এক্সপ্লোর

Stock Split: ১০০০ টাকার শেয়ার ১ দিনে ৫০০ টাকায়! তবুও ক্ষতি নয়! কীভাবে?

India Stock Market: এর ফলে শেয়ারের ইউনিট সংখ্যা বৃদ্ধি পেলেও সংস্থার মোট শেয়ারের মূল্যের হেরফের হয় না। কীভাবে হয় এই কাজ?

কলকাতা:শেয়ার বাজারের (Share Market) দুনিয়ায় পুরনো একটি শব্দবন্ধ ইদানিং বেশ আলোচিত হচ্ছে, স্টক স্প্লিট (Stock Spilt)। বিশেষ করে নেসলের সিদ্ধান্তের পরে ফের ভেসে উঠেছে এই টার্মটি। 

কী এই Stock Spilt?
যদি কোনও সংস্থা তার শেয়ারের লিকুইডিটি বৃদ্ধির জন্য স্টক বা শেয়ারের সংখ্যা বৃদ্ধি করে তাকে স্টক স্প্লিট বলে। এই কাজের ফলে শেয়ারের ইউনিট সংখ্যা বৃদ্ধি পেলেও সংস্থার মোট শেয়ারের মূল্যের হেরফের হয় না। কারণ এই কাজের ফলে সংস্থার ভ্যালুয়েশন বা দামের হেরফের হয় না।

শেয়ার বাজারের দুনিয়ায় 2:1 বা 3:1 এরকম লেখা দেখা যায় যখন স্টক স্প্লিট-এর প্রসঙ্গ আসে। এর অর্থ, এক ইউনিট শেয়ারের জায়গায় দুই বা তিন ইউনিট শেয়ার পাওয়া। অর্থাৎ কোনও ব্যক্তির হাতে যদি A সংস্থার ১টি শেয়ার থাকে, সেই অবস্থায় যদি সংস্থাটি ২:১ অনুপাতে স্টপ স্প্লিট ঘোষণা করে তাহলে ওই ব্যক্তির হাতে থাকা শেয়ারের সংস্থা ২টি হয়ে যাবে। কিন্তু শেয়ারের মোট আর্থিক মূল্য কমবে বা বাড়বে না।    

কেন করা হয় এমন?
একাধিক কারণ থাকে কোনও সংস্থার তরফে Stock Split-এর সিদ্ধান্ত নেওয়ার পিছনে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এক একটি শেয়ার ইউনিটের দাম কমানো, যাতে আরও বেশি করে বিনিয়োগকারীরা সেই সংস্থার শেয়ার কিনতে আগ্রহী হয়ে। শেয়ারের দাম যত বেশি সংখ্যক বিনিয়োগকারীদের সামর্থ্যের মধ্যে হবে তত বেশি বিকিকিনি হবে, লিকুইডিটিও বাড়বে। 

ধরা যাক A সংস্থার এক একটি শেয়ারের দাম ৫০০০ টাকা করে রয়েছে। এমন দামে চট করে অনেকেই সেই শেয়ার কিনবেন না, বিশেষ করে Retail Investor বা খুচরো বিনিয়োগকারীরা। এই সময় যদি সেই সংস্থা Stock Split করে 1:5 ঘোষণা করে তাহলে,প্রতি শেয়ারের জন্য একজনের কাছে ৫টি শেয়ার চলে আসবে। এর ফলে এক একটি শেয়ারের দাম নেমে চলে এল ১০০০ টাকায়। যদি কারও কাছে ১টি শেয়ার থাকে তাহলে এখন তার কাছে ৫ টি শেয়ার থাকবে, এদিকে মোট আর্থিক মূল্যও এক থাকবে। অন্যদিকে শেয়ারের দাম কমে আসায় আরও বেশি বিনিয়োগকারী এই শেয়ার কিনতে আগ্রহী হতে পারেন।   

একাধিক বড় বড় সংস্থা তাদের শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরে স্টক স্পিল্ট করেছে। ২০২০ সালে অ্যাপল তাদের শেয়ারের ৪:১ অনুপাতে স্টক স্পিল্ট করে। সম্প্রতি, এই বছরের জানুয়ারিতেই স্টক স্প্লিট করেছে বৃহৎ ভোগ্যপণ্য নির্মাতা সংস্থা  নেসলে (Nestle Stock Split)। তারা ১:১০ অনুপাতে Stock Split করেছে। ফলে একজনের কাছে একটি শেয়ার থাকলে এখন রয়েছে ১০টি শেয়ার। এর আগে এক একটি নেসলের শেয়ারের দাম ছিল ২৭ হাজার টাকার উপরে। পরে সেই শেয়ারের দাম হয়ে যায় ২৭০০ টাকার মতো। 

আরও পড়ুন: একটা স্টকের দাম দেড় লাখ টাকা, ভারতের সবচেয়ে দামি স্টক এটি,গড়ল নতুন রেকর্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget