এক্সপ্লোর

Stock Market Closing: অমঙ্গলের আশঙ্কা কাটল মঙ্গলে, ১৭৮১৬-তে বন্ধ হল নিফটি

Share Market Closing: মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন প্রমাণিত হয়েছে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং ডে-তে ভারতীয় বাজারে দুরন্ত গতি ধরা পড়ে।

Share Market Closing: সোমে সপ্তাহের শুরুটা ভালই করেছিল বাজার। মঙ্গলে ভীতি কাটল দালাল স্ট্রিটের। বুধে কি এবার ১৯,০০০-এর দিকে ছুট দেবে নিফটি ? 

মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারের জন্য একটি খুব শুভ দিন প্রমাণিত হয়েছে। সপ্তাহের দ্বিতীয় ট্রেডিং ডে-তে ভারতীয় বাজারে দুরন্ত গতি ধরা পড়ে। এদিন সেনসেক্সও ফের ৬০,০০০ ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে। তবে আজকের লেনদেন শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ৫৭৮ পয়েন্ট বৃদ্ধির সঙ্গে ৫৯,৭১৯ পয়েন্টে বন্ধ হয়েছে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ১৯৪ পয়েন্ট লাফ দিয়ে ১৭,৮১৬ পয়েন্টে বন্ধ হয়েছে।

এদিন ট্রেডিং সেশনে, ব্যাঙ্কিং সেক্টর, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মিডিয়া, তেল ও গ্যাস সেক্টর, কনজিউমার ডিউরেবলস, এনার্জি, মেটাল সেক্টরের শেয়ার দর বেড়েছে। বাজারে আজকের র‍্যালিতে ছোট ক্যাপ ও মিড ক্যাপ সূচকেও কেনাকাটা দেখা গেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে, ৪৪টি স্টক সবুজ রঙে বন্ধ হয়েছে। কেবল ৬টি স্টকে পতন হয়েছে৷ সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে মাত্র ২৪টি স্টক সবুজ চিহ্নে বন্ধ হয়েছে, বাকি ৬টি শেয়ার লাল চিহ্নে বন্ধ হয়েছে৷

বেড়েছে যে স্টকগুলি
আজকের ট্রেডিং সেশনে, সান ফার্মা 4.22 শতাংশ, ডাঃ রেড্ডি 3.31 শতাংশ, টাটা স্টিল 2.86 শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক 2.77 শতাংশ, টাইটান কোম্পানি 2.10 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 1.97 শতাংশ, এশিয়ান পেইন্টস 1.935 শতাংশ বৃদ্ধির সাথে বন্ধ হয়েছে।

কমেছে এই স্টকগুলি
যদি আমরা পতনশীল স্টকগুলি দেখি, নেসলে 0.64 শতাংশ, আইটিসি 0.22 শতাংশ, ইনফোসিস 0.21 শতাংশ, পাওয়ার গ্রিড 0.15 শতাংশ, রিলায়েন্স 0.11 শতাংশ, মারুতি সুজুকি 0.06 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।

Stock market: প্রি-ওপেনিংয়ে কেমন ছিল বাজার ?
মঙ্গলবার প্রি-ওপেনিংয়ে দুরন্ত গতি দেখায় বাজার। নিফটি ০.৮০ শতাংশের বেশি লাফ দেয়। সেই ক্ষেত্রে বাজারের ইতিবাচক দিকনির্দেশ বিনিয়োগকারীদের আরও উদ্বুদ্ধ করেছে। সকাল সাড়ে ৯ টার আগেই ১৭,৮০০ ছাড়িয়ে যায় নিফটি। ১.২০ শতাংশ বৃদ্ধি পেয়ে নিফটির সূচক ১৮,৮২০-তে চলে যায়। সেখানে সেনসেক্স ১.১৬ শতাংশ গতি নিয়ে ৫৯,৮২০ তে ট্রেড করে।

Share Market: কেন এই সপ্তাহ নিয়ে এত চিন্তা ?
চলতি সপ্তাহেই বড় সিদ্ধান্তের পথে যাবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। মার্কিন মুলুকের মুদ্রাস্ফীতি কমাতে ফেড রেট বৃদ্ধির পথে হাঁটবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ফেড রেট ৭৫ থেকে ১০০ বিপিএস বৃদ্ধি করা হতে পারে। এখন থেকেই ৭৫ বিপিএসের কথা ভেবে চলছে আমেরিকার শেয়ার বাজার। তবে রেট ১০০ বিপিএস বৃদ্ধি হলে ডাও জোনসে ধস নামা কেবল সময়ের অপেক্ষা।

সেরা শিরোনাম

Know Your Customer: ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC করার মেসেজ আসছে, ভুয়ো নয়তো? কী ভাবে করবেন KYC আপডেট, জানাচ্ছে RBI
Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget