এক্সপ্লোর

Multibagger Stock: মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই রিটার্ন মিলেছে ২২ লক্ষ টাকা ! এই স্টক যেন আস্ত কুবেরের খনি

Stock Market: এই ভারতীয় ইলেকট্রনিক উৎপাদন পরিষেবা দানকারী শেয়ার এতটাই বেড়েছে যে মাত্র ৫ বছরের মধ্যে এই শেয়ারের দাম ৩.৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০৭.৬০ টাকা।

Stock Market: সকলেই চায় শেয়ার বাজারে এমন কিছু স্টক খুঁজে পেতে যাতে অল্প টাকা বিনিয়োগ করেই অল্প সময়ের মধ্যে ধনী হওয়া যায়। এই ধরনের স্টকগুলিকেই বলে মাল্টিব্যাগার স্টক। এমনই একটি মাল্টিব্যাগার স্টকে (Multibagger Stock) তিন বছরে ১ হাজার শতাংশেরও বেশি রিটার্ন এসেছে। আর গত ৫ বছরে এই স্টকে (Stock Market) রিটার্ন দিয়েছে ২২,৩০০ শতাংশ। শুনলে অবাক হবেন আপনিও। কোন সংস্থার স্টকে এসেছে এত বিপুল রিটার্ন ?

এই সংস্থার নাম পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। এই সংস্থা পিজি গ্রুপের অধীনে চলে যা তৈরি হয়েছিল ২০০৩ সালে। এই ভারতীয় ইলেকট্রনিক উৎপাদন পরিষেবা দানকারী শেয়ার এতটাই বেড়েছে যে মাত্র ৫ বছরের মধ্যে এই শেয়ারের দাম ৩.৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০৭.৬০ টাকা।

৫ বছরে ২২,৩০০ শতাংশ রিটার্ন

এই বছর জানুয়ারি মাসে পিজি ইলেকট্রোপ্লাস্টের স্টকের দাম ছিল ১০৫৪.৯৫ টাকা যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর। ২০২৪ সালে ১০ মে এই স্টকটি নেমে এসেছিল সর্বনিম্ন স্তরে, ট্রেড করছিল ১৯৪.৫৮ টাকায়। ২০২৪ সালের জুলাই মাসে এই শেয়ারটি ১:১০ অনুপাতে স্প্লিট হয় এবং প্রতি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা থেকে কমিয়ে ১ টাকা করা হয়। অর্থাৎ ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের বিনিময়ে বিনিয়োগকারীরা পেয়েছেন ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ার। কেউ যদি ৩ বছর আগে এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে তিনি ১.১ লক্ষ টাকারও বেশি রিটার্ন পেতেন। আর আজ থেকে ৫ বছর আগে এই স্টকে ১০ হাজার টাকা বিনিয়োগ করে রাখলে আজকের দিনে তাঁর মূল্য দাঁড়াত ২২ লক্ষ ৪০ হাজার টাকা।

এই সময়ের মধ্যে ভারত-পাক উত্তেজনার জেরে মাত্র কয়েক সপ্তাহেই ভারতের শেয়ার বাজারে ডিফেন্স সেক্টরের স্টকগুলিও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। সর্বোচ্চ ২৬ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে এই স্টকগুলির দাম। বাজার মূলধন বেড়েছে ৮৬ হাজার কোটি টাকা। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget