এক্সপ্লোর

Closing Bell: একদিনেই ৭ লক্ষ কোটি খোয়ালেন বিনিয়োগকারীরা, লাল সঙ্কেতেও গতি দেখাল কোন স্টক ?

Market Closing: সপ্তাহের শুরুতেই রেড জোনে বাজার। শুরু থেকেই এদিন পতন লক্ষ্য করা গিয়েছিল। বাজার বন্ধের সময় সেনসেক্স পড়ল ৫২৩ পয়েন্ট, নিফটি এখন ২১,৬০০ তে। কোন স্টকে গতি, কোন স্টকে বেশি পতন ?

Sensex Today: সকাল থেকেই বাজারে খুব একটা গতি ছিল না সপ্তাহের শুরুতে। সোমবার ফ্ল্যাট ট্রেডিং দিয়ে শুরু করেই বিপুল পতন দেখা গেল বাজারে (Stock Market Crash)। এদিন সেনসেক্স এবং নিফটি দুটি সূচকেই বিরাট পতন ! বাজার বন্ধের সময় সেনসেক্স পড়ল ৫২৩ পয়েন্ট এবং নিফটি এসে নামল ২১,৬০০ স্তরে। একদিনে প্রায় ৭ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। কোন স্টকে গতি এল এই লাল সঙ্কেতের মাঝেও ?

বাজারে লাল সঙ্কেত

বাজার খুলতেই সেনসেক্সে (Sensex Today) ১১.০৩ পয়েন্ট এবং নিফটি সূচকে ৮.৫ পয়েন্ট পতন লক্ষ্য করা যায়। আর তারপর সূচক আরও পড়তে শুরু করে। ১২টার পর সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে। এখন সেনসেক্স দাঁড়িয়ে ৭১২৩১-এর স্তরে। অন্যদিকে নিফটি এখন ১১৪ পয়েন্ট পড়ে (Stock Market Crash) দাঁড়িয়ে আছে ২১৬৬৮-এর স্তরে। এছাড়া নিফটি ব্যাঙ্ক ৫৯৮ পয়েন্ট পড়েছে আজকের বাজারে। দুপুর ১২টা পর্যন্ত নিফটি মিডক্যাপও ১.৮২ শতাংশ কমে গিয়েছিল। শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স কমে ৫২৩ পয়েন্ট এবং নিফটি ১৬৬ পয়েন্ট কমে। কালও কি এরকম পতন অব্যাহত থাকবে ?

কোন কোন স্টকে বেশি পতন

এদিনের বাজারে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ব্যাঙ্কিং স্টকগুলিতে। সেনসেক্সে আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআইয়ের শেয়ারে বিরাট পতন দেখা গিয়েছে, এই ব্যাঙ্কের শেয়ারে যথাক্রমে ১.৪৪ শতাংশ, ০.৯৭ শতাংশ এবং এসবিআইতে ২.৩৯ শতাংশ পতন এসেছে। এছাড়াও কোল ইন্ডিয়া, টাটা পাওয়ার, এলআইসি, হিরো মোটোকর্প, পিএনবি, আইআরসিটিসি, বিপিসিএল ইত্যাদি স্টকে পতন লক্ষ করা গিয়েছে।

কী বলছেন বাজার বিশেষজ্ঞরা

বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম S&P 500 সূচক ৫০০০ পয়েন্টের উপরে বন্ধ হয়েছে। এর ফলে বাজার যে ফের বুলিশ হতে পারে, সেই সম্ভাবনা ক্রমেই দৃঢ় হচ্ছে। তবে দশ বছরের বন্ডের হার ৪.১৭ শতাংশ যা বেয়ারিশ করতে পারে বাজারকে। বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের বিক্রির দৃষ্টান্ত দেখাতে পারে এই সময়, এই আশঙ্কাও রয়েছে।

আজ গতি দেখিয়েছে কোন স্টক

সোমবারের বাজারে গতি দেখাচ্ছে উইপ্রোর স্টক। এদিন এই শেয়ার ২.২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে জোমাটোর শেয়ারে ২.৯১ শতাংশ, HCL Technologies-এর শেয়ারে ২.২৩ শতাংশ এবং অ্যাপোলো হসপিটালের শেয়ারে ২.৭৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরে রিটার্ন দিয়েছে ৬৫০ শতাংশ ! ৫০ টাকারও কম দাম এই স্টক কেনা আছে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget