এক্সপ্লোর

SBI Basis Point: ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও, বাড়ি-গাড়ির ইএমআইতে বড় প্রভাব

State Bank of India Loan Rate: একমাসে দ্বিতীয়বার ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই।

কলকাতা: এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও (SBI)। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)।  ঋণের হার বৃদ্ধির ফলে ইএমআই (EMI) বৃদ্ধির সম্ভাবনা। দশমিক ২ শতাংশ হারে বাড়ি-গাড়ির ঋণে সুদ বাড়ার আশঙ্কা। একমাসে দ্বিতীয়বার ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে অন্যান্য ব্যাঙ্কগুলিও। 

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট (০.৪ শতাংশ) বাড়িয়ে ৪.৪ শতাংশ করে দিয়েছে। রেপো বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়ার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা সত্যি করে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়ে দিল। এর ফলে বাড়ি, গাড়ি ছাড়াও অন্যান্য ঋণের উপরে সুদ বাড়বে। এর ফলে বাড়বে ইএমআই-ও। এক মাসের মধ্যে দু’বার এমসিএলআর বাড়াল স্টেট ব্যাঙ্ক। গত ১৫ এপ্রিল থেকেও ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়েছিল।                                                  

আরও পড়ুন, ফের FD-তে সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক, কত বেশি টাকা পাবেন গ্রাহকরা ?

এর ফলে এসবিআই থেকে বাড়ি বা গাড়ির ঋণ বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন, তাহলে আগামী মাসগুলিতে ইএমআই বেড়ে যাবে। গুনতে হবে অনেক বেশি টাকা।  গত দু'মাসে দু'বার এমসিএলআর বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে সুদের হার বৃদ্ধির ফলে এক মাস এবং তিন মাস মেয়াদের এমসিএলআর (ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের মতো কোনও আর্থিক প্রতিষ্ঠান যে সুদের হার নেয়) ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৮৫ শতাংশ।

সোমবার ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে দু বার সুদের হার এক শতাংশ করে মোট দু শতাংশ বৃদ্ধি পেল। আর্থিক বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্কের দেখাদেখি এবার অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কও সুদের হার বৃদ্ধি করবে। চলতি মাসেই তারা এই ব্যাপারে ঘোষণা করতে পারে

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget