এক্সপ্লোর

ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক, কমছে গাড়ি-বাড়ি ঋণের সুদও

ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরের দিন দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ঋণ ও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। গাড়ি ও গৃহঋণ যাঁরা নিয়েছেন, তাদের জন্য সুখবর যে, এবার তাঁদের ইএমআই-এর পরিমাণ করবে। অন্যদিকে, ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল ০.৩ থেকে ০.৫ শতাংশ।

নয়াদিল্লি: ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরের দিন দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ঋণ ও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। গাড়ি ও গৃহঋণ যাঁরা নিয়েছেন, তাদের জন্য সুখবর যে, এবার তাঁদের ইএমআই-এর পরিমাণ করবে। অন্যদিকে, ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল ০.৩ থেকে ০.৫ শতাংশ। রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক সব মার্জিনাল কস্ট-বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-এ সুদের হার পাঁচ বেসিস পয়েন্ট বা ০.০৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। চলতি অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক এই নিয়ে নবমবার সুদের হার কমাল। এক বছরের এমসিএলআর এখন ৭.৯০ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৮৫ শতাংশ। আরবিআই তাদের ষষ্ঠ পাক্ষিক নীতি পর্যালোচনায় রেপো রেট অপরিবর্তিত রেখেছে। যদিও ঋণের যোগান বাড়ানোর জন্য কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এরফলে সুদের হার আরও কমতে পারে। স্টেট ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত লিকুইডিটির পরিপ্রেক্ষিতে এসবিআই রিটেল টার্ম ডিপোজিট (২ কোটি টাকার কম) ও বাল্ক টার্ম ডিপোজিট (২ কোটি টাকা ও তার বেশি)-এ সুদের হারের পুনর্বিন্যাস করা হয়েছে। তবে আগামী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে যে ফিক্সড ডিপোজিটগুলির মেয়াদ ফুরোচ্ছে, সেগুলির ক্ষেত্রে সুদের হারের এই পরিবর্তন কার্যকর হচ্ছে না। যে ফিক্সড ডিপোজিটগুলির মেয়াদ ৪৬ থেকে ১৭৯ দিন, সেগুলির ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমছে। এ ধরনের ডিপোজিটে সুদের হার হবে ৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন ও ২১১ দিন থেকে এক বছরের কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হবে ৫.৫০ শতাংশ। এর আগে এই ডিপোজিটগুলিতে সুদের হার ছিল ৫.৮০ শতাংশ। এক বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ১০ বিপিএস কমছে। এই ডিপোজিটগুলিতে সুদের হার ছিল ৬.১০ শতাংশ। এখন তা কমে হবে ৬ শতাংশ।

সেরা শিরোনাম

Early Retirement: ৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
৫০ বছরেই অবসর নিতে চান অনেক মানুষ, কোন পথে আসবে সেই উপায়?
Life Insurance Corporation: সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
সন্তানের ভবিষ্যতের জন্য LIC-এর বিশেষ পলিসি, মাসে ৫ হাজার টাকা বিনিয়োগে কত টাকা মিলবে?
Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget