এক্সপ্লোর

Stock Market Crash: রক্তাক্ত শেয়ার বাজার ! আদানি কাণ্ডের পর ঘুরে দাঁড়িয়েও গতি টিকল না, ১২০০ পয়েন্ট পতন সেনসেক্সে

Blood Bath in Dalal Street: আজ ২৮ নভেম্বর সপ্তাহের চতুর্থ ট্রেডিং দিনে শুরুতে ফ্ল্যাট বাজার খুললেও তারপর থেকেই ক্রমশ পতন নেমে আসে শেয়ার বাজারে (Stock Market Crash)। আবারও রক্তাক্ত শেয়ার বাজার।

Sensex Today: আজ ২৮ নভেম্বর সপ্তাহের চতুর্থ ট্রেডিং দিনে শুরুতে ফ্ল্যাট বাজার খুললেও তারপর থেকেই ক্রমশ পতন নেমে আসে শেয়ার বাজারে (Stock Market Crash)। আবারও রক্তাক্ত শেয়ার বাজার। সেনসেক্স পড়তে পড়তে ফের নেমে এসেছে ৮০ হাজারের নিচে। এক ধাক্কায় ১ হাজার পয়েন্ট (Sensex Today) কমেছে সূচক। নিফটিও নেমে এসেছে ২৪ হাজারের নিচে। শুধু তাই নয় ব্যাঙ্ক নিফটিও আজ পতনে বন্ধ হয়েছে। নিফটি ৫০ সূচক আজ ৩৬০ পয়েন্ট অর্থাৎ ১.৪৯ শতাংশ কমেছে এবং সেনসেক্স কমেছে ১.৪৮ শতাংশ অর্থাৎ ১১৯০ পয়েন্ট।

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সেনসেক্স ৭৬৭.৩৪ পয়েন্ট পড়ে যায়, আর তখনই নেমে আসে ৮০ হাজারের নিচে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি এই সময় নেমে এসেছিল ২৪,০৫২ পয়েন্টে। মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনের কারণে আইটি শেয়ারগুলিতে ৪ শতাংশ পতন এসেছে, নিফটি আইটি সূচক পড়েছে ২.৩ শতাংশ। লারসেন অ্যান্ড টার্বো, ইনফোসিস, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক ইত্যাদি স্টকে ভারী পতন এসেছে। ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্ক ইত্যাদির পতনের কারণেই সেনসেক্সে ৫৭০ পয়েন্ট পতন নেমে আসে।

আজকের বাজারে ইন্ডিয়া ভিক্স অর্থাৎ ভোলাটিলিটি সূচক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১৫.২২। আদানি গ্রুপের স্টকে গতকালও যেমন বিপুল উত্থান দেখা গিয়েছিল, আজ বাজারের শুরুর দিকেও সবুজে ছিল স্টকগুলি। আজ সকালেই ৯.৩ শতাংশ পর্যন্ত বেড়েছিল এই স্টকগুলি। বুধবারের বাজারে যে ১৪ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিয়েছে আদানি গ্রুপ।

আজ সেনসেক্সের ইনফোসিস শেয়ারে সবথেকে বেশি পতন এসেছে, ৩.৪৬ শতাংশ পড়েছে এই শেয়ারের দাম। ৩০টি শেয়ারের মধ্যে মাত্র ১টি শেয়ারেই তেজিভাব দেখা গিয়েছে আজ। অন্যদিকে নিফটি সূচকের ৫০টি শেয়ারের মধ্যে ৪টি শেয়ারে তেজিভাব লক্ষ্য করা গিয়েছে এবং বাকি ৪৬টি শেয়ারেই এসেছে পতন। নিফটির মধ্যে এসবিআই লাইফের শেয়ারে আজ ৫.৪১ শতাংশ পতন এসেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: NTPC Green Energy: লিস্টিংয়ের পরেই এক লাফে ১৪ শতাংশ বাড়ল এই শেয়ারের দাম, প্রফিট বুক করবেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget