এক্সপ্লোর

Stock Market Today :  ২ লাখ কোটি টাকা হারাল বিনিয়োগকারীরা, সেনসেক্স পড়ল ৬০০ পয়েন্টের বেশি, এই ৫ কারণে পড়েছে বাজার  

Share Market Today : ২২ মে বৃহস্পতিবার সেশনের সময় বেঞ্চমার্ক সেনসেক্স (Sensex) ১,১০০ পয়েন্টের বেশি পতন ও নিফটি ৫০ (Nifty 50) ২৪,৫০০-এর নীচে নেমে আসে।

 


Share Market Today : জয়ের ধারা বজায় রাখতে পারল না ভারতের বাজার (Indian Stock Market)। আমেরিকার অর্থনীতিতে (US Economy) আশঙ্কা দেখা দিতেই প্রভাব পড়লে দেশের মার্কেটে। অর্ধ শতাংশের ভালো লাভের একদিন পরেই পড়ে গেল বাজার। বৃহস্পতিবার ভারতীয় স্টক মার্কেট আবার তার নিম্নমুখী ধারা শুরু করেছে। ২২ মে বৃহস্পতিবার সেশনের সময় বেঞ্চমার্ক সেনসেক্স (Sensex) ১,১০০ পয়েন্টের বেশি পতন ও নিফটি ৫০ (Nifty 50) ২৪,৫০০-এর নীচে নেমে আসে।

আজ কী হয়েছে বাজারে 
এদিন সেনসেক্স ৮১,৩২৩.০৫ এ খোলে, যা আগের ক্লোজিংয়ের ৮১,৫৯৬.৬৩ এর তুলনায় ১,১০৭ পয়েন্ট বা ১.৪ শতাংশ কমে ৮০,৪৮৯.৯২ এর ইন্ট্রাডে সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। পাশাপাশি নিফটি ৫০ ২৪,৭৩৩.৯৫ পয়েন্টে ওপেন হয়। যা আগের বন্ধ ২৪,৮১৩.৪৫ পয়েন্টের তুলনায় ১.৪ শতাংশ কমে ২৪,৪৬২.৪০ এর ইন্ট্রাডে সর্বনিম্ন স্তরে পৌঁছয়।

অবশেষে, সেনসেক্স ৬৪৫ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে ৮০,৯৫১.৯৯ এ থামে। যেখানে নিফটি ৫০ ২০৪ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে ২৪,৬০৯.৭০ এ ক্লোজিং দেয়। মিড ও স্মল-ক্যাপ সেগমেন্টগুলি তুলনামূলকভাবে ভালো পারফর্ম করেছে। বিএসই মিডক্যাপ সূচক ০.৩৩ শতাংশ কমেছে, অন্যদিকে বিএসই স্মলক্যাপ সূচক ০.১৭ শতাংশ বেড়েছে।

আজ কত ক্ষতি হয়েছে বাজারে 
বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের ট্রেডিংয়ের ৪৪১ লক্ষ কোটি থেকে প্রায় ৪৩৯ লক্ষ কোটিতে নেমে এসেছে। যার ফলে বিনিয়োগকারীরা এক ট্রেডিং সেশনে প্রায় ২ লক্ষ কোটি টাকা লোকসানে চলে গেছে।

আজ কেন ভারতের শেয়ার বাজারের পতন?

বিশেষজ্ঞরা আজ ভারতীয় শেয়ার বাজারের পতনের পিছনে এই কারণগুলি উল্লেখ করেছেন:

১. মার্কিন মুলুকে ঋণ নিয়ে উদ্বেগ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ও ব্যয় বিলের ফলে বাজারে একটা আশঙ্কা তৈরি হয়েছে। যার ফলে মার্কিন জিডিপি আরও ধীর গতিতে দৌড়বে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট বলছে, "ট্রাম্পের কর বিলের উপর এই সপ্তাহে কংগ্রেসে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়াচ্ছে। মৌলিক সমস্যা হল ,মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ রাজস্ব ঘাটতি, যা বাজারকে অস্থির করে তুলেছে।

২. মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি
ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার রিপোর্ট বিনিয়োগকারীদের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। সিএনএন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে, যা ইঙ্গিত দেয়- ইজরায়েল ইরানের পারমাণবিক বেসের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে।রয়টার্স জানিয়েছে যে "ওমানের বিদেশমন্ত্রী বলেছেন যে ইরান  মার্কিনও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনা এই সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে।"

৩. নতুন ইতিবাচক ট্রিগারের অভাব
বিশেষজ্ঞরা বলছেন-দেশীয় বাজারে নতুন ট্রিগারের অভাব রয়েছে যা ব্রেকআউটের সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি করছে। বিনিয়োগকারীরা মার্কিন-ভারত বাণিজ্য আলোচনার বিষয়ে স্পষ্টীকরণ চাইছে, সেই কারণে বাজার কনসিলডেট মুডে চলে যাচ্ছে। বাজারে স্বল্পমেয়াদে আর্থিক বৃদ্ধি এবং Q1FY26 থেকে আয় রিকভারি মোটামুটিভাবে হ্রাস পেয়েছে বলে মনে হচ্ছে।

৪. ভারতীয় বাজারের ভ্য়ালুয়েশন এখনও বেশি রয়েছে  
ভারতীয় বাজারে সাম্প্রতিক উত্থান লার্জ-ক্যাপের ভ্য়ালুয়েশনকে বাড়িয়ে দিয়েছে। যেখানে মিড-ক্যাপ ও স্মল-ক্যাপগুলি হাই ভ্যালুয়েশনে লেনদেন করছে। এই উদ্বেগ বলছে, শীঘ্রই বাজারে কিছু বাড় কারেকশন দেখা যেতে পারে।

৫. মিশ্র Q4 আয় বাজারকে চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে
মিশ্র Q4 আয় বাজারের মনোভাবকে চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে। কোটাক সিকিউরিটিজ উল্লেখ করেছে যে Q4FY25 আয়ের মরসুম ব্যাপকভাবে নীরব ছিল, নিফটি-50 নিট মুনাফা বছরে 7.5 শতাংশ বৃদ্ধি পেয়েছে। উপভোক্তা সংস্থাগুলি দুর্বল ভলিউম বৃদ্ধি, মার্জিন প্রতিকূলতা এবং চাহিদা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিনিয়োগ সংস্থাগুলি মার্জিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলি দুর্বল ঋণ বৃদ্ধির রিপোর্ট করছে। যেখানে আইটি পরিষেবা সংস্থাগুলি দুর্বল চাহিদার ইঙ্গিত দিচ্ছে। যার ফলে বাজার গতি নিতে পারছে না।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget