এক্সপ্লোর

Stock Market Opening: ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৭০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স- দুরন্ত গতি এইসব স্টকে

Sensex Today: আজ ৯ অগাস্ট সকাল ১০.৫৫ নাগাদ সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৭৯,৬৩৭ পয়েন্টে অর্থাৎ ০.৯৫ শতাংশ বৃদ্ধি আর নিফটি ট্রেড করছে ২৪,২৪৪ স্তরে যা কিনা ০.৯৪ শতাংশ বেড়েছে।

Sensex Today: গতকালের বাজার পতনে বন্ধ হলেও আজ সকালে বাজার খুলতেই দৌড় শুরু সূচকে। ১ শতাংশ গ্যাপ আপে খুলেছে সেনসেক্স ও নিফটি দুটি সূচকই। ব্যাঙ্ক নিফটিও (Sensex Today) আজ ৪৫৫ পয়েন্ট গ্যাপ আপে খুলেছে ট্রেড শুরু করেছে ৫০,৬১২ পয়েন্টে। আইটি সূচকে (Stock Market Opening) আজ সকালে ২ শতাংশ লাফ দিয়েছে। আজ ওলা ইলেকট্রিক আইপিওর লিস্টিং হয়েছে, তা নিয়ে একটা ভাল আশা ছিল বিনিয়গকারীদের মনে। এর জিএমপি আজ শূন্যের নিচে নেমে গিয়েছিল, কিন্তু তবু শেয়ার বাজারে সবুজ সঙ্কেত (Stock Market) দেখা যাচ্ছে।

কোন স্তরে খুলেছে বাজার

আজ ৯ অগাস্ট শুক্রবার সপ্তাহের শেষ ট্রেডিং দিনে সেনসেক্স ১০৯৮ পয়েন্ট বেড়ে ৭৯,৯৮৪ স্তরে খোলে এবং নিফটি ৫০ ১.১২ শতাংশ বেড়ে ট্রেড শুরু করে ২৪,৪০৫-এর স্তর থেকে। বম্বে স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন গতকালের ৪৪৫.৭৭ লক্ষ কোটি থেকে বেড়ে আজ হয়েছে ৪৫০.২০ লক্ষ কোটি টাকা। ফলে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে আজ ৪.৪৩ লক্ষ কোটি টাকা।

সবুজ সঙ্কেতে সেনসেক্স

আজ সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে সবকটিই রয়েছে সবুজ সঙ্কেতে, একটি স্টকেও পতন দেখা যায়নি। মোট ৫টি সেনসেক্স স্টকের মধ্যে প্রথম তিনটি স্টকই রয়েছে আইটি সেক্টর থেকে। আজ বাজারের সেরা গেনার রয়েছে টেক মহিন্দ্রা যা ২.১২ শতাংশ বেড়েছে সকালের সেশনে। অন্যদিকে ইনফোসিস ও এইচসিএলের শেয়ারের দাম আজ সকালে বেড়েছে ২ শতাংশ।

প্রি-ওপেনিং বাজার কেমন ছিল

প্রি-ওপেনিং বাজারে আজ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১০৪০.৭৮ পয়েন্ট বেড়ে অর্থাৎ ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৭৯৯২৭ পয়েন্টে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০ ২১৯.০৫ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ২৪,৩৩৬ এর স্তরে। প্রি-ওপেন বাজারেই আন্দাজ করা গিয়েছিল যে আজ সকালের সেশনে দুরন্ত গতিতে ছুটবে সূচক। সকাল ১০.৫৫ নাগাদ সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৭৯,৬৩৭ পয়েন্টে অর্থাৎ ০.৯৫ শতাংশ বৃদ্ধি আর নিফটি ট্রেড করছে ২৪,২৪৪ স্তরে যা কিনা ০.৯৪ শতাংশ বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Price Hike: বিস্কুট ছাড়াও ফের দাম বাড়বে অনেক খাবারের, কবে কেন জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget