এক্সপ্লোর

Donald Trump : 'ভাল হবে না', এবার ভারতকে হুমকি ট্রাম্পের পরামর্শদাতার

India US Trade Relation : ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এই হুমকি দিয়েছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো (Peter Navarro)। কী বলেছেন তিনি ?   

 

India US Trade Relation : ট্রাম্পের হুঁশিয়ারির (Trump Tariff) পর এবার ভারতকে সরাসরি হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্টের (US President) বিজনেস অ্যাডভাইজর। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে এই হুমকি দিয়েছেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো (Peter Navarro)। কী বলেছেন তিনি ?   

কী বলেছে ট্রাম্পের উপদেষ্টা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো 'রিয়েল আমেরিকা'স ভয়েস' শো-এর এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত শুল্কের 'মহারাজা'। যদি নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কোনও পর্যায়ে "আসতে" না পারে, তাহলে ভারতের জন্য "ভালো হবে না"। এই বলেই অবশ্য় থেমে থাকেননি তিনি, একধাপ এগিয়ে নাভারো বলেছেন, ''মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বের যেকোনও বড় দেশের তুলনা করলে ভারত সর্বোচ্চ শুল্ক আরোপ করেছে। আমাদের এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।" 

রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে বড় দাবি
ট্রাম্প্রে বাণিজ্য উপদেষ্টার মতে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার আগে ভারত কখনও মস্কো থেকে তেল কেনেনি। এর আগে সামান্য কিছু ফোঁটা তেল কিনেছিল। সংঘাত শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার রিফাইনাররা ভারতে চলে আসে ও রাশিয়ার তেল থেকে মুনাফা অর্জন শুরু করে। যে কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমেরিকার করদাতাদের শেষ পর্যন্ত এই সংঘাতের জন্য আরও অর্থ পাঠাতে হয়।

রাশিয়ার ওপর চাপ সৃষ্টি
ঐতিহাসিকভাবে, ভারত রাশিয়ার অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য আমদানিকারক ছিল না, কারণ তারা মধ্যপ্রাচ্যের উপর বেশি নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর এবং জি-২০ দেশগুলি ক্রেমলিনের তেলের দাম কমিয়ে ব্যারেল প্রতি ৬০ ডলার আরোপ করার পর পরিস্থিতি বদলে যায়। মার্কিন আধিকারিকরা স্বীকার করেছেন যে- এরপরই ভারত রাশিযার থেকে ছাড়ে পণ্য কিনতে শুরু করে। 

হোয়াইট হাউসের উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত "মহান" বাণিজ্য চুক্তিগুলির তালিকা তৈরি করে বলেছেন, "এই সমস্ত দেশ আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে" কারণ তারা বুঝতে পারে যে- তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যধিক সুবিধা নিচ্ছে ও তাদের আমেরিকান বাজারের প্রয়োজন।

ভারতের জন্য ভাল হবে না
নোভারো বলছেন, "আমি মনে করি- ভারতকে মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি নিয়ে একটা পর্যায়ে আসতে হবে। যদি তা না হয়, তাহলে রাশিয়া ও চিনের সঙ্গে তাদের সম্পর্ক ভাল রাখলেও এর পরিণতি ভারতের জন্য ভাল হবে না।"

 

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget