এক্সপ্লোর

Multibagger Stock: ৪ বছরে রিটার্ন দিয়েছে ৬৫০ শতাংশ ! ৫০ টাকারও কম দাম এই স্টক কেনা আছে ?

Multibagger Small Cap Stock : ৪ বছরের মধ্যে ৬৫০ শতাংশ রিটার্ন ! এই স্মলক্যাপ স্টকে বিশাল গতি দেখা গিয়েছে । আপনার কেনা আছে ?

Share Market: শেয়ার বাজারে পেনিস্টকে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান। দাম কম, তাঁর উপর কোম্পানির ব্যবসা সম্পর্কে সেভাবে খবর আসে না। কোনও কোনও স্টক মূলত স্মল ক্যাপ ক্যাটাগরির হয়, আর এই স্টকগুলিতেই মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া যায়। স্টক ঠিক পছন্দ করলে আর আপনার পোর্টফোলিওতে এই স্মলক্যাপ স্টক থাকলে, আপনার ১ লাখ টাকা মাত্র ৪ বছরেই ৭.৫ লাখ টাকা হয়ে যেতে পারত। কোন সংস্থার শেয়ার ?

শেয়ারের দামে ওঠা-নামা

সাকুমা এক্সপোর্টসের শেয়ারে এসেছে এরকম মাল্টিব্যাগার রিটার্ন। এই শেয়ারের দাম ৫০ টাকারও কম। কোভিড পরবর্তী সময় থেকেই আপট্রেন্ডে আছে এই সংস্থার শেয়ার। ২০২০ সালের মার্চ মাসে এই সংস্থার শেয়ারের দাম ৩.৩৫ টাকায় নেমে গিয়েছিল, সেখান থেকে বাড়তে বাড়তে আজকের দিনে এই শেয়ারের দাম হয় ২৫.৩৫ টাকা। ৫ টাকার কম দামের শেয়ার বেড়ে এখন ২৫ টাকার উপরে। প্রায় ৫ গুণেরও বেশি বেড়েছে এই শেয়ারের দাম।

বিগত বছরের রিটার্ন

কোভিডকালীন সময়ে বিরাট সেল-অফের কারণে এই সাকুমা এক্সপোর্টসের দাম নেমে এসেছিল ৩.৩৫ টাকায়। তবে বিগত ৪ বছরে এই স্মলক্যাপ স্টক প্রায় ৬৫০ শতাংশের র‍্যালি দেখিয়েছে। সম্প্রতি এক মাসের হিসেবে এই শেয়ার ১৫ শতাংশ বেড়েছে। ২১.২৫ টাকা থেকে হয়েছে ২৫.৩৫ টাকা। আর বিগত ৬ মাসে, এই মাল্টিব্যাগার ১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫.৩৫ টাকা, অর্থাৎ ৫০ শতাংশ রিটার্ন। আবার এক বছরের হিসেবে এই সংস্থার শেয়ার বেড়েছে ৮৫ শতাংশ। অর্থাৎ আপনার ১ লাখ টাকা এই সংস্থায় বিনিয়োগ করলে এক বছরে আপনাকে ১,৮৫,০০০ টাকা এনে দিত।

কী ব্যবসা এই সংস্থার

মূলত কৃষিজ পণ্যের আমদানি রপ্তানির ব্যবসা এই কোম্পানির। ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হওয়ার পর সংস্থা জানিয়েছে যে বিগত অর্থবর্ষের তুলনায় এই ত্রৈমাসিকে তাঁদের রেভিনিউ ১১.৯ শতাংশ বেড়েছে। এখন সংস্থার রেভিনিউ ৩১৮০ কোটি টাকা। ত্রৈমাসিকের ইয়ার-ওভার-ইয়ার রেভিনিউ বেড়েছে ৯.৪৯ শতাংশ। আর নেট প্রফিট ৩.৬৫ শতাংশ বেড়ে হয়েছে ২৮.৪৫ কোটি টাকা।  

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

সেরা শিরোনাম

Instant Loan: মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
মাসে উপার্জন ৭৫ হাজার টাকা, মাত্র ১২ হাজারের লোন নিয়েও ফেঁসেছিলেন, ক্ষতি হল সাড়ে ৩ হাজারের বেশি
Aadhaar Card: আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
আপনার অজান্তেই কি আপনার আধার কার্ড ব্যবহার করছে কেউ? কীভাবে বাঁচবেন এই ধরনের স্ক্যাম থেকে?
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget