এক্সপ্লোর

Patanjali Yogpeeth :  যোগ, আয়ুর্বেদ ও অ্যালোপ্যাথির মিলনক্ষেত্র ! অমিত শাহ করলেন পতঞ্জলির প্রথম হাইব্রিড হাসপাতালের উদ্বোধন

Patanjali Hybrid Hospital : এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

Patanjali Hybrid Hospital : ভারতের চিকিৎসা ইতিহাসে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠ পরিচালিত বিশ্বের প্রথম 'ইন্টিগ্রেটেড হাইব্রিড' ইমারজেন্সি হাসপাতালের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

কী ধরনের হাসপাতাল

আধুনিক অ্যালোপ্যাথির সঙ্গে যোগ, আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসাকে একত্রিত করা হয়েছে এই হাসপাতালে। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালটি পরিদর্শন করেন ও এই উদ্যোগের প্রশংসা করে বলেন , ভারত এখন শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বিশ্বনেতা হয়ে উঠবে। তিনি এটিকে 'সমন্বিত সামগ্রিক চিকিৎসার' এক নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেন। 

অত্যাধুনিক সুবিধা ও বিশেষজ্ঞ পরিষেবা

২৫০ শয্যা বিশিষ্ট এই সুপার-স্পেশালিটি হাসপাতালে কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিকস এবং জেনারেল সার্জারির মতো বিভাগগুলিতে ২৪x৭ পরিষেবা চালু থাকবে। এখানে ফিলিপস অ্যাজুরিয়নের মতো উচ্চমানের ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান এবং ডায়ালাইসিসের মতো উন্নত সুবিধা রয়েছে। আচার্য বালকৃষ্ণ বলেছেন , এই হাসপাতালের লক্ষ্য হল এমন জটিল পরিস্থিতি সামাল দেওয়া, যেখানে রোগীদের তাৎক্ষণিক 'মার্ডান লাইফ সাপোর্টের' প্রয়োজন হয়।

অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের বিরোধিতা

স্বামী রামদেব স্পষ্ট করেছেন , পতঞ্জলি অপ্রয়োজনীয় ওষুধ, অপারেশন ও পরীক্ষার বিরোধিতা করে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য হল যোগ, আয়ুর্বেদ ও খাদ্য পদ্ধতির মাধ্যমে ৯০ থেকে ৯৯ শতাংশ রোগীকে সুস্থ করে তোলা। শুধুমাত্র যখন পরিস্থিতি অত্যন্ত গুরুতর হবে, তখনই অস্ত্রোপচার এবং স্টেন্ট ব্যবহার করা হবে।"

তিনি দাবি করেন , ইএমআর ডেটা ও ক্লিনিক্যাল প্রমাণের মাধ্যমে পতঞ্জলি বিপি, ডায়াবেটিস এবং লিভার সিরোসিসের মতো রোগ 'প্রতিরোধে' সফল হয়েছে।

একটি বিশ্বব্যাপী গবেষণা কেন্দ্র

পতঞ্জলি বর্তমানে এইমস দিল্লি এবং ঋষিকেশ সহ বিশ্বজুড়ে ২৫টি প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণা চালাচ্ছে। ৫০০ জন বিজ্ঞানীর একটি দল প্রমাণ-ভিত্তিক আয়ুর্বেদকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হাসপাতালের মাধ্যমে দরিদ্র রোগীদের জন্য কম খরচে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা হবে। এই হাসপাতালটি কেবল রোগের চিকিৎসাই করবে না, বরং ভারতকে বিশ্বের 'স্বাস্থ্য গন্তব্য' হিসেবে গড়ে তোলার স্বপ্নকেও বাস্তবায়িত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget