এক্সপ্লোর

Swiggy Fraud: ৩৩ কোটির জালিয়াতি সুইগি কর্মীর, IPO আনার আগেই চাপের মুখে সংস্থা

Swiggy Employee: মার্চের আগেই এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সুইগি। ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদনে সুইগি জানিয়েছে, এই সংস্থার একজন পূর্বতন কর্মী ৩২.৬৭ কোটি টাকা জালিয়াতি করেছেন।

Swiggy Employee: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির এক অধস্তন কর্মীর জন্য বড় ক্ষতির মুখে সংস্থা। সুইগির বক্তব্য অনুসারে, এই সংস্থার পূর্বতন একজন কর্মী ৩৩ কোটি টাকার জালিয়াতি করেছেন। কিছুদিন আগে থেকেই আইপিও আনার তোড়জোড় শুরু করেছিল সুইগি। ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদনেও এই সংবাদ জানিয়েছিল সুইগি (Swiggy Fraud)। তবে সেই কর্মীর নাম ঘোষণা করেনি এখনও সুইগি। জানা গিয়েছে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে। কিন্তু একজন সামান্য কর্মী কীভাবে এত বিপুল অঙ্কের জালিয়াতি করতে পারল তা নিয়েই প্রশ্ন উঠছে সুইগির প্রশাসনিক ব্যবস্থাকে কেন্দ্র করে।

সুইগির সহায়ক সংস্থার সঙ্গে জালিয়াতি

৩১ মার্চের অর্থবর্ষ শেষ হওয়ার আগেই এই জালিয়াতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সুইগি। ২০২৩-২৪ অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদনে সুইগি জানিয়েছে, এই সংস্থার একজন পূর্বতন কর্মী ৩২.৬৭ কোটি টাকা জালিয়াতি (Swiggy Fraud) করেছেন। এই সংবাদ পাওয়ার পরেই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই ব্যক্তির বিরুদ্ধে। জোমাটোর প্রধান প্রতিদ্বন্দ্বী সুইগির জন্য এটি অত্যন্ত হতাশাজনক খবর। প্রশ্ন উঠছে সংস্থার প্রশাসনিক কাঠামোকে কেন্দ্র করে।

১০ হাজার কোটিরও বড় হবে সুইগির আইপিওর আকার

আইপিও আনার আগে বাজার নিয়ন্ত্রক সেবির কাছে সম্প্রতি সুইগি তার আইপিওর ড্রাফট জমা করেছে। এপ্রিল মাসে যে নথি ফাইল করা হয়েছে, তা থেকে জানা যাচ্ছে কড়া গোপনীয়তা বজায় রেখেই সুইগি তার এই আইপিওর কাজকর্ম করতে চাইছে। বাজার থেকে এই আইপিওর মাধ্যমে ১০,৪১৪ কোটি টাকা তুলতে চাইছে সুইগি। এর মধ্যে ৩৭৫০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করা হবে এবং ৬৬৬৪ কোটি টাকার শেয়ার অফার ফর সেলের মাধ্যমে বিক্রি করা হবে।

২৩৫০ কোটি টাকার লোকসান হয়েছে সংস্থার

২০২৪ সালে সুইগির ব্যবসায় প্রায় ২৩৫০ কোটি টাকার লোকসান হয়েছে। যদিও সংস্থা তার লোকসানের মাত্রা ৪৪ শতাংশ কমাতে সফল হয়েছে। ২০২৩ সালে এই সংস্থার লোকসান হয়েছিল ৪১৭৯ কোটি টাকা। তবে সংস্থার রেভিনিউ ৩৬ শতাংশ বেড়ে হয়েছে ১১,২৪৭ কোটি টাকা। এক বছর আগেই এই সংখ্যাটা ছিল ৮২৬৫ কোটি টাকা। সুইগির গ্রস অর্ডার ভ্যালুও ২৬ শতাংশ বেড়ে হয়েছে ৪.২ বিলিয়ন। সুইগি জানিয়েছে তাদের ইনস্টামার্টের ব্যবসাও খুব দ্রুত হারে বেড়ে চলেছে।

আরও পড়ুন: Airtel Recharge Plan: এয়ারটেলে দারুণ অফার, ফ্রি পাবেন ১০ জিবি ডেটা, ওটিটির সুবিধে- কতদিন থাকবে সুযোগ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget