এক্সপ্লোর

TVS Apache RR 310 2021 : ৩০ অগাস্ট লঞ্চ ডেট, আসছে TVS Apache RR 310 2021

বছর শুরুর সময়েই এই আপডেটেড মডেল ভারতে লঞ্চ করার কথা ছিল কোম্পানির।সংক্রমণ বাড়ছে দেখে পিছিয়ে দেওয়া হয় বাইক লঞ্চের প্ল্যান। এবার নতুন উদ্যমে বাজারে বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি।

নয়াদিল্লি: স্পোর্টস বাইকে সাফল্যের ধারা বজায় রাখতে ফের বাজারে আসছে TVS Apache RR 310 2021। আগামী ৩০ অগাস্ট লঞ্চ হতে চলেছে এই বাইক। আরও রিফাইন্ড ইঞ্জিন বাইকে দিতে চলেছে কোম্পানি।

বছর শুরুর সময়েই এই আপডেটেড মডেল ভারতে লঞ্চ করার কথা ছিল কোম্পানির। যদিও সেই পরিকল্পনায় বাদ সাধে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণ বাড়ছে দেখে পিছিয়ে দেওয়া হয় বাইক লঞ্চের প্ল্যান। এবার নতুন উদ্যমে বাজারে বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি। এবার বাইকের সবথেকে বড় বিষয় হতে চলেছে অ্যাডজাস্টেবল সাসপেনশন। এ ছাড়াও কিছু ক্ষেত্রে রঙের পরিবর্তন করতে চলেছে কোম্পানি।

বর্তমানে ৩১৩ সিসির সিলিন্ডার দেওয়া রয়েছে TVS Apache RR 310-এ।BMW G 310 R-এর ইঞ্জিন শেয়ার করছে এই বাইক। ফলে রিফাইনমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বাইকারদের। ৯৭০০ আরপিএমে ৩৪ বিএইচপি পাওয়ার দেয় এই ইঞ্জিন। ৭৭০০ আরপিএমে ২৭.৩ এনএম টর্ক দেয় বাইক। যা এক কথায় অনবদ্য।

লঞ্চ হওয়ার পর থেকেই সময়ে সময়ে বাইকের আপডেট করে চলেছে অ্যাপাচে। ২০২০ সালে একাধিক নতুন ফিচার দেওয়া হয়েছিল বাইকে। চারটে রাইডিং মোড দেওয়া হয়েছিল বাইকে। আরবান, ট্র্যাক, স্পোর্টস, রেইন এই চার মোডে চালানোর সুবিধা দিচ্ছিল অ্যাপাচে। নতুন টিএফটি স্ক্রিনে দেওয়া হয়েছিল ব্লুটুথ কানেকটিভিটি। তবে TVS Apache RR 310 2021-এর লঞ্চ ডেট জানা গেলেও এর লিকস এখনও বাইরে আসেনি। তাই বাইকের নতুন এডিশনে কী যোগ হতে চলেছে তা নিয়ে নিশ্চিত নয় বাইকাররা।

তবে কোভিডকালেও সম্প্রতি বাইকের দাম বাড়িয়েছে অ্যাপাচে। TVS Apache RR 310 দাম ৫ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে কোম্পানি। এখন দিল্লিতে বাইকের এক্স শোরুম প্রাইস ২,৫৪,৯৯০ টাকা।আগের সেই সিক্স স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এই বাইকে। অটো ব্লগাররা বলছেন, নতুন করে অ্যাপাচের এই বাইক নিয়ে সেরকম আগ্রহ নেই বাইকারদের। একই দামের মধ্যে এখন এসে গেছে একাধিক অপশন। লুকের সঙ্গে সঙ্গে সেখানে রয়েছে বাড়তি ফিচার। যা বাইকারদের কাছে আকর্ষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।   

সেরা শিরোনাম

Stock Market Crash : একদিনে উধাও ৯ লাখ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের বাজারে
একদিনে উধাও ৯ লাখ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের বাজারে
External Debt of India: একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
Gold Price Today: পুজোর আগেই সোনার দামে ফের বড় বদল, আজ দর কত হল? কমল কি রুপোর দাম?
পুজোর আগেই সোনার দামে ফের বড় বদল, আজ দর কত হল? কমল কি রুপোর দাম?
Oil Price Hike: বৃদ্ধির মধ্যেও ভারতের অর্থনীতিতে নতুন চাপ, ১ মাসে প্রায় ৩০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম
বৃদ্ধির মধ্যেও ভারতের অর্থনীতিতে নতুন চাপ, ১ মাসে প্রায় ৩০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেলের দাম

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget