এক্সপ্লোর

Mutual Fund: গ্রিন এনার্জিতে বিনিয়োগ করতে চান ? ২০২৪-এ সেরা মুনাফা দিয়েছে এই ৩ মিউচুয়াল ফান্ড

Green Energy Mutual Fund: এই ধরনের ফান্ড পুনর্নবীকরণযোগ্য শক্তিভিত্তিক সংস্থায় বিনিয়োগ করে। দেশে এমন বেশ কিছু সংস্থা আছে যারা এনার্জি সেক্টরের একেবারে সেরা পারফর্মার হিসেবে খ্যাত।

Best Mutual Fund: সারা বিশ্বজুড়েই দূষণ কমানোর লক্ষ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর জোর দেওয়া হচ্ছে। ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের পরিকাঠামো তৈরি হবে। আর ভারতের অগ্রগতি এই ক্ষেত্রে অসামান্য। এখন সারা বিশ্বের মধ্যে ভারত সোলার প্যানেল ইন্সটলেশনের (Green Energy Mutual Fund) ভিত্তিতে চতুর্থ স্থানে আছে। ফলে দেশে এই গ্রিন এনার্জি সেক্টর (Green Energy Sector) ক্রমেই বাড়ছে এবং এই সেক্টরের স্টকগুলিও ভাল পারফর্ম করছে। এই সেক্টরে বিনিয়োগ করতে চাইছেন ? মিউচুয়াল ফান্ডের মাধ্যমেও বিনিয়োগ করতে পারেন গ্রিন এনার্জি সেক্টরে। কোন মিউচুয়াল ফান্ড ভাল মুনাফা দিয়েছে দেখে নিন।

এই ধরনের ফান্ড (Mutual Fund) পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং পরিচ্ছন্ন প্রযুক্তি ভিত্তিক সংস্থায় বিনিয়োগ করে। দেশে এমন বেশ কিছু সংস্থা আছে যারা এনার্জি সেক্টরের একেবারে সেরা পারফর্মার হিসেবে খ্যাত। সেই সংস্থার স্টকগুলিতে বিনিয়োগের সুযোগ পাওয়া যাবে এই ধরনের মিউচুয়াল ফান্ডে। কোন কোন ফান্ড আছে এই তালিকায় –

  • টাটা রিসোর্সেস অ্যান্ড এনার্জি ফান্ড
  • ডিএসপি ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড নিউ এনার্জি ফান্ড
  • এসবিআই অপচুনিটিজ ফান্ড

এর মধ্যে টাটা রিসোর্সেস অ্যান্ড এনার্জি ফান্ডে বিনিয়োগে বিগত ৫ বছরের মধ্যে বার্ষিক ২৭.৩৯ শতাংশ রিটার্ন এসেছে এবং ডিএসপি ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড নিউ এনার্জি ফান্ডে ৫ বছরে বার্ষিক ২৪.৭৩ শতাংশ হারে রিটার্ন এসেছে। এছাড়াও আরও অনেক ফান্ড আছে যারা মূলত গ্রিন এনার্জি সেক্টরে বিনিয়োগ করে থাকে। এদের মধ্যে রয়েছে-

  • কোয়ান্ট ফোকাসড ফান্ড
  • নিপন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা গ্রোথ
  • এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড
  • ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ

এদের মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফান্ডে এসেছে সবথেকে বেশি রিটার্ন। এখনও পর্যন্ত বছরে ১৪.৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড। তারপরেই আছে কোয়ান্ট ফোকাসড ফান্ড যেখানে বিনিয়োগকারীরা ১০.৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বছরে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Gold Price Today: সপ্তাহের শুরুতে বড় সুযোগ ! আজ সোনা কিনলে কত সস্তায় পাবেন ?

সেরা শিরোনাম

Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget