এক্সপ্লোর

Share Market Closing : ফের চাঙ্গা হল ধসে পড়া বাজার, ৫২৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স- কোন কোন শেয়ারের দাম বাড়ল ?

Share Market: ব্যাঙ্কিং ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের স্টকগুলিরও দাম বেড়েছে আজ। স্মলক্যাপ শেয়ারেও বিপুল কেনাকাটা লক্ষ্য করা গিয়েছে আজ। আজকের এই গতির কারণে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে।

Sensex Today: আজ বুধবারের বাজারে রিলায়েন্স এবং মারুতি সুজুকির শেয়ারে বিপুল গতির কারণে চাঙ্গা হল বাজার। গতকাল ৩৬০ পয়েন্ট পড়ে রেড জোনে বন্ধ হয়েছিল বাজার। আজ সেই ক্ষতির লেশ সম্পূর্ণ পুষিয়ে দিল বাজার, বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে ৫২৬ পয়েন্ট বেড়ে বন্ধ হল সেনসেক্স। দুটি শেয়ারের কারণে আজ বাজারে দারুণ উত্থান দেখা গিয়েছে। ব্যাঙ্কিং ও অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের স্টকগুলিরও দাম বেড়েছে আজ। স্মলক্যাপ শেয়ারেও (Share Market Closing) বিপুল কেনাকাটা লক্ষ্য করা গিয়েছে আজ। সব মিলিয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স ৫২৬ পয়েন্ট লাফিয়ে বন্ধ হয়েছে ৭২,৯৯৬ পয়েন্টে এবং নিফটি ৫০ সূচক এখন ২২,১২৪-এর স্তরে এসে থেমেছে।

কোন সেক্টরে কী গতি আজকের বাজারে

আজকের লেনদেনে ব্যাঙ্কিং, অটো, অয়েল অ্যান্ড গ্যাস, কনজিউমার ডিউরেবলস সেক্টরের স্টকগুলি ছিল সবুজ জোনে এবং অন্যদিকে আইটি, ফার্মা, হেলথকেয়ার, এফএমসিজি, মেটাল, মিডিয়ার স্টকগুলি ছিল রেড জোনে। স্মলক্যাপ সেক্টরে বিপুল কেনাকাটার কারণে আজ নিফটি স্মলক্যাপ সূচক বেড়েছে ১ শতাংশ। মিডক্যাপ সূচকেও আজ গতি দেখা গিয়েছে। সেনসেক্সের (Share Market Closing) অন্তর্ভুক্ত ৩০টি শেয়ারের মধ্যে আজ ২৭ মার্চ ২০টি শেয়ার লাভের মুখ দেখেছে এবং বাকি ১০টি শেয়ারে পতন দেখা গিয়েছে। নিফটি ৫০-র অন্তর্ভুক্ত ৫০টি শেয়ারের মধ্যে আজ ২২টি শেয়ার লাভের মুখ দেখেছে এবং ২৬টি শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে।

সম্পদ বেড়েছে বিনিয়োগকারীদের

শেয়ার বাজারে আজকের এই গতির কারণে হাসি ফুটেছে বিনিয়োগকারীদের মুখে। আজ বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ারগুলির বাজারগত মূল্য বেড়ে হয়েছে ৩৮৩.৮৫ লক্ষ কোটি টাকা। আগের সেশনে এই মূল্য ছিল ৩৮২.৫২ লক্ষ কোটি টাকা। আজ ভারতীয় শেয়ার বাজারের মোট মূলধন বেড়েছে ১.৩৩ লক্ষ কোটি টাকা। BSE-র তথ্য অনুসারে আজ ৩৯৪৭টি শেয়ারের (Share Market Closing) মধ্যে ১৫১৮টি স্টকে লাভ দেখা গিয়েছে। ১১৫টি শেয়ারের দামে কোনও বদল দেখা যায়নি আজ।

কোন কোন স্টকে গতি

আজ ২৭ মার্চ বুধের বাজারে রিলায়েন্সের শেয়ারের দাম বেড়েছে ৩.৬০ শতাংশ, অন্যদিকে মারুতি সুজুকির শেয়ারের দাম বেড়েছে ২.৪০ শতাংশ। টাইটানের শেয়ারের দাম বেড়েছে ১.৫২ শতাংশ, বাজাজ ফিনান্সের শেয়ারের দাম ১.৬৭ শতাংশ এবং কোটাক মহিন্দ্রার শেয়ারের দাম ১.১৪ শতাংশ বেড়েছে।

কোন স্টকে পতন

আজ উইপ্রো, টিসিএস, এসবিআইয়ের শেয়ারের দামে পতন লক্ষ্য করা গিয়েছে। ১.৫৭ শতাংশ কমেছে উইপ্রোর দাম, SBI-এর শেয়ারের দামে পতন এসেছে ০.৮১ শতাংশ।

আরও পড়ুন: LIC Brand: বিশ্বের তাবড় সংস্থাও পিছিয়ে, জীবনবিমার ক্ষেত্রে সারা দুনিয়ায় নজির গড়ল LIC

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget