এক্সপ্লোর

IPO Listing: তালিকাভুক্তির পরেই মাল্টিব্যাগার, ১৭৪ শতাংশ প্রিমিয়ামে খুলল এই শেয়ার- আইপিও কেনা ছিল ?

IPO Debut: তালিকাভুক্তির দিনে এই আইপিওর দাম ওঠে ২৯০ টাকায় । অর্থাৎ এক লাফে ১৭৩.৮৫ শতাংশ প্রিমিয়ামে খোলে এই সংস্থার শেয়ার।

Multibagger Share: SME সেগমেন্টের একটি শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির দিনেই মাল্টিব্যাগার রিটার্ন (Multibagger Share) এনে দিল বিনিয়োগকারীদের। সংস্থার নাম TAC Infosec। এর আইপিওর (IPO Listing) ইস্যু প্রাইস যেখানে ছিল ১০৬ টাকা, সেখানে তালিকাভুক্তির দিনে এই আইপিওর দাম ওঠে ২৯০ টাকায় । অর্থাৎ এক লাফে ১৭৩.৮৫ শতাংশ প্রিমিয়ামে খোলে এই সংস্থার শেয়ার। আপনার কেনা ছিল এই শেয়ার ?

বিপুল প্রিমিয়ামে খোলে শেয়ার

একটা বিরাট ডেবিউর পরেই ৫ শতাংশ আপার সার্কিটে থাকে এই শেয়ার। ভারতের অন্যতম ধনকুবের বিনিয়োগকারী বিজয় কেড়িয়ার পোর্টফোলিওতেও আছে এই শেয়ার। এর আগে ২৭ মার্চ বুধবার বাজারে এসেছিল এই সংস্থার আইপিও। ১০০ টাকা থেকে ১০৬ টাকা ছিল এই আইপিওর (Multibagger Share) প্রাইসব্যান্ড। এর শেয়ারের প্রতিটির ফেসভ্যালু ধার্য ছিল ১০ টাকা। এক লপ্তে ১২০০ ইকুইটি শেয়ার ছিল একটি লটে, ফলে এক লট ন্যূনতম কিনতেই হত বিনিয়োগকারীদের। আইপিও আসার চতুর্থ দিনেই ৪২২.০৩ বার সাবস্ক্রাইব হয় এই আইপিও।

কী ব্যবসা এই সংস্থার

২০১৬ সালে তৈরি হয় এই TAC Infosec সংস্থা। সাইবার সিকিউরিটি কোয়ান্টিফিকেশন, পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত এই সংস্থা। এই TAC Infosec-এর ক্লায়েন্টেলের মধ্যে রয়েছে এইচডিএফসি, বন্ধন ব্যাঙ্ক, এনপিসিই, মোতিলাল অসওয়াল ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ইত্যাদি বড় বড় সংস্থা।

আইপিওর অন্যান্য তথ্য

এই আইপিওর (Multibagger Share) মাধ্যমে TAC Infosec সংস্থা বাজার থেকে ২৯.৯৯ কোটি টাকা সংগ্রহ করতে চাইছে। আর এই ১০ টাকা ফেসভ্যালুর মোট ২ কোটি ৮২ লক্ষ ৯ হাজার ৬০০টি ইকুইটি শেয়ার বাজারে ছেড়েছে TAC Infosec। তবে এতে কোনও অফার ফর সেল থাকছে না।

কত জিএমপি ছিল

গতকাল গ্রে মার্কেটে এই আইপিওর জিএমপি চলছিল ১১৩ টাকার প্রিমিয়ামে। তারপরেই লিস্টিং হয় এই শেয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Penny Stock: পেনি স্টক কী ? না জেনে বিনিয়োগ করলে ভুগবেন !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget