এক্সপ্লোর

Tata Motors Demerger: শেয়ার কেনা থাকলে লাভ পাবেন, বড় খবর টাটা মোটরসে

Tata Motors: টাটা মোটরসের এই ডিমার্জারের পর দুটি আলাদা আলাদা সংস্থার একটিতে হবে বাণিজ্যিক গাড়ির ব্যবসা এবং অন্য আরেকটি সংস্থা সামলাবে টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি, বৈদ্যুতিন গাড়ির ব্যবসা।

Tata Motors Share Price: টাটা মোটরসের বোর্ড অফ ডিরেক্টরস এই সংস্থার ব্যবসাকে দুটি পৃথক সংস্থায় বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকী এই দুই সংস্থার স্টক (Tata Motors Demerger Plan) আলাদাভাবে এক্সচেঞ্জে নথিভুক্ত করার কথাও জানিয়েছে। আগামী ১২ থেকে ১৫ মাসের মধ্যেই এই ডিমার্জার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে টাটা মোটরস।

২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল মাস থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিকের ফল ঘোষণা করেছে এই সংস্থা। আর সেই ফল ঘোষণার পরেই এক্সচেঞ্জকে একটি বিবৃতিতে টাটা মোটরস জানিয়েছে যে, সংস্থার বোর্ড টাটা মোটরসের দুটি পৃথকভাবে তালিকাভুক্ত কোম্পানির স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করার প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছে। ১২ থেকে ১৫ মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই বছরই মার্চ মাসে ডিমার্জারের পরিকল্পনা করেছিল টাটা মোটরস।

টাটা মোটরসের এই ডিমার্জারের পর দুটি আলাদা আলাদা সংস্থার একটিতে হবে বাণিজ্যিক গাড়ির ব্যবসা এবং অন্য আরেকটি সংস্থা সামলাবে টাটা মোটরসের যাত্রীবাহী গাড়ি, বৈদ্যুতিন গাড়ির ব্যবসা। এই ডিমার্জার প্রক্রিয়ার অধীনে টাটা মোটরসের শেয়ারহোল্ডাররা একইসঙ্গে দুটি সংস্থারই শেয়ার পাবেন তাদের ডিম্যাট অ্যাকাউন্টে।

ডিমার্জারের সিদ্ধান্ত নেওয়ার সময় টাটা মোটরস জানিয়েছিল যে গত কয়েক বছরে টাটা মোটরসের বাণিজ্যিক যানবাহন বৈদ্যুতিন গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি ও জাগুয়ারের দারুণ বিক্রি হয়েছে। ২০২১ সাল থেকে উভয় বিভাগই তাদের সিইওদের অধীনে স্বাধীনভাবে কাজ করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। ২০২২ সালে ভাবা হয় যে যাত্রীবাহী এবং বাণিজ্যিক গাড়ির জন্য আলাদা সংস্থা করা দরকার আর তারই ফল এবারের ডিমার্জার প্রক্রিয়া। এর ফলে শেয়ারহোল্ডারদের কাছে সংস্থার শেয়ারের মূল্য বাড়বে অনেকটাই।

এদিকে টাটা মোটরস ফিনান্স ও টাটা ক্যাপিটাল সংস্থাকে মার্জ করার প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া আগামী ৯ থেকে ১২ মাসের মধ্যে শেষ হবে। গতকালের সেশনে টাটা মোটরসের শেয়ারের দাম ১.০৬ শতাংশ পতনের সঙ্গে ১১৪৪ টাকায় বন্ধ হয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Multibagger Stock: ৫ বছরেই ১ লাখ থেকে ১৩ লাখ রিটার্ন, মুনাফায় ভরিয়েছে এই স্টক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget