এক্সপ্লোর

Stock Market Today: বিজেপির জয়ের পূর্বাভাসে আজ বাজার খুললেই নতুন রেকর্ড? GIFT Nifty কী ইঙ্গিত দিল?

Share Market after Exit Poll: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সপ্তাহে ২টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবে বাজারের গতিপ্রকৃতি। একটি ৪ জুন লোকসভা নির্বাচনে ফলপ্রকাশ এবং অন্যটি RBI সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত।

কলকাতা: দেশের অধিকাংশ বুথফেরত সমীক্ষা (Exit Poll Survey) দেখিয়েছে বিপুল ভোটে জয়ী হয়ে ফিরতে পারে বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে পারে বিজেপি। শনিবার রাতে প্রায় সব বুথফেরত সমীক্ষার ফল বেরোয়। শনিবার ও রবিবার শেয়ার বাজার বন্ধ ছিল। ফলে বুথফেরত সমীক্ষার পরে সোমবারই বাজার খুলছে। বিশেষজ্ঞদের ধারনা এদিন লাফ দিতে পারে ভারতীয় শেয়ার বাজার। অন্তত তেমনটাই ইঙ্গিত দিচ্ছে GIFT Nifty. ভারতীয় শেয়ার বাজার কেমন যাবে, তার একটা পূর্বাভাস দেয় এই সূচক। সোমবার GIFT Nifty ৬৫৯ পয়েন্ট উপরে উঠে ট্রেড করছে। যা প্রায় ৩ শতাংশের কাছাকাছি বৃদ্ধি। তা থেকেই বিশেষজ্ঞদের ধারণা, সব ঠিক থাকলে সোমবার বাজার খুললেই ঊর্ধ্বমুখী হতে পারে ভারতীয় শেয়ার বাজারের সূচক।

গুরুত্বপূর্ণ দুটি বিষয়:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সপ্তাহে মূলত ২টি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকবে বাজারের গতিপ্রকৃতি। একটি ৪ জুন লোকসভা নির্বাচনে ফলপ্রকাশ এবং অন্যটি আরবিআই-এর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত।   

এশিয়ার অন্য শেয়ার মার্কেট (Share Market)- যেমন জাপানের Nikkei, দক্ষিণ কোরিয়ার Kospi- ঊর্ধ্বমুখী হয়েছে। এর প্রভাবেও এদিন ভারতীয় শেয়ার বাজার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে পতন হয়েছে বাজারের। লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষার পরে আপাতত ভাল খবর মিলবে বলে মনে করা হচ্ছে। 

সোমবার ৩জুন, বাজার খোলার আগে নিফটির ফিউচারে গতি দেখা গিয়েছে। GIFT নিফটিও শক্তিশালী ছিল। যদি এই ট্রেন্ডই বজায় থাকে তাহলে সোমবার নতুন উচ্চতায় যেতে পারে ভারতের শেয়ার বাজার।

৩১ মে, শুক্রবার-  বিএসই সেনসেক্স (BSE Sensex) ৭৫ পয়েন্ট উঠে 73,961.31 পয়েন্টে বন্ধ হয়েছিল। যেখানে নিফটি ৫০ (Nifty 50)- ৪২ পয়েন্ট উঠে 22,530.70 পয়েন্টে বন্ধ হয়েছিল। ওই পুরো সপ্তাহে, সেনসেক্স 1,449.08 পয়েন্ট বা 1.91 শতাংশ এবং নিফটি 426.40 পয়েন্ট বা 1.85 শতাংশ কমেছে। 

২৪ হাজার পেরোবে Nifty?
লোকসভা নির্বাচনের শেষ ও সপ্তম দফার ভোট হয়েছে ১ জুন। এখন নির্বাচনের ফল প্রকাশ হবে মাত্র একদিন পর ৪ জুন। নির্বাচনের ফলাফল যদি এক্সিট পোল এবং বাজারের প্রত্যাশা অনুযায়ী হয়, তাহলে দেশীয় বাজার রেকর্ডের তালিকা তৈরি করতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। মতিলাল ওসওয়াল অনুমান করেছেন যে যদি ভাল ফলাফল আসে তবে নিফটি 24 হাজার পয়েন্টের স্তর অতিক্রম করতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আর কাজ করবে না আইফোনের এই মডেল ! আপনি এই অ্যাপেল ডিভাইস ব্যবহার করেন না তো ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
Blinkit Store License Suspended : আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
আইসক্রিমের প্যাকেটের ওপর ঘুরে বেড়াচ্ছে ইঁদুর, ব্লিঙ্কইট সহ ১৪টি স্টোর লাইসেন্স সাসপেন্ড, ভাইরাল ভিডিয়ো
New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget