এক্সপ্লোর

Share Market First Trade: প্রথমবার ৭১ হাজারে সেনসেক্স! বিনিয়োগকারীদের হাতে এল ২ লক্ষ কোটি টাকা

Share Market: সেনসেক্স বৃদ্ধি পায় প্রায় 569.88 পয়েন্ট, পৌঁছয় এর সর্বোচ্চ স্তর 71,084.08 পয়েন্টের ঘরে। প্রাথমিক ট্রেডে বিএসই-র মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে দাঁড়ায় প্রায় ৩৫৮ লক্ষ কোটি।

Share Market: শুক্রবার সকালের বাজারেই লাভের মুখ দেখল বিনিয়োগকারীরা। সকাল সকাল ঘরে ফিরল ২ লক্ষ কোটি টাকা। বাজার (Share Market) এখন উর্ধ্বগতির চূড়ায়। বৃহস্পতিবার টানা ৬ দিনের কনসলিডেশন ব্রেক আউটের পর তেজিভাব দেখিয়েছিল সেনসেক্স এবং নিফটি। অনেকেই আশা করেছিলেন এবার ছুটবে 'Raging Bull'। শুক্রবার বাজার খুলতেই সেই তেজ লক্ষ করা গেল। সেনসেক্স এই প্রথমবার পৌঁছল ৭১ হাজারের ঘরে।

মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। বিশ্ববাজারে আশা বেড়েছে এই সংবাদে। গতকাল বাজার বন্ধের সময় রেকর্ড স্তরে পৌঁছনোর পর আজও ফের নয়া উচ্চতায় সেনসেক্স। শুক্রবার সকাল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক সেনসেক্স ২৯৩.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৭০৮০৭.৮০।

এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সূচক নিফটি প্রায় ০.৪৩ শতাংশ অথবা ৯১.৬০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১২৭৪.৩০-এর স্তরে। তারপর বাজারের গতি বাড়তে থাকে। সব মিলিয়ে সেনসেক্স বৃদ্ধি পায় প্রায় ৫৬৯.৮৮ পয়েন্ট, পৌঁছয় এর সর্বোচ্চ স্তর ৭১০৮৪.০৮ পয়েন্টের ঘরে। প্রাথমিক ট্রেডে বিএসই-র মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে এর রেকর্ড স্তরে পৌঁছয়। শুক্রবার সকালের ট্রেডে তা দাঁড়ায় প্রায় ৩৫৮ লক্ষ কোটিতে।

সকালের ট্রেডে সবথেকে বেশি লাভের মুখ দেখেছে Infosys, Tech Mahindra, HCL Technologies, Tata Consultancy Services, Wipro and JSW Steel এই স্টকগুলি। অন্যদিকে আজ বাজারে রেড ক্যান্ডেল দেখিয়েছে Nestle, Bharti Airtel, Axis Bank ITC কোম্পানির স্টকগুলি। আজ সকালের ট্রেডে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটালের সূচক সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ১.৩৪ শতাংশ  অথবা ৯২৯.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে সেনসেক্স দিনের শেষে দাঁড়ায় ৭০৫১৪.২০ পয়েন্টে। বাজার আজ শুরু থেকেই ঊর্ধ্বগতি দেখিয়েছে। মূল সূচক সবকটিই প্রায় সবুজ সঙ্কেত ছিল। দিনশেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ২৫৬.৩৫ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১১৮২.৭০ পয়েন্টে। গত সপ্তাহে উত্থানের পর কিছুটা হলেও থিতিয়ে পড়েছিল বাজার (Share Market)। বুধবার বিএসই সেনসেক্স (Sensex) ও নিফটি (Nifty) সপ্তাহের তৃতীয় দিন লোকসানের সঙ্গে ব্যবসা শুরু করেছিল। যদিও পরে বাজার ফিরে আসে। আর সপ্তাহের চতুর্থ দিনে বাজার ঘুরে দাঁড়ায়।

আরও পড়ুন: সামান্য স্বস্তি সোনার দামে! আজ কোথায় দাঁড়িয়ে দর?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
আপনার রিটার্ন ফাইল কি এবার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করে দেখবে আয়কর দফতর?
Income Tax Return File: ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
ITR-1, 2, 3 নাকি 4? কোন ধরনের আয়কর রিটার্ন ফর্ম আসলে আপনার জন্য?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Maruti Cars Price Hike : ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন
ফের দাম বাড়বে মারুতির গাড়ির, ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়বে প্রাইস, কমে পাবেন এই ক'দিন

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget