এক্সপ্লোর

Swami Ramdev : ৭৭তম প্রজাতন্ত্র দিবসে স্বামী রামদেবের ডাক, স্বদেশি শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির মাধ্যমে গড়তে হবে শক্তিশালী ভারত

Republic Day 2026: এদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন যোগগুরু রামদেব।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রজাতন্ত্র দিবসে স্বামী রামদেব শক্তিশালী, আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন।
  • স্বদেশি মন্ত্র, শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও সনাতন জীবনধারার ওপর জোর দেন।
  • তিনি 'শুল্ক সন্ত্রাস' ও মেকলে প্রবর্তিত শিক্ষাব্যবস্থা বর্জনের আহ্বান জানান।
  • হিন্দু ধর্ম ও অভ্যন্তরীণ ঐক্য সুরক্ষিত রাখতে ভারতকে শক্তিশালী করার বার্তা দেন।

Republic Day 2026: এবার শক্তিশালী দেশ গড়ার ডাক স্বামী রামদেবের। দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পতঞ্জলি যোগপীঠের পক্ষ থেকে আয়োজান করা হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। যেখানে পতঞ্জলি ওয়েলনেস, ফেজ-২-এ জাতীয় পতাকা উত্তোলন করেন পতঞ্জলি যোগপীঠের চেয়ারম্যান যোগঋষি স্বামী রামদেব এবং সাধারণ সম্পাদক আচার্য বালকৃষ্ণ। এদিন দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন যোগগুরু রামদেব।

কী লক্ষ্য রামদেবের
স্বদেশি মন্ত্র পতাকা উত্তোলনের পর স্বামী রামদেব দেশসেবার লক্ষ্যে ‘পঞ্চ প্রণ’ (পাঁচ প্রতিজ্ঞা) গ্রহণের কথা বলেন। তিনি জোর দেন স্বদেশি শিক্ষা, স্বদেশি চিকিৎসা, স্বদেশি অর্থনীতি এবং সনাতন জীবনধারার ওপর। তিনি বলেন, একটি আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ে তুলতে হলে স্বদেশি মন্ত্রকে পাথেয় করতে হবে।

শুল্ক সন্ত্রাসের নিন্দা
এই অনুষ্ঠানে অর্থনৈতিক স্বাধীনতার ডাক ও মেকলে পদ্ধতির বিরোধিতা বিশ্বজুড়ে চলা ‘শুল্ক সন্ত্রাস’ বা ট্যারিফ টেররিজমের কঠোর সমালোচনা করেন স্বামী রামদেব। তিনি বলেন, “আমেরিকা কখনও কানাডাকে ১০০ শতাংশ, কখনও ভারতকে ২৫-৫০ শতাংশ, আবার কখনও অন্য দেশগুলিকে ৫০০ শতাংশ শুল্কের হুমকি দিচ্ছে। বিশ্ব এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।”

মেকলের শিক্ষা ব্যবস্থাকে বর্জনের ডাক
এই পরিস্থিতিতে তিনি মেকলে প্রবর্তিত শিক্ষাব্যবস্থা এবং বহুজাতিক সংস্থাগুলিকে বর্জন করার আহ্বান জানান। তাঁর মতে, ১৪০ কোটি ভারতবাসী যদি ঐক্যবদ্ধভাবে সংকল্প নেন, তবেই একদিন ১ ভারতীয় টাকার মূল্য ১০০ মার্কিন ডলারের সমান হবে। তিনি আক্ষেপের সুরে বলেন, “আমরা নিজেদের পাসপোর্টের এবং নাগরিকত্বের মূল্য চাই। কিন্তু বর্তমানে ১০-১৫টি দেশ ছাড়া কেউ আমাদের ভিসা ছাড়া প্রবেশাধিকার দেয় না। আমাদের দেশ শক্তিশালী না হলে আমেরিকা, চিনের মতো দেশ তো বটেই, বন্ধু রাষ্ট্র রাশিয়াও আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।”

হিন্দু ও সনাতন ধর্ম নিয়ে বার্তা
সনাতন ধর্ম ও অভ্যন্তরীণ ঐক্যের বার্তা স্বামী রামদেব স্পষ্ট ভাষায় বলেন, ভারত শক্তিশালী হলেই হিন্দু ও সনাতন ধর্ম সুরক্ষিত থাকবে। ইজরায়েলের উদাহরণ দিয়ে তিনি বলেন, “ইজরায়েল শক্তিশালী বলেই বিশ্বের কোথাও ইহুদিদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে না। আমাদেরও সেই শক্তি অর্জন করতে হবে।”

তিনি অভ্যন্তরীণ বিবাদ, জাতিভেদ এবং ভাষাগত বা সাম্প্রদায়িক উন্মাদনা ভুলে ঐক্যের ডাক দেন। পাকিস্তান ও বাংলাদেশে ভারত-বিদ্বেষী শক্তির মাথাচাড়া দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমাদের সকলকে এক পরিবারের মতো হয়ে ভারত ও সনাতন বিরোধী শক্তির মোকাবিলা করতে হবে।”

ভারত’ গড়ার চাবিকাঠি
অভিন্ন দেওয়ানি বিধি ও গো-সুরক্ষা অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)-এর এক বছর পূর্তিতে তিনি বলেন, “এক দেশ, এক সংবিধান এবং এক সংকল্পই ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গড়ার চাবিকাঠি।”

পাশাপাশি গো-মাতার সুরক্ষায় তিনি কেবল আইন প্রণয়ন নয়, বরং গো-জাত পণ্যের ব্যবহারের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন, প্রতিদিন অন্তত ১০ টাকার গো-জাত পণ্য ব্যবহার করলে এবং প্রতিটি পরিবার ও সাধু-সন্তরা গরু পালন করলে তবেই গো-মাতা সুরক্ষিত থাকবেন।

আচার্য বালকৃষ্ণের বার্তা অনুষ্ঠানে আচার্য বালকৃষ্ণ বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের শহিদ ও বিপ্লবীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, “ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের মহৎ লক্ষ্য নিয়ে বাঁচতে হবে, যাতে ভারতকে আবারও ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠা করা যায়।”

 

Frequently Asked Questions

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বামী রামদেব কীসের ডাক দিয়েছেন?

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্বামী রামদেব শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন।

স্বামী রামদেব কোন 'পঞ্চ প্রণ' গ্রহণের কথা বলেছেন?

স্বামী রামদেব দেশসেবার লক্ষ্যে স্বদেশি শিক্ষা, স্বদেশি চিকিৎসা, স্বদেশি অর্থনীতি এবং সনাতন জীবনধারার ওপর জোর দিয়ে 'পঞ্চ প্রণ' গ্রহণের কথা বলেছেন।

স্বামী রামদেব 'শুল্ক সন্ত্রাস'-এর কঠোর সমালোচনা করেছেন কেন?

বিশ্বজুড়ে চলা 'শুল্ক সন্ত্রাস' বা ট্যারিফ টেররিজমের উদাহরণ দিয়ে স্বামী রামদেব বলেছেন যে এটি বিশ্বকে এক বিপজ্জনক সময়ের দিকে ঠেলে দিচ্ছে।

স্বামী রামদেব কোন শিক্ষাব্যবস্থা বর্জনের আহ্বান জানিয়েছেন?

স্বামী রামদেব মেকলে প্রবর্তিত শিক্ষাব্যবস্থা এবং বহুজাতিক সংস্থাগুলিকে বর্জন করার আহ্বান জানিয়েছেন।

ভারতকে শক্তিশালী করার জন্য স্বামী রামদেব কীসের ওপর জোর দিয়েছেন?

অভ্যন্তরীণ বিবাদ, জাতিভেদ এবং ভাষাগত বা সাম্প্রদায়িক উন্মাদনা ভুলে ঐক্যবদ্ধভাবে ভারত ও সনাতন বিরোধী শক্তির মোকাবিলা করার ওপর জোর দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget