এক্সপ্লোর

Stock Market High: ১৪ বছরে প্রথমবার, এই সপ্তাহে রেকর্ড র‍্যালি বাজারে- কোন সেক্টরে নজর ?

Stock Market Outlook : জুনের প্রথম সপ্তাহ থেকেই লোকসভা ভোটের আবহে দৌড় শুরু হয়েছে দেশীয় বাজারে। সেই সময় থেকে এখন পর্যন্ত বাজার (Stock Market High) মাত্র কয়েকটা সেশনেই পড়েছে।

Market Oultook: ভারতের দেশীয় বাজারে এই সপ্তাহে দুর্দান্ত র‍্যালি এসেছে। আর এর মধ্যেই একের পর এক রেকর্ড গড়েছে বাজার। এই সপ্তাহেও র‍্যালির দিক (Stock Market High) থেকে দুরন্ত রেকর্ড। বাজেটের সময় বাজারে সামান্য চাপ থাকলেও পরে বাজার গতি নেয়।

সপ্তাহের শেষ দিনে দারুণ রিকভারি

এই সপ্তাহে পরপর চারদিন পতন দেখা দিয়েছিল বাজারে (Stock Market High)। অথচ ২৬ জুলাই শুক্রবার শেষ ট্রেডিং দিনে সেনসেক্স ১২৯২.৯২ পয়েন্ট বেড়েছিল। আর তাঁর ফলে বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৮১,৩৩৩.৯২ পয়েন্টে। অন্যদিকে নিফটিও ১.৭৬ শতাংশ বেড়ে বন্ধ হয় ২৪,৯৩৪ পয়েন্টে। এই সপ্তাহে সেনসেক্স বেড়েছে ৬৯.০৭ পয়েন্ট অর্থাৎ ০.৮৬ শতাংশ, অন্যদিকে নিফটি ৫০ বেড়েছে ৩৬৬.৫০ পয়েন্ট।

১৪ বছর পর এত বড় র‍্যালি এল বাজারে

জুনের প্রথম সপ্তাহ থেকেই লোকসভা ভোটের আবহে দৌড় শুরু হয়েছে দেশীয় বাজারে। সেই সময় থেকে এখন পর্যন্ত বাজার (Stock Market High) মাত্র কয়েকটা সেশনেই পড়েছে। শেষ সপ্তাহের উত্থানের সঙ্গে এই নিয়ে পরপর আটটি সপ্তাহে বাজার মুনাফা দিয়েছে। দেশীয় বাজারে ১৪ বছরে এই প্রথমবার এত শক্তিশালী র‍্যালি চলেছে।

এই সপ্তাহে ফল ঘোষণা এই সংস্থাগুলির

আগামী সপ্তাহে অর্থাৎ আগামীকাল সোমবার থেকে বেশ কিছু সংস্থার ফলঘোষণা রয়েছে। ত্রৈমাসিকের ফল ঘোষণা রয়েছে বহু সংস্থার। আর এই ফল ঘোষণার কারণে প্রভাবিত হতে পারে বাজার। ICICI Bank, PNB, Dr Reddy's, NTPC, REC, Indigo, IndusInd Bank এই সংস্থাগুলির ত্রৈমাসিকের ফল ঘোষণা রয়েছে এই সপ্তাহে। এছাড়াও ৮টি নতুন আইপিও আসতে চলেছে বাজারে।

US Fed বৈঠকও একটি গুরুত্বপূর্ণ দিক

আন্তর্জাতিক কোনও বিষয় যা আগামী সপ্তাহে বাজারকে প্রভাবিত করতে পারে, তাঁর মধ্যে রয়েছে মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের ওপেন মার্কেট কমিটির বৈঠক। ৩১ জুলাই হবে এই বৈঠক। এই বৈঠকেই ঠিক হবে আগামী তিন মাসের জন্য সুদের হার কত রাখা হবে। বাজারের চাহিদা এটাই যে সুদের হার যেন ৫.২৫ থেকে ৫.৫০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়। তবে আরও সুদ কমলে তা বাজারে প্রভাব ফেলতে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market: জুলাইতে বাজারে এসেছে ৩৪ হাজার কোটির বিদেশি বিনিয়োগ- দৌড়বে সূচক ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক
Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget