এক্সপ্লোর

Stock Market: এই ১০ স্টকে এসেছে বিপুল পতন, বড় লোকসানের মুখে বিনিয়োগকারীরা

Top Losers: বিগত এক বছরে বিএসই ৫০০ সূচক প্রায় ৪০ শতাংশ বেড়েছে। কিন্তু এই সময়ের মধ্যেই কিছু কিছু স্টকের দাম ৪৬ শতাংশ পড়ে গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক বছরে বেড়েছে ২৭ শতাংশ।

BSE 500: স্টক মার্কেটে বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। তবে ঝুঁকি নিলেও রিটার্নের সম্ভাবনা অনেক বেশি থাকে। বিগত এক বছরে দারুণ রিটার্ন দিয়েছে ভারতীয় শেয়ার বাজার। তবে তার মধ্যেও সব স্টকে রিটার্ন ভাল আসেনি। কিছু কিছু স্টকে (Stock Market) এসেছে বিপুল পতন। বহু লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। বিগত এক বছরে বম্বে স্টক এক্সচেঞ্জ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পরপর অনেক রেকর্ড গড়েছে। আর এই রিটার্নের কারণে প্রতি মাসেই শেয়ার বাজারে (Top Losers) বিনিয়োগ বাড়ছে। তবে এক বছরে এমন কিছু কিছু স্টক আছে যাতে লোকসান হয়েছে বিনিয়োগকারীদের। দেখে নেওয়া যাক এমন কোনও স্টক আপনার কেনা ছিল কিনা।

হু হু করে বেড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক

বিগত এক বছরে বিএসই ৫০০ সূচক প্রায় ৪০ শতাংশ বেড়েছে। কিন্তু এই সময়ের মধ্যেই কিছু কিছু স্টকের দাম ৪৬ শতাংশ পড়ে গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর যে, বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এক বছরে বেড়েছে ২৭ শতাংশ। তবে বিভিন্ন সেক্টর মিলিয়ে এমন দশটি স্টক আছে যেগুলিতে বিপুল পতন দেখা গিয়েছে। আগামী বছরগুলিতেও এই সব স্টকে মুনাফা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।

Zee Entertainment Enterprises

মিডিয়া ও এন্টারটেনমেন্ট সেক্টরের এই স্টক ৪৬ শতাংশ নিচে পড়ে গিয়েছে। ২০২৩ সালের ৩০ অগাস্ট তারিখে ২৬৬.২০ টাকা দাম ছিল এই শেয়ারের। তবে ২০২৪ সালের ৩০ অগাস্ট এই শেয়ারের দাম পড়ে দাঁড়ায় ১৪০.৮ টাকায়। সংস্থার বাজার মূলধনও কমে হয় ১৩,৫২৪ কোটি টাকা।

Rajesh Exports

ডায়মন্ড ও জুয়েলারি সেক্টরের স্টক এই রাজেশ এক্সপোর্টসের শেয়ারের দাম পড়েছে ৪১ শতাংশ। ১২ মাসের মধ্যেই ৪৯৩.২০ টাকা থেকে নেমে এসেছে ২৯২.৭৫ টাকায়।

Vaibhav Global

রিটেলিং সংস্থা বৈভব গ্লোবালের দাম ৩০ শতাংশ কমে এখন ট্রেড করছে ৩১৭.২৫ টাকায়। বাজার মূলধনও কমে এসেছে ৫২৬৮ কোটি টাকায়।

One97 Communications

এই তালিকা থেকে বাদ পড়েনি পেটিএমের প্যারেন্ট কোম্পানিও। এক বছর আগে যেখানে এই শেয়ারের দাম ছিল ৮৬১.৭০ টাকা, সেখানে এখন ২৮ শতাংশ দাম পড়ে ট্রেড করছে ৬২১.৮ টাকায়। যদিও বিগত ৩ মাসে ১০২ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই স্টক।

Navin Fluorine International

কেমিক্যাল সেক্টরের এই স্টক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর দামও পেটিএমের মত ২৮ শতাংশ কমে ট্রেড করছে ৩২৯৯ টাকায়।

Anupam Rasayan India

কেমিক্যাল স্টকের মধ্যে এটি আরেকটি। অনুপম রসায়ন ইন্ডিয়া স্টকের দাম ২৩ শতাংশ কমে হয়েছে ৭৭৭ টাকায়।

VIP Industries

ভিআইপি ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ২৭ শতাংশ পড়ে গিয়েছে। এখন এই শেয়ারের দাম ৪৮৬.৬৫ টাকায় ট্রেড করছে।

KRBL

কনজিউমার ফুড ম্যানুফ্যাকচারিং সংস্থার শেয়ারের দাম ২৪ শতাংশ কমে এখন ট্রেড করছে ৩০৫.৫৮ টাকায়।

IDFC First Bank

এই বেসরকারি ব্যাঙ্কের শেয়ারেও খুব বেশি মুনাফা তো হয়নি, বরং অনেকটাই লোকসান হয়েছে। ২১ শতাংশ দাম কমে শেয়ারের দাম এখন ৭৩.৮৪ টাকায়।

Medplus Health Services

হেলথকেয়ার সেক্টরের আরেকটি স্টক ১৭ শতাংশ দাম কমে এখন দাঁড়িয়েছে ৬৮১.৮৫ টাকায়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Commercial LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, দিল্লির চেয়ে মহার্ঘ কলকাতায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget