়েছেন, অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হিসাবে থাকবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সঞ্চারসাথী অ্যাপ ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক, ইনস্টল বাধ্যতামূলক নয়।
  • বিরোধীদের প্রতিবাদের পর মন্ত্রী জানিয়েছেন, অ্যাপটি মুছে ফেলা যাবে।
  • জালিয়াতি রুখতে অ্যাপটি তৈরি, তবে এটি নিয়ে বিতর্ক।
  • কংগ্রেসের মতে, এটি নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘনকারী 'স্নুপিং অ্যাপ'।

 

Dot Contro :  বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে এবার সঞ্চারসাথী অ্যাপ (Sanchar Saathi) বাধ্যতমূলক কিনা তা নিয়ে মুখ খুলল সরকার। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) মঙ্গলবার জানিয়েছেন, অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হিসাবে থাকবে। যার অর্থ আপনার মোবাইলে আর এই অ্যাপ প্রি-ইনস্টলড থাকবে না। 

এই নিয়ে কী বলেছেন মন্ত্রী
এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের সিন্ধিয়া বলেন, “যদি আপনি সঞ্চার সাথী অ্য়াপ মোবাইলে না চান, তাহলে আপনি এটি মুছে ফেলতে পারবেন। এটা ঐচ্ছিক... এই অ্যাপটি সকলের কাছে তুলে ধরা আমাদের কর্তব্য। এটি তাদের ডিভাইসে রাখা বা না রাখা, তা ব্যবহারকারীর উপর নির্ভর করে।”

কী অর্ডার এসেছিল আগে
সম্প্রতি স্মার্টফোনে এই অ্যাপটি বাধ্যতামূলকভাবে ইনস্টল করার কথা বলেছিল ডিপার্টমেন্ট অফ টেলিকম (DOT)। তবে এর তীব্র প্রতিবাদ করে কংগ্রেস। এবার সেই বিরোধিতার পরই সঞ্চারসাথী অ্যাপ নিয়েছে সাফাই দিয়েছে সরকার। সরকারে তরফে জানানো হয়েছে, টেলিকম বিভাগ (DoT) ফোন নির্মাতা ও আমদানিকারকদের জালিয়াতি সনাক্ত করার জন্য এই অ্যাপ তৈরি করেছে।

মূলত, সঞ্চার সাথী অ্যাপটি ৯০ দিনের মধ্যে সব নতুন ডিভাইসে আগে থেকে ইনস্টল করার নির্দেশ দেওয়ার পরে এই প্রতিবাদ শুরু হয়। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এই আদেশ না মানার পরিকল্পনা করছে। নয়াদিল্লিকেও এই বার্তা পাঠিয়ে দেবে কোম্পানি।

কংগ্রেস একে ‘স্নুপিং অ্যাপ’ তকমা দিয়েছে
এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া সরকারকে একনায়কতন্ত্র ও নাগরিকদের গোপনীয়তার অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে সঞ্চার সাথীকে একটি “স্নুপিং অ্যাপ” বলে অভিহিত করেছেন। সরকারকে অবিলম্বে এই অ্যাপটি বাতিল করার দাবি জানিয়েছে কংগ্রেস। তিনি বলেন, “সঞ্চার সাথী একটি স্নুপিং অ্যাপ ও স্পষ্টতই এটি হাস্যকর। নাগরিকদের গোপনীয়তার অধিকার রয়েছে। সরকার সবকিছু না দেখে পরিবার ও বন্ধুদের কাছে বার্তা পাঠানোর জন্য প্রত্যেকেরই গোপনীয়তার অধিকার থাকা উচিত।” 

এই নিয়ে কী বলছে সরকার
ইতিমধ্যেই DoT-এর আদেশ নিয়ে ব্যাখ্যা সাফাই দিয়েছে সরকরা। যেখানে বলা হয়েছে, টেলিকম বিভাগের আদেশের মূল্য় লক্ষ্য হল, দেশে নকল হ্যান্ডসেট ও সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করা। যেকারণে সরকার প্রি-ইন্সটল করা অ্যাপের উপর জোর দিয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, মোবাইল হ্যান্ডসেটে সঞ্চার সাথী অ্যাপ প্রি-ইন্সটল করার জন্য টেলিযোগাযোগ বিভাগের (DoT) নির্দেশিকা নাগরিকদের নকল হ্যান্ডসেট কেনা থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি, টেলিকম সম্পদের সন্দেহজনক অপব্যবহার রোধ করা সহজ হবে।  

Frequently Asked Questions

সঞ্চারসাথী অ্যাপ কি বাধ্যতামূলক?

না, সঞ্চারসাথী অ্যাপটি ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে এটি তাদের মোবাইল থেকে মুছে ফেলতে পারবেন।

সঞ্চারসাথী অ্যাপ কেন তৈরি করা হয়েছে?

টেলিকম বিভাগ (DoT) জালিয়াতি সনাক্ত করার জন্য এই অ্যাপ তৈরি করেছে। এর উদ্দেশ্য হল নকল হ্যান্ডসেট ও সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করা।

কংগ্রেস সঞ্চারসাথী অ্যাপকে কী তকমা দিয়েছে?

কংগ্রেস সঞ্চারসাথী অ্যাপকে একটি

সঞ্চারসাথী অ্যাপের নির্দেশিকা কেন জারি করা হয়েছিল?

DoT-এর নির্দেশিকার মূল লক্ষ্য ছিল নকল হ্যান্ডসেট এবং সাইবার জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষা দেওয়া এবং সন্দেহজনক অপব্যবহার রোধ করা।

সেরা শিরোনাম

Darius Khambata: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget