এক্সপ্লোর

Commercial LPG Price Hike: মাসের শুরুতেই বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম, দিল্লির চেয়ে মহার্ঘ কলকাতায়

LPG Price Hike: এর আগে জুলাই মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩০ টাকা কমানো হয়েছিল।

নয়াদিল্লি: দেশ জুড়ে দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে দেশের সর্বত্র দাম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়াল তেল সংস্থাগুলি। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১০ কেজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৩৯ টাকা বেড়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ।  এই মুহূর্তে সেখানে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে ১ হাজার ৬৯১ টাকা ৫০ পয়সা, আগে যা ১ হাজার ৬৫২ টাকা ৫ পয়সা ছিল। (Commercial LPG Price Hike)

এর আগে জুলাই মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩০ টাকা কমানো হয়েছিল। জুন মাসে ৬৯ টাক ৫ পয়সা এবং মে মাসে ১৯ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এবার একধাক্কায় ৩৯ টাকা দাম বাড়ানো হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থা প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দামে রদবদল ঘটায়। (LPG Price Hike)

কী কারণে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হল, তা যদিও খোলসা করেনি তেল সংস্থাগুলি। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক তেলের বাজারে ওঠাপড়া যেমন চলছে, তেমনই শুল্কনীতিতেও রদবদল ঘটেছে। চাহিদা এবং জোগানের উপর সেই ওঠাপড়ার প্রভাব পড়ছে। সেই নিরিখেই মাসের শুরুতেই বাণিজ্যিক এবং ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাল্টায়।

দিল্লির পাশাপাশি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতেও বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে আজ থেকে। কলকাতায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৮ টাকা ৫০ পয়সা বেড়ে ১ হাজার ৭৬৪ টাকা ৫০ পয়সা হয়েছে।  মুম্বইয়ে ১ হাজার ৬০৫ এবং চেন্নাইয়ে দাম বেড়ে হয়েছে ১ হাজার ৮১৭ টাকা। গৃহস্থের বাড়িতে রান্নার গ্যাসের ব্যবহার বাড়ানোর উপর বরাবর জোর দিয়ে আসছে সরকার। সেই কারণে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডারও বিলি করা হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায়। কিন্তু রান্নার গ্যাসের যা দাম এই মুহূর্তে, তাতে দরিদ্র পরিবারগুলি ফের কাঠ, আঁচ এবং কেরোসিনের দ্বারস্থ হয়েছেন।

এদিন বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফলে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীদের পকেটে প্রভাব পড়তে চলেছে। ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি এখনও পর্যন্ত। দিল্লিতে এই মুহূর্তে ঘরোয়া রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম ৮০৩ টাকা। কলকাতায় দাম ৮২৯ টাকা করে পড়ছে। দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ে ঘরোয়া রান্নার গ্যাস ৮০২.৫ টাকা এবং চেন্নাইয়ে ৯১৮.৫ টাকায় বিক্রি হচ্ছে। 

দিল্লিতে এই মুহূর্তে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের দাম ৮৭.৬২ টাকা পড়ছে। মুম্বইতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০৩.৪৪ ও ৮৯.৯৭ টাকা, কলকাতায় ১০৪.৯৫ ও ৯১.৭৬ টাকা, চেন্নাইয়ে ১০০.৭৫ টাকা ও ৯২.৩৪ টাকা।

আরও পড়ুন: Cyclone Asna: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আসনা', অস্বাভাবিক আচরণ আরব সাগরের, হিসেব মেলাতে পারছেন না বিজ্ঞানীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET Paper Leak: আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
আজই ক্যাবিনেটে NEET প্রশ্নফাঁস নিয়ে আলোচনা, যত দ্রুত সম্ভব বিল পাশ, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
Success Story: বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত
বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম, নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget