এক্সপ্লোর

Tata Punch Micro SUV: মাইক্রো এসইউভি সেগমেন্টে 'নয়া অবতার', শীঘ্রই বাজারে Tata Punch

অতীতে টল বয় ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়ে অটো এক্সপোতে আনা হয়েছিল এই গাড়ি। রুফ রেইলের সঙ্গে আসল এসইউভি লুক দিতে 'মাড টায়ার' দেওয়া হয়েছিল কনসেপ্টে।

নয়াদিল্লি: অটো এক্সপোতে টাটা এইচবিএক্স (Tata HBX)কনসেপ্ট দেখানোর পর থেকেই গাড়ি নিয়ে কৌতূহলের শেষ ছিল না ক্রেতাদের মনে।অবশেষে বাস্তবের রূপ পেয়েছে সেই কনসেপ্ট কার। গাড়ির ভিডিয়ো টিজার লঞ্চ করেছে কোম্পানি। নাম রাখা হয়েছে টাটা পাঞ্চ (Tata Punch)। 

টাটা এইচবিএক্স থেকে টাটা পাঞ্চ(Tata HBX to Tata Punch)
সোমবার টাটার বহু প্রতীক্ষিত গাড়ির ভিডিয়ো টিজার লঞ্চ করেছে কোম্পানি। অতীতে টল বয় ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়ে অটো এক্সপোতে আনা হয়েছিল এই গাড়ি। রুফ রেইলের সঙ্গে আসল এসইউভি লুক দিতে 'মাড টায়ার' দেওয়া হয়েছিল কনসেপ্টে। অনেকেরই ধারণা ছিল, এই গাড়ির নাম হতে চলেছে Tata HBX বা টাটা হর্নবিল। যদিও সবাইকে চমকে দিয়ে গাড়ির নাম রাখা হয়েছে টাটা পাঞ্চ। শোনা যাচ্ছে, উৎসবের সময় ভারতে আত্মপ্রকাশ করবে এই মাইক্রো এসইউভি।

মাইক্রো এসইউভি এক নতুন সেগমেন্ট (Micro-SUV the new segment)
ভারতে সাব কমপ্যাক্ট এসইউভির পর এবার নতুন সেগমেন্ট হতে চলেছে মাইক্রো এসইভি। চার মিটারের কম দৈর্ঘ্যের এসইউভিকে সাব কম্প্যাক্ট সেগমেন্টের মধ্যে ধরা হয়। ফোর্ড ইকোস্পোর্টের হাত ধরে ভারতের বুকে এসেছিল এই সেগমেন্ট। এবার টাটা পাঞ্চের মাধ্যমে দেশে মাইক্রো এসইউভি সেগমেন্ট শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এই সেগমেন্ট তাদের 'ক্যাসপার' কার আনতে চলেছে হুন্ডাই। মূলত, প্রাইমারি হ্যাচব্যাক গাড়ির দৈর্ঘ্যেই এসইউভি তৈরি করা হবে মাইক্রো সেগমেন্টে।

টাটা পাঞ্চের ডিজাইন ল্যাঙ্গোয়েজ (Tata Punch design language)
টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। সম্প্রতি টাটা হ্যারিয়ার তৈরি করা হয়েছিল ওই একই প্লাটফর্মে। দেখতে টাটা নেক্সনের মতো হলেও ফ্ল্যাট বনেট দেওয়া হয়েছে পাঞ্চে।হ্যারিয়ারের মতো এলইডি ডিআরএলস ছাড়াও চওড়া বনেট রয়েছে গাড়ির। ফলে সাইজে ছোট হলেও এর 'রোড প্রেজেন্স' থাকবে সাব কমপ্যাক্ট এসইউভিগুলোর মতো।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget