এক্সপ্লোর

Donald Trump :  ট্রাম্পের অতিরিক্ত শুল্কে কতটা ক্ষতি হবে ভারতের ? মোদি নিয়েছেন মাস্টার প্ল্যান

India US Relation : কত জিডিপি কমতে পারে, তার পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা।  


 
India US Relation :  বিশ্ব অর্থনীতিতে ভারতের (Indian Economy) উত্থান এখন আমেরিকার কাছে চিন্তার বিষয়। বেগতিক দেখে এখন নানা অছিলায় ভারতের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার থেকে তেল (Russian Oil) কেনার নাম করে নয়াদিল্লির ওপর অতিরিক্ত শুল্ক বসিয়েছেন ট্রাম্প (Donald Trump Tariff) । যার ফলস্বরূপ সাময়িকভাবে ধাক্কা খেতে পারে ভারত। কত জিডিপি কমতে পারে, তার পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা।  

Donald Trump Tariff : কত শতাংশ কমতে পারে জিডিপি
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর প্রভাব দেশের জিডিপিতে (মোট দেশজ উৎপাদন) দেখা যাবে। দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি.অনন্ত নাগেশ্বরণ বলেছেন- ট্রাম্পের আরোপিত শুল্ক এ বছর দেশের জিডিপি অর্ধেক শতাংশ পর্যন্ত কমাতে পারে। সোমবার ব্লুমবার্গ টিভির হাসলিন্দা আমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগেশ্বরণ এই কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, 'আমি মনে করছি-জরিমানা হিসেবে ভারতের উপর আরোপিত শুল্ক অল্প সময়ের জন্য চলবে।'

জিডিপির ওপর কতটা প্রভাব
তিনি আরও বলেন, চলতি আর্থিক বছরে শুল্ক কতক্ষণ বহাল থাকবে, তার ওপর নির্ভর করে জিডিপিতে এর প্রভাব ০.৫% থেকে ০.৬% পর্যন্ত হতে পারে। তবে, যদি শুল্ক সম্পর্কিত অনিশ্চয়তা পরবর্তী আর্থিক বছর পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে প্রভাব আরও বেশি হবে, যা ভারতের জন্য আরও আশঙ্কা তৈরি করবে। 

Donald Trump Tariff : ট্রাম্প কেন ভারতের ওপর জরিমানা আরোপ করলেন ?
ট্রাম্প এর আগে ভারতীয় পণ্যের উপর ২৫% বেসলাইন শুল্ক আরোপ করেছিলেন, যা পরে জরিমানা হিসেবে আরও ২৫% বৃদ্ধি করা হয়েছিল। রাশিয়া থেকে তেল কেনার জন্য এই জরিমানা বৃদ্ধি করা হয়েছিল।

India US Relation : ভারতের বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ

ট্রাম্পের অভিযোগ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য় করছে ভারত। রাশিয়ার থেকে তেল কিনেই করা হচ্ছে এই কাজ। যা উভয় পক্ষের মধ্যে শান্তি চুক্তি আনার মার্কিন প্রচেষ্টাকে প্রভাবিত করছে। ভারতের ওপর আমেরিকার আরোপিত শুল্ক এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এর ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যগুলিকে আরও প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের জন্য বৃহত্তম রপ্তানি বাজার। এর ফলে টেক্সটাইল ও গহনার মতো শ্রম ভিত্তিক ব্যবসাগুলির সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

 

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget