এক্সপ্লোর

Sukanya Samriddhi Yojana: এই কাজ না করলে বন্ধ হতে পারে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট, বদলে যাবে নিয়ম

SSY Rules: অর্থমন্ত্রকের নতুন নিয়মে যদি কোনও ক্ষেত্রে দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে তা অবিলম্বে বন্ধ করা হবে। এই ধরনের অ্যাকাউন্ট নীতিবিরোধী বলেই গণ্য করা হবে।

SSY Account: কন্যাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার চালু করেছিল এই সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা সন্তান জন্মানোর পরে তার ভবিষ্যতের কথা চিন্তা করে আর্থিক নিরাপত্তা দিতেই চালু করা হয়েছিল এই বিশেষ যোজনা। তবে এবার এই স্কিমের (Sukanya Samriddhi Yojana) বেশ কিছু নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার। অর্থনীতি মন্ত্রকের পক্ষ থেকে নতুন গাইডলাইন আনা হয়েছে এবং সমস্ত পোস্ট অফিসগুলিকে এই নির্দেশিকা (SSY Account) মানতে অনুরোধ করা হয়েছে। কী কী বদল এল সুকন্যা সমৃদ্ধি যোজনায় ?

দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থাকলে তা অবিলম্বে বন্ধ হবে

অর্থমন্ত্রকের তরফে জানা গিয়েছে এই নতুন নির্দেশিকা সমস্ত ধরনের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে কার্যকর হবে। এই পরিস্থিতিতে যে সমস্ত গ্রাহক সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বিনিয়োগ করেছেন, তাদের এই নতুন নিয়ম-নীতি সম্পর্কে অবগত থাকা উচিত। এই নতুন গাইডলাইন অনুসারে যে সমস্ত ক্ষেত্রে কন্যার দাদু বা ঠাকুরদাদা তাঁর জন্য সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টগুলি আবশ্যিকভাবে কন্যার বাবা-মা কিংবা আইনি অভিভাবকের নামে ট্রান্সফার করাতে হবে। যদি কোনও ক্ষেত্রে দুটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়, তাহলে তা অবিলম্বে বন্ধ করা হবে। এই ধরনের অ্যাকাউন্ট নীতিবিরোধী বলেই গণ্য করা হবে।

প্যান আধার লিঙ্ক থাকতে হবে সকল গ্রাহকের

অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে কন্যার অভিভাবকদের প্যান ও আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যিক। যদি তা না করা হয়, তাহলে পোস্ট অফিসের পক্ষ থেকে তাদের প্যান ও আধার নম্বর খুব দ্রুত চেয়ে নেওয়া হবে। এই নতুন নির্দেশিকার ব্যাপারে সকল গ্রাহককে অবগত করানোর নির্দেশ দেওয়া হয়েছে পোস্ট অফিসগুলিকে। এই বিধি অনুসারে অনৈতিক এবং অনিয়মিত সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট পরিচালনার ক্ষমতা এবার থেকে কেবলমাত্র অর্থমন্ত্রকের কাছেই থাকবে। এই পরিস্থিতিতে তাদের দফতরে এই ধরনের অ্যাকাউন্টের কথা জানাতে হবে।

সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে মিলছে ৮.২ শতাংশ সুদ

সুকন্যা সমৃদ্ধি যোজনায় মাসে ২৫০ টাকা থেকে শুরু করে ১.৫ লক্ষ টাকা বার্ষিক জমা করতে পারেন। এই ত্রৈমাসিকে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। কন্যার বয়স ২১ হলেই এই অ্যাকাউন্ট ম্যাচিওর করে যাবে। কন্যার বয়স ১৮ হলেই মোট জমানো টাকার ৫০ শতাংশ তুলে নেওয়া যাবে এই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট থেকে। এই অ্যাকাউন্ট খোলার জন্য কন্যার জন্মের প্রমাণপত্র প্রয়োজন হবে, এছাড়া অভিভাবকদের প্যান কার্ড ও আধার কার্ডও লাগবে।

আরও পড়ুন: Petrol Price: বিশ্বকর্মা পুজোর দিনে ১০ জেলায় সস্তা হল পেট্রোল ডিজেল, কলকাতায় দাম কি কমল ?

সেরা শিরোনাম

Middle Class Housing: ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
ডিম্যান্ড আছে, কেনার ক্ষমতা নেই, হাউজিং মার্কেটে পতন, বিলাসবহুল টাওয়ারের ভিড়ে মধ্যবিত্তের কি আর নিজের বাড়ি হবে না?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
১৫ লাখ কোটি টাকার কেলেঙ্কারি ! রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বড় পদক্ষেপ, কালই ধস শেয়ারে ?
Employees' Provident Fund Organisation: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থাকলেই মিলতে পারে ৭ লক্ষ টাকার বিমা, কী করতে হবে জানেন?
Gold-Silver Price Today: রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও
রথের আগেই দেড় হাজারের বেশি দাম কমল সোনার, অনেকটা কমেছে রুপোর দামও

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget