এক্সপ্লোর

Multibagger Stock: ১ লাখকেই বানিয়েছে ১০ কোটি ! এই স্টক যেন আসল ‘সোনার খনি’- ৯৬ পয়সা থেকে আজ দাম ৯২০ টাকা

Stock Market News: ২১ অগাস্ট সৌভাগ্য মার্কেন্টাইল শেয়ারের দাম ৯২০.৬০ টাকায় বন্ধ হয়েছে যেখানে জুন মাসে এই শেয়ারের দাম ছিল প্রায় ৪৫৩ টাকা। অর্থাৎ মাত্র ২ মাসে স্টক প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

Stock Market: শেয়ার বাজার এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে আপনার বুদ্ধিমত্তা এবং কিছুটা ভাগ্যও নির্ভর করে ধনী হওয়ার জন্য। এমন একটি শেয়ারের খোঁজ মিলেছে যে স্টকে (Multibagger Stock) টাকা লাগিয়ে মাত্র কয়েক বছরেই ধনী এমনকী কোটিপতি হয়ে গিয়েছেন বিনিয়োগকারীরা। এই স্টকে ১ লক্ষ টাকা হয়ে গিয়েছে ১০ কোটি টাকা ! এই মাল্টিব্যাগার স্টকের (Stock Market) নাম সৌভাগ্য মার্কেন্টাইল লিমিটেড। এই সংস্থাটি ইনফ্রাস্ট্রাকচার খাতের সঙ্গে যুক্ত, ইস্পাত ও রাস্তা নির্মাণের পাশাপাশি পাথর ও কয়লার মত খনিজ পদার্থও উত্তোলন করে।

বিনিয়োগকারীদের ধনী করেছে এই স্টক

২১ অগাস্ট সৌভাগ্য মার্কেন্টাইল শেয়ারের দাম ৯২০.৬০ টাকায় বন্ধ হয়েছে যেখানে জুন মাসে এই শেয়ারের দাম ছিল প্রায় ৪৫৩ টাকা। অর্থাৎ মাত্র ২ মাসে স্টক প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আর গত বছর এই স্টকের দাম ছিল মাত্র ৫৫ টাকা, এই হিসেবে এক বছরে এটি প্রায় ১৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে। এক সময় এই শেয়ারের দাম ছিল ১ টাকারও কম। এই সংস্থার স্টক ২০২১ সালের মে মাসে লঞ্চ হয় বাজারে আর তখন এই স্টকের দাম ছিল ৯৬ পয়সা মাত্র। আজ এটি ৯২০ টাকার উপরে লেনদেন করছে, অর্থাৎ প্রায় ৯৮ হাজার টাকার রিটার্ন।

যদি কোনও বিনিয়োগকারী ২০২১ সালের মে মাসে এই সংস্থার শেয়ারে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তাঁর সেই ১ লক্ষ টাকার মূল্য আজকের দিনে বেড়ে দাঁড়াত ৯.৮১ কোটি টাকা। এই স্টক তাই বিনিয়োগকারীদের কাছে সোনার খনির থেকে কম কিছু নয়। বম্বে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট অনুসারে সৌভাগ্য মার্কেন্টাইলের বাজার মূলধন ৭৭৩.৩০ কোটি টাকা। এই সংস্থা কেবল কয়লা ও খনিজ পদার্থ উত্তোলন করে তাই নয়, বরং মেশিনও ভাড়া দিয়ে থাকে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget