এক্সপ্লোর

Sovereign Gold Bond: সোনার দামে পাবেন বিশাল অঙ্কের রিটার্ন, কী এই গোল্ড বন্ড?

Sovereign Gold Bond in India: সোভরেইন গোল্ড বন্ড স্কিমের তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর। এমনটাই ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কীভাবে কিনবেন এই গোল্ড বন্ড?

Investment: সোভরেইন গোল্ড বন্ড স্কিমের (Sovereign Gold Bond) তৃতীয় সিরিজের সাবস্ক্রিপশন শুরু হতে চলেছে ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর। এমনটাই ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। চলতি অর্থবর্ষে এটা ছাড়াও আগামীতে ফেব্রুয়ারি মাসেও চতুর্থ সিরিজের সাবস্ক্রিপশন শুরু হতে পারে।

আপাতত ১৮ থেকে ২২ ডিসেম্বর এই পাঁচটি ট্রেডিং ডে-তে খোলা থাকবে সাবস্ক্রিপশনের সুযোগ। এর আগে মার্চ মাসে আরেকটি সাবস্ক্রিপশনের সুযোগ দেওয়া হয়েছিল আরবিআইয়ের পক্ষ থেকে। সেখানে গ্রাম প্রতি সোনার ইস্যু প্রাইস নির্ধারিত হয়েছিল ৫৬১১ টাকা। তবে এই সিরিজে এখনও পর্যন্ত কোনও ইস্যু প্রাইস নির্ধারণ করেনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) । এ প্রসঙ্গে উল্লেখ্য যে অনলাইনে এই গোল্ড বন্ড কেনা বা টাকা লেনদেন করলে তাতে প্রতি গ্রামে ৫০ টাকা ছাড়ও পাওয়া যায়। এখন প্রশ্ন হল কী এই গোল্ড বন্ড? কীভাবেই বা আপনি এটি কিনতে পারবেন?

গোল্ড বন্ড কী?

২০১৫ সালে প্রথম ভারত সরকার এই সোভরেইন গোল্ড বন্ড স্কিম(SGB) চালু করে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সময়ে সময়ে এই গোল্ড বন্ডের সাবস্ক্রিপশন চালু করে। প্রতিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর সাবস্ক্রিপশনের মূল্য নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে পাকা সোনা না কিনে সোনার দামের উপর একটি বন্ড কেনেন ক্রেতা। এই বন্ড একটি বিনিয়োগ যা সোনার দামের উপর নির্ভরশীল। একটি নির্দিষ্ট ওজনের সোনার দাম কেনা হয় এই গোল্ড বন্ডের মাধ্যমে যা পরে বেচে রিটার্ন পাওয়া যায়।

কত সোনা কিনতে হয়?

ন্যূনতম ১ গ্রাম সোনা এবং সর্বোচ্চ ৪ কেজি সোনা (হিন্দু অবিভক্ত পরিবারের জন্য) কেনা যায় এই বন্ডে। তবে আরবিআই জানিয়েছে কোনও ট্রাস্ট একটি অর্থবর্ষে সর্বাধিক ২০ কেজি পর্যন্ত সোনার মূল্যে বন্ড (Sovereign Gold Bond) কিনতে পারে।

কোথায় কিনবেন বন্ড?

স্টক হোল্ডিং কর্পোরেশন, স্টক এক্সচেঞ্জ (Stock Exchange), ব্যাঙ্ক, পোস্ট অফিস ইত্যাদি জায়গায় খুব সহজেই কিনে ফেলা যায় সোভরেইন গোল্ড বন্ড।

কতদিনের জন্য বিনিয়োগ? কত রিটার্ন?

গোল্ড বন্ডের মেয়াদ আট বছর, তবে পঞ্চম বছরের পর বন্ড ভাঙাতে পারেন ক্রেতা। ফলে ৫ বছরের একটা লক-ইন পিরিয়ড থাকে এই বন্ডে। আর রিটার্ন তো সোনার দামের উপর নির্ভরশীল। সোনার দাম বাড়লে, রিটার্ন বেশি পাওয়া যায়। তাছাড়াও বার্ষিক একটি নির্দিষ্ট হারে সুদও দেওয়া হয় গোল্ড বন্ডের উপর (২.৫ শতাংশ)।

পাকা সোনার থেকে গোল্ড বন্ডে সুবিধে কী?

পাকা সোনা ঘরে বা ব্যাঙ্কে রাখা একটু অসুবিধেজনক। ব্যাঙ্কে রাখলে লকার চার্জ দিতে হয়। পাকা সোনা কিনলে দিতে হয় জিএসটি আর মেকিং চার্জ। বন্ডে (Sovereign Gold Bond) এসব কিছুই আপনাকে দিতে হবে না। আপনার দরকারে খুব সহজে বন্ড বেচে আপনার লভ্যাংশ সহ পুরো বিনিয়োগের টাকাটাই তুলে নিতে পারেন। লিকুইডিটি ফ্যাক্টর এক্ষেত্রে খুব বেশি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best Stocks To Buy : সোমবারের সেরা স্টক হতে পারে এই তিন, জেনে নিন নামগুলি
সোমবারের সেরা স্টক হতে পারে এই তিন, জেনে নিন নামগুলি
New Medicine Policy : প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
প্রেসক্রিপশন ছাড়া কেনা যাবে না এই ওষুধগুলি ! ধরা পড়লেই....
Gold Silver Price : রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
রুপোর দামে বড় পরিবর্তন! কমল সোনার দামও, জানুন সোনা ও রুপোর লেটেস্ট রেট
Credit Card: শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা
শুধু Minimum Due জমা দিলে বাড়বে বিপদ, ক্রেডিট কার্ডের এই ভুলে বাড়তে পারে ঋণের বোঝা

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget