এক্সপ্লোর

Union Budget On Defence Sector:এলএসি-তে চিনের সঙ্গে বিবাদের মধ্যে বাজেটে প্রতিরক্ষা মূলধনী ব্যয় ১৯ শতাংশ বাড়ালেন অর্থমন্ত্রী

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত বেশ কিছু দিন ধরেই চলছে। এমন একটা সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে প্রতিরক্ষামন্ত্রককে ৪.৭৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন। প্রতিরক্ষামন্ত্রকের জন্য মোট আর্থিক বরাদ্দ গত বছরের ৪,৭১,৩৭৮ কোটি টাকা (প্রতিরক্ষা পেনশন সহ) থেকে ৭.৪ শতাংশ বেড়েছে।

নয়াদিল্লি:  পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত বেশ কিছু দিন ধরেই চলছে। এমন একটা সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের বাজেটে প্রতিরক্ষামন্ত্রককে ৪.৭৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করলেন। প্রতিরক্ষামন্ত্রকের জন্য মোট আর্থিক বরাদ্দ গত বছরের ৪,৭১,৩৭৮ কোটি টাকা (প্রতিরক্ষা পেনশন সহ) থেকে ৭.৪ শতাংশ বেড়েছে। পেনশন ছাড়া সীতারামন প্রতিরক্ষা ব্যয়ের জন্য ৩.৬২ কোটি টাকা ব্যয় করেছে। দুই ফ্রন্সে অচলাবস্থার পর্ব যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে মূলধনী বরাদ্দে বৃদ্ধি অ্যাসল্ট রাইফেল, ক্ষেপনাস্ত্র ও ল্যান্ড সিস্টেমের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রয়ের ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন। বাজেটের প্রশংসা করে রাজনাথ বলেছেন, সুশাসনের ছয়টি ভিত্তির ওপর ভিত্তি করে এই বাজেট তৈরি হয়েছে। রাজনাথের ট্যুইট, ১.৩৫ লক্ষ কোটি টাকার মূলধনী ব্যয় সহ প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৪.৭৮ লক্ষ কোটি টাকা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে। গত ১৫ বছরে মূলধন বরাদ্দে এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। প্রতিরক্ষা মূলধন ব্যয়ে প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি হয়েছে। প্রসঙ্গক্রমে বলা যায় যে, প্রতিবেশী চিনের তুলনায় প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ভারত বহু পিছিয়ে। চিন ২০১৪-১৯ এ প্রতিরক্ষা বাজেটে ২৬১.১ বিলিয়ন ডলার ব্যয় করেছে। অন্যদিকে, ভারতের ব্যয় ৭১.১ বিলিয়ন ডলার। একইসঙ্গে জানা গেছে, গত অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে আপৎকালীন ও বাজেটবহির্ভূত ২০,৭৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে। লাদাখ সীমান্তে চিনা চ্যালেঞ্জের  মোকাবিলায় সশস্ত্র বাহিনী সারা বিশ্ব থেকে সাজসরঞ্জাম ও ভাণ্ডার সংগ্রহে নামায় এই অর্থ ব্যয় হয়েছে। বাজেটের নথিতে দেখানো হয়েছে যে, প্রতিরক্ষামন্ত্রকের দেওয়া সংশোধিত হিসেব অনুযায়ী অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে। চিনের সঙ্গে সংঘাত চরমে উঠেছিল। একটা সময় উভয় পক্ষের ৫০ হাজারের বেশি সেনা যুক্ত হয়ে পড়েছিল। এই পরিস্থিতি সাজ-সরঞ্জাম ও ভাণ্ডার সংগ্রহের প্রচেষ্টা তুঙ্গে ওঠে। গত বছরে সশস্ত্র বাহিনীর সামনে এসেছিল বড়সড় অপারেশনাল চ্যালেঞ্জ। আর এর ফলে গোলাবারুদ থেকে শুরু করে শীত বস্ত্র, ছোট অস্ত্রের মতো জিনিসপত্রের আপৎকালীন ক্রয়ের পরিমাণ বেড়েছিল। সশস্ত্র বাহিনীও নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। গত বছরে আপৎকালীন ক্রয়ের মধ্যে রয়েছে আমেরিকা থেকে অ্যাসল্ট রাইফেল, রাশিয়া থেকে বিভিন্ন ধরনের ক্ষেপনাস্ত্র ও গোলাবারুদ, ফ্রান্সের কাছ থেকে রাফাল ও মিরাজ ২০০ যুদ্ধবিমান বহরের জন্য অস্ত্রসম্ভার ও ইজরায়েল থেকে জরুরি ক্রয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
UPI News: এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
এবার চা খেয়ে ইউপিআই করলেও দিতে হবে কর, এমনই এক বিলে মিলল অনুমোদন!
Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget