এক্সপ্লোর

SBI Branch: এই বছরই দেশে আরও ৬০০ শাখা খুলবে SBI, বাড়তি সুবিধে পাবেন গ্রাহকরা

State Bank of India: স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন, বর্তমানে এই ব্যাঙ্ক যে সমস্ত ক্ষেত্র ক্রমে উন্নত হয়ে উঠছে সেগুলিতে নজর দিচ্ছে বেশি করে। অনেক জায়গাতে নতুন নতুন এলাকায় এসবিআইয়ের শাখা এখনও খোলা হয়নি।

SBI Chairman: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই অর্থবর্ষে তাদের নেটওয়ার্ক আরও প্রসারিত করার চেষ্টা করছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে আরও ৬০০টি নতুন শাখা খোলার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে অনেকাংশে থাকবে গ্রামীণ শাখাও (SBI Branches)। গত অর্থবর্ষে অর্থাৎ ২০২৩-২৪-এর মধ্যে এসবিআই (SBI Chairman) মোট ১৩৭টি শাখা খুলেছে। এর মধ্যে ৫৯টি গ্রামীণ এলাকায় খোলা হয়েছে। এসবিআই (State Bank of India) দেশের প্রতিটি গ্রাহকের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছে। এমনকী নিজের ব্যবসা আরও বিস্তৃত করার দিকেও নজর দিচ্ছে এই ব্যাঙ্ক।

SBI-এর ২২,৫৪২টি শাখা রয়েছে, এটিএম রয়েছে ৬৫ হাজার

স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেট্টি জানিয়েছেন, বর্তমানে এই ব্যাঙ্ক যে সমস্ত ক্ষেত্র ক্রমে উন্নত হয়ে উঠছে সেগুলিতে নজর দিচ্ছে বেশি করে। অনেক জায়গাতে নতুন নতুন এলাকায় এসবিআইয়ের শাখা এখনও খোলা হয়নি। সেখানে নিজেদের অস্তিত্ব গড়তে চায় এই ব্যাঙ্ক। এই বছর প্রায় ৬০০ শাখা খোলার লক্ষ্যমাত্রা নিয়েছে স্টেট ব্যাঙ্ক। এর সাহায্যে গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে পারবে এসবিআই। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত দেশে এসবিআইয়ের মোট ২২,৫৪২টি শাখা ছিল। এর সঙ্গে স্টেট ব্যাঙ্কের এটিএম ছিল ৬৫ হাজার।

৫০ কোটি ভারতীয়র সঙ্গে যুক্ত এসবিআই

এসবিআইয়ের চেয়ারম্যান জানিয়েছেন যে এই ব্যাঙ্ক দেশের মোট ৫০ কোটি মানুষের সঙ্গে সম্পর্কিত। এই সংখ্যক মানুষকে পরিষেবা দিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরও মানুষ, আরও পরিবারের সঙ্গে নিজেদের যুক্ত করতে চায় এসবিআই। দেশের সেরা ব্যাঙ্ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর সিএস শেঠি। শুধুমাত্র গ্রাহকদের স্বার্থেই নয়, শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের জন্যও কাজ করতে চায় এসবিআই।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিটের মত ঐতিহ্যবাহী বিনিয়োগ প্রকল্পকে নতুন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উন্নত করে তুলতে চায়। এই ব্যাঙ্ক চাইছে কম্বো প্রোডাক্ট নিয়ে আসার ব্যাপারে যাতে এফডি এবং আরডির সুবিধা তো থাকবেই, তার পাশাপাশি এসআইপির ফিচার্সও থাকবে। এই পণ্যগুলি ডিজিটাল হবে এবং গ্রাহক যে কোনও সময় এগুলি পরীক্ষা করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: SBI Rule: বদলে যাবে FD বা RD-র পদ্ধতি, নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে কী বদল আনবে SBI ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget