এক্সপ্লোর

SBI Chocolate Scheme: ঋণের টাকা না দিলেই বাড়িতে চকোলেট !

State Bank Of India: ঋণের টাকা না দিলে 'গাঁধীগিরির বদলে  চকোলেটগিরি' করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। ইএমআই (EMI)  না দিলে গ্রাহকদের পাঠানো হবে চকোলেট (Chocolate) ।

State Bank Of India: মুন্নাভাই থেকে শিক্ষা ! ঋণের টাকা না দিলে 'গাঁধীগিরির বদলে  চকোলেটগিরি' করবে স্টেট ব্যাঙ্ক (SBI)। ইএমআই (EMI)  না দিলে গ্রাহকদের পাঠানো হবে চকোলেট (Chocolate) । সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক(Bank)।  

SBI: কী করতে চলেছে ব্যাঙ্ক ?
আপনিও যদি দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক SBI-এর গ্রাহক হন, তাহলে এই ভুল করবেন না। এবার থেকে ব্যাঙ্কের ঋণ নিয়ে EMI মিস করলেই বাড়িতে আসবে চকোলেট। ব্যাঙ্কের অবাধ্য গ্রাহকদের পথে আনতে এই বিশেষ স্কিম তৈরি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মূলত, মাসিক পেমেন্ট মিস করতে পারেন এরকম গ্রাহকদেরই এই চকোলেট পাঠানো হবে। 

Bank News: এই ধরনের গ্রাহকরা চকোলেট পাবেন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিম নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।  মূলত, যেসব গ্রাহক সময়মতো ঋণের কিস্তি দিতে যান না তাদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে। ব্যাঙ্ক জানিয়েছে, এমন অনেক গ্রাহক আছেন যারা ইএমআই না দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কের ফোনও তোলেন না। এই ঘটনা বুঝিয়ে দেয়, ওই গ্রাহক টাকা দিতে চান না। এই ধরনের পরিস্থিতিতে ব্যাঙ্ক তাদের বাড়িতে চকোলেট পাঠিয়ে টাকা দেওয়ার কথা মনে করিয়ে দেবে।

ঋণ শোধের রিমাইন্ডার
ব্যাঙ্কিং শিল্পে খুচরো ঋণের পরিমাণ বৃদ্ধির কারণেই এসবিআই এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ব্যাঙ্কিং শিল্পে খুচরো ঋণের পরিমাণ বেড়েছে। খুচরা ঋণ বৃদ্ধির সাথে সাথে মাসিক ইএমআই খেলাপির ঘটনাও বেড়েছে। এই অবস্থায় সব ব্যাঙ্ক ইএমআই এবং ঋণ পরিশোধের জন্য বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে। SBI-এর এই চকোলেট স্কিমটি সেরকমই একটি প্রচেষ্টা।

ব্যাঙ্কের খুচরো ঋণ বেড়েছে
SBI-এ জুন 2023 ত্রৈমাসিকে খুচরো ঋণ বেড়েছে 12,04,279 কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ জুন 2022 ত্রৈমাসিকে এই সংখ্যা ছিল 10,34,111 কোটি টাকা। পরিসংখ্যান বলছে, এক বছরে ব্যাঙ্কের খুচরো ঋণ বেড়েছে ১৬ দশমিক ৪৬ শতাংশ। 2023 সালের জুন মাসে SBI-এর মোট ঋণ ছিল 33,03,731 কোটি টাকা। এখানে ব্যাঙ্কের ঋণ বইয়ে খুচরো ঋণের অংশ সবচেয়ে বেশি।

এই পরীক্ষা এখনও চলছে
এই বিষয়ে এসবিআই-এর ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার তিওয়ারি ( রিস্ক, কমপ্লায়েন্স, স্ট্রেসড অ্যাসেটস-এর ইনচার্জ) বলেছেন- ব্যাঙ্কের এই প্রচার উদ্যোগ এখনও পাইলট পর্যায়ে রয়েছে৷ এসবিআই মাত্র 10-15 দিন আগে এটি শুরু করেছে। তবে এর প্রাথমিক প্রতিক্রিয়া বেশ ভাল। এই প্রচারের কারণে ঋণ সংগ্রহের পরিমাণ বেড়েছে। তিনি আরও বলেন, পাইলট পর্যায়ে এই প্রচার থেকে ভাল ফল পাওয়া গেলে তা বড় পরিসরে গ্রহণ করা হবে। 

Cardless Transactions: ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা, SBI, HDFC, ICICI গ্রাহকরা এইভাবে পাবেন সুবিধা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?

ভিডিও

Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget