এক্সপ্লোর

Stefan Thomas bitcoin: বিটকয়েনে ১৮০০ কোটি টাকা, তারপর ভুলে গেলেন পাসওয়ার্ড!

থমাসের এখন মাথার চুল ছিঁড়ে ফেলার দশা, কারণ পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তিনি। আর ইতিমধ্যেই এনক্রিপ্টন ডিভাইস আনলক করার জন্য আট আটটা ব্যর্থ চেষ্টা করে ফেলেছেন।

  নিউ ইয়র্ক: বিটকয়েন আমাদের বিনিয়োগের ধাঁচটাই বদলে দিয়েছে। মিউচুয়াল ফান্ড, শেয়ারের পাশাপাশি বিনিয়োগে আগ্রহী খুব ক্ষুদ্র একাংশ এখন বিটকয়েনেরও খোঁজখবর নিচ্ছে। পছন্দ করুন বা না করুন বিটকয়েন কিন্তু থাকার জন্যই এসেছে। আর এতে বিনিয়োগে আগ্রহীর সংখ্যাটা বাড়ছে দিনে দিনে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিচ্ছেন এই ক্রিপ্টোকারেন্সির খুঁটিনাটি জানতে। আবার অনেকের বক্তব্য, এতে ঝুঁকি আছে, তা ছাড়া স্থায়িত্বও কম। কিন্তু বিটকয়েন নিয়ে সিরিয়াসলি ফেঁসেছেন আমেরিকার স্টেফান থমাস। বিটকয়েন বাজারে আসার পর প্রথম দিকেই এতে বিনিয়োগ করেন তিনি। তখন এর মূল্য বাজারে এক বা দুই অঙ্কের বেশি ছিল না। এখনও পর্যন্ত তাঁর বিটকয়েনের সংখ্যা ৭,০০২টি, বাজারে এর মূল্য চোখ ছানাবড়া করে দেওয়ার মত, ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৮০০ কোটি টাকা। নিরাপদে রাখার জন্য থমাস তাঁর সব বিটকয়েন একটি এনক্রিপ্টন ডিভাইসে রেখে দেন, তার নাম আয়রনকি। এই আয়রনকি কতটা নিরাপদ কে জানে, তবে তার বিরাট সমস্যা রয়েছে। ঠিক পাসওয়ার্ড বেছে নেওয়ার জন্য এ মাত্র ১০ বার চেষ্টা করতে দেয়। যদি ডিভাইসের মালিক এই ১০ বারের চেষ্টাতেও ঠিক পাসওয়ার্ড মনে করতে না পারেন, তবে আয়রনকি বরাবরের মত তা এনক্রিপ্ট করে দেয়, অর্থাৎ পুরো টাকাটাই সারা জীবনের জন্য গেল। থমাসের এখন মাথার চুল ছিঁড়ে ফেলার দশা, কারণ পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তিনি। আর ইতিমধ্যেই এনক্রিপ্টন ডিভাইস আনলক করার জন্য আট আটটা ব্যর্থ চেষ্টা করে ফেলেছেন। এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে এটা বিরাট সমস্যা। একটি ক্রিপ্টোগ্রাফিক কির ওপর ভিত্তি করে এটি তৈরি হয়, যা বিটকয়েনের মত ক্রিপ্টোকারেন্সির ইউনিক আইডেন্টিফায়ার। শুধু মালিকের কাছেই এটি থাকে। সাধারণ ব্যাঙ্কের মত এর কোনও সেন্ট্রাল বডি নেই, পাসওয়ার্ড ভুলে গেলে যারা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবে বা এটা খোলার কোনও মাস্টার কি নেই। অর্থাৎ কেউ যদি নিজের ক্রিপ্টো ওয়ালেটের পাসওয়ার্ড ভুলে যান, তবে কোনও কোম্পানি বা হেল্পলাইন তা খুলতে আপনাকে সাহায্য করতে পারবে না। আর এক সমস্যা হল, বিটকয়েনের বাস্তবে কোনও মূল্য নেই, কোনও নিয়ামক সংস্থা এর মূল্যের ওঠানামা নির্ধারণ করে না। সবটাই করে ডার্ক ওয়েব, যারা কোনও চিহ্ন রাখে না। অর্থাৎ ভবিষ্যতে থমাস যদি কখনও তাঁর পাসওয়ার্ড মনে করে ফেলতেও পারেন, কোনও গ্যারান্টি নেই, যে তাঁর বিটকয়েন অর্থমূল্য একই থাকবে। এখনও পর্যন্ত এভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ডের দৌলতে বিটকয়েনে আটকে রয়েছে ৯.৫ লাখ কোটি টাকা, যা বহু দেশের সম্মিলিত জিডিপির থেকে বেশি!

সেরা শিরোনাম

Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Banking News: ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
ব্যাঙ্কিংয়ে বড় বদল! মিশে যাচ্ছে আরও দুটি বড় ব্যাঙ্ক, অনুমোদন দিল RBI, কবে থেকে কার্যকর সিদ্ধান্ত?
iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget