এক্সপ্লোর

Electric Cycles: ই-সাইকেল কিনতে চান ? দেখে নিন দেশের ৬টি সবচেয়ে সাশ্রয়ী মডেল

Electric Cycles Benefits: কম দূরত্বের যাত্রাপথ অতিক্রম করতে ইলেকট্রিক সাইকেল ভরসা হতে পারে আপনার। কম খরচে বেশি দূরত্ব অতিক্রম করতে চাইলে দেখে নিতে পারেন এই সাশ্রয়ী ৬টি সাইকেল।

Electric Cycles: পেট্রোল অগ্নিমূল্য হওয়ায় এখন ব্যাটারিচালিত যানের দিকেই ঝুঁকছে দেশবাসী। সেই ক্ষেত্রে কম দূরত্বের যাত্রাপথ অতিক্রম করতে ইলেকট্রিক সাইকেল ভরসা হতে পারে আপনার। কম খরচে বেশি দূরত্ব অতিক্রম করতে চাইলে দেখে নিতে পারেন এই সাশ্রয়ী ৬টি সাইকেল।

Hero Lectro Electric C3: 28,999 টাকা
Hero Lectro এন্ট্রি-লেভেল ই-সাইকেল সেগমেন্টে বেশকিছু অপশন দেয়। এর মধ্যে সবচেয়ে সাশ্রয়ী ই-সাইকেলের নাম Hero Lectro Electric C3।  দামের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি মাঝারি বৈশিষ্ট্যের সাইকেল দিয়ে থাকে এই কোম্পানি। এন্ট্রি লেভেলের জন্য C3-তে রোড-বেসড টায়ার, ভাল ব্রেকিংয়ের জন্য সামনে একটি ডিস্ক, একটি আরামদায়ক আসন ছাড়াও একটি সিঙ্গল-ড্রাইভট্রেন দেওয়া হয়েছে। এই সাইকেলে একটি 250W রেয়ার হাব মোটর এবং একটি 5.8Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি পাবেন। এখানে আপনি পেডাল অ্যাসিস্টের মাধ্যমে 30km পর্যন্ত রেঞ্জ পেতে পারেন। তবে এই রেঞ্জ আপনার সাইকেল চালানোর উপর নির্ভর করবে। যদি আপনার নিত্যদিন যাতায়াতের পথ 30 কিলোমিটারের বেশি না হয়,তবে C3 কিনে লাভবান হবেন। 

BattRE ইলেকট্রিক মোবিলিটি নিউট্রন: 29,900 টাকা
এর পরেই দেখতে পারেন BattRE ইলেকট্রিক মোবিলিটি নিউট্রন। এটি Hero C3 এর তুলনায় প্রায় 900 টাকা কম দামে কিনতে পারেন। তবে কম দাম হলেও অনেক বেশি বৈশিষ্ট্য দেয় এই ই-সাইকেল। এর সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হল এর সুবিধা। একটি ডিটাচেবল ব্যাটারি আপনাকে একটি সাধারণ 5A সকেটের মাধ্যমে প্যাকটি চার্জ করতে দেয়। আপনি যেখানেই থাকুন না কেন এরফলে আপনার সাইকেল চার্জিংয়ের চিন্তা কমবে। এর দুটি চাকাতেই ডিস্ক ব্রেক, ডুয়েল পারপস টায়ার ও সামনে সাসপেনশন দেওয়া হয়েছে,যা বাজে রাস্তায় সমস্যায় ফেলবে না চালককে। 

BattRE ইলেকট্রিক মোবিলিটি ক্রস: 35,700 টাকা
BattRE ইলেকট্রিক মোবিলিটি ক্রস এই ধরনের বাইকের তালিকায় একটি নয়া সংযোজন। এই বাইকে একটি 21-স্পিড ড্রাইভট্রেন পাবেন। যা বিভিন্ন উঁচু-নিচু রাস্তায় ভালভাবে চলতে সাহায্য করবে। সাধারণ MTB হলেও আপনি এই ই-সাইকেলে আরও ভাল ফ্রেম, ডুয়াল-পারপাস টায়ার, সামনের চাকায় সাসপেনশন এবং ডুয়াল ডিস্ক ব্রেক পাবেন। পাঁচটি স্তরের প্যাডেল অ্য়াসিস্ট আপনাকে প্রতিদিনের রাইড আরও সহজ করে দেবে। বাজেটের মধ্যে ভাল ই-সাইকেল চাইলে এটি দেখতে পারেন। 

লেকট্রো ইলেকট্রিক C8: 36,999 টাকা 
আপনার বাজেটকে একটু বাড়ালে আপনি Lectro Electric C8  হাইব্রিড ই-সাইকেল দেখতে পারেন। বেশি টাকার সঙ্গে সঙ্গে এতে বেশি বৈশিষ্ট্য পাবেন।  উদাহরণ স্বরূপ C8-এ সামনের সাসপেনশন, উভয় প্রান্তে ডিস্ক ব্রেক, সেভেন স্পিড ড্রাইভট্রেন, স্লিমার,হালকা টায়ার এবং সামনের LED লাইট স্ট্যান্ডার্ড হিসেবে পাবেন। এর বৈদ্যুতিক সেটআপ প্রায় C3 এবং C5 এর মতোই দেখতে। প্যাডেল অ্যাসিস্ট , পিছনের হাব মোটর ও লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকার ফলে এতে 30km পর্যন্ত রেঞ্জ পেতে পারেন। তবে সাইকেল জোরে চালালে 25km পর্যন্ত গতিতে চলতে পারে। এতে ব্যাটারি চার ঘণ্টারও কম সময়ে সম্পূর্ণ চার্জ করা যাবে।

TATA Stryder  27.5T Zeeta Plus Electric Bicycle- 27,000 টাকা
Tata Stryder Zeeta Plus-এ রয়েছে 250 ওয়াটের একটি শক্তিশালী মোটর, যা সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতি দিতে সক্ষম। এই বৈদ্যুতিক বাইকটি এই গতির চেয়ে আরও দ্রুত যেতে পারে। তবে ভারতীয় ট্রাফিক আইন এর অনুমতি দেয় না। এই বৈদ্যুতিক সাইকেলের গতি নিয়ন্ত্রণ করার জন্য ব্র্যান্ডটি উভয় প্রান্তে যান্ত্রিক ডিস্ক ব্রেক দিয়েছে। তবে সেগুলিও বৈদ্যুতিক বৈশিষ্ট্য পায়। এর মানে আপনি যখন এগুলি প্রয়োগ করবেন, তখন মোটর স্বয়ংক্রিয়ভাবে চলা বন্ধ হয়ে যায়।

Citroen C3 Aircross SUV-র দাম প্রকাশ করল কোম্পানি,১০ লাখে সেবেন সিটার ?

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget