এক্সপ্লোর

Maharashtra Assembly Election 2024 Exit Polls: মহারাষ্ট্রের আসনে কে, BJP নেতৃত্বাধীন জোট, না কি 'মহা বিকাশ আঘাডি'? বুথফেরত সমীক্ষা যা বলছে...

Maharashtra Exit Poll 2024: মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরছে বিজেপি-নেতৃত্বাধীন জোট?

মুম্বই: মহারাষ্ট্রের মসনদে ফের বিজেপি নেতৃত্বাধীন 'মহাযূতি' জোটে' প্রত্যাবর্তন ঘটছে বলে ইঙ্গিত মিলল বুথফেরত সমীক্ষায়। এবারের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পওয়ার)-র জোট ১৫০ থেকে ১৭০টি আসন পেতে পারে। অন্য দিকে কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার)-র 'মহা বিকাশ আঘাডি'র ১১০ থেকে ১৩০টি আসন পেতে পারে বলে জানা যাচ্ছে। অন্যান্যদের দখলে যেতে পারে ৮ থেকে ১০টি আসন। (Maharashtra Assembly Election 2024 Exit Polls)
 
মহারাষ্ট্র বিধানসভার মোট আসন সংখ্যা ২৮৮। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে ১৪৫টি আসনে জয় পেতে হবে। একার ক্ষমতায় ওই সংখ্যাক আসন কোনও দল তুলতে পারে কি না, তা বোঝা যাবে ফলপ্রকাশের পরই। MATRIZE বুথফেরত সমীক্ষা বলছে, BJP নেতৃত্বাধীন জোট ৪৮ শতাংশের বেশি আসন পেতে চলেছে রাজ্যে। কংগ্রেস নেতৃত্বাধীন 'মহা বিকাশ আঘাডি' ৪২ শতাংশ ভোট পেতে পারে। বাকিদের প্রাপ্ত ভোটের হার ১০ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে। (Maharashtra Exit Poll 2024)
 
একক ভাবে কোন দল কত আসন পাবে, তারও ইঙ্গিত দিয়েছে MATRIZE-
জোট/দল সম্ভাব্য আসন
মহাযূতি ১৫০-১৭০
বিজেপি ৮৯-১০১
শিবসেনা (শিন্ডে) ৩৭-৪৫
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পওয়ার) ১৭-২৬
 
কংগ্রেস ও মহা আঘাডি জোটের সম্ভাব্য আসন-
জোট/দল সম্ভাব্য আসন
মহা বিকাশ আঘাডি ১১০-১৩০
কংগ্রেস ৩৯-৪৭
শিবসেনা (উদ্ধব) ২১-২৯
ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ার) ৩৫-৪৩
 
CHANAKYA-র বুথফেরত সমীক্ষাও মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোটকে এগিয়ে রেখেছে। তাদের সমীক্ষা অনুযায়ী, BJP নেতৃত্বাধীন জোট রাজ্যে ৪৭৮ শতাংশ ভোট পেতে চলেছে, ১৫২ থেকে ১৬০টি আসন। মহা আঘাডি পেতে পারে ১৩০ থেকে ১৩৮টি আসন। অন্যরা ৬-৮টি আসন পেতে পারে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪২ শতাংশ এবং অন্যান্যদের ১১ শতাংশ হতে পারে।
 
দু'টি সংস্থার সমীক্ষায় মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে মহা বিকাশ আঘাডি। Electoral Edge জানিয়েছে, মহা বিকাশ আঘাডি মহারাষ্ট্রে ১৫০টি আসন পেতে পারে। মহাযূতি পেতে পারে ১১৮টি আসন। অন্যান্যদের দখলে ২০টি আসন যেতে পারে। 
SAS Hyderabad-এর সমীক্ষা বলছে, মহা বিকাশ আঘাডি মহারাষ্ট্রে ১৪৭-১৫৫টি আসন পেতে পারে। মহাযূতি পেতে পারে ১২৭ থেকে ১৩৫টি আসন। অ্যান্যরা ১০-১৩টি।
 
অন্য বুথফেরত সমীক্ষাতেও মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট-
সংস্থা মহাযূতি (BJP+)
মহা বিকাশ আঘাডি
(Congress +)
অন্যান্য
MATRIZE ১৫০-১৭০ ১১০-১৩০ ৮-১০
CHANAKYA ১৫২-১৬০ ১৩০-১৩৮ ৬-৮
POLL DIARY ১২২-১৮৬ ৬৯-১২১
১২-২৯
PMARQ ১৩৭-১৫৭ ১২৬-১৪৬ ২-৮
POLL OF POLLS ১৫২  ১২৬ ১০
 
ডিসক্লেমার: এই সমীক্ষার সঙ্গে সম্পাদকীয় নীতির কোনও সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থার দেওয়া তথ্যগুলো পাঠকদের সামনে তুলে ধরি মাত্র। বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি এক্সিট পোলের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget