এক্সপ্লোর

Union Budget 2023: 'এটা ছদ্মবেশী রাবণের বাজেট, সহানুভূতি টানার চেষ্টা', বাজেট প্রসঙ্গে মন্তব্য কুণাল ঘোষের

Kunal Ghosh: 'যে টাকাটা ওরা দেন না, দিতে হবে না জানেন, সেটা দেব বলতে বাজেটের দিনে ঘোষণা করতে তো কোনও অসুবিধা নেই। এটাই তো ওদের নতুন স্টাইল।'

Union Budget 2023: বুধবার পেশ হয়েছে বাজেট। কেন্দ্রীয় বাজেট ২০২৩ (Budget 2023)- এ অসংখ্য ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কিন্তু তা নিয়ে বেশ অসন্তোষই প্রকাশ করেছেন বিরোধী দলনেতা-নেত্রীরা। তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায় "এটা ছদ্মবেশী রাবণের বাজেট। যেখানে যেখানে মনে হয়েছে একটু বেশি ছাড়, তার চারগুণ টাকা সেই ব্যক্তি বা পরিবারের থেকে ঘুরপথে কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে। ইনকাম ট্যাক্সে মনে হচ্ছে একটু যেন বাড়ছে ছাড়, বরাদ্দ বাড়ছে, যে টাকাটা ওরা দেন না, দিতে হবে না জানেন, সেটা দেব বলতে বাজেটের দিনে ঘোষণা করতে তো কোনও অসুবিধা নেই। এটাই তো ওদের নতুন স্টাইল। টাকাটাই আসে না। একজন ব্যক্তি বা পরিবারকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, জীবনদায়ী ওষুধ সবের দাম যে আকাশছোঁয়া এবং মুদ্রাস্ফীতির পরিবেশ রয়েছে তার জন্য যেটাকে ছাড় বলা হচ্ছে সেটা তো মানুষ পাবেন না। কারণ ঘুরপথে চারগুণ টাকা কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে। এটা ছদ্মবেশী রাবণের বাজেটে সহানুভূতি টানার চেষ্টা। সাধু সেজে মা সীতার কাছে ভিক্ষা চাইতে চলে গিয়েছিলেন। মা সীতা যখন ভুলটা করলেন তখন দেখলেন আসল রূপটা।"

বাজেট প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্য

আজকের বাজেট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) উষ্মা প্রকাশ করেছেন। তাঁর কথায়, "আমরা খুব আশা করেছিলাম যে অন্তত পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এসবের ক্ষেত্রে মানুষকে কিছু সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। সারচার্জ কম করে, শুল্ক কমিয়ে বা সাবসিডি দিয়ে, কিছুটা একটা ব্যবস্থা করা হবে। কিন্তু কিছুই হল না। এই ধরনের বাজেট পেশ করার মানে কী আমরা জানি না। তবে এই বাজেট পেশের মধ্যে দিয়ে এরা মানুষকে আর একবার ধোঁকা দেওয়ার, মোহের মোহ জালে আটকাতে চাইছে। এই হবে, তাই হবে, ওই হবে শোনা যাচ্ছে। এতদিন ধরে কী হয়েছে? শুধু হবে আর হবে শুনে গেলাম। আগামী বছর ভোট। যা বলার এই বছরই বলতে হবে। কোনওটা বলছে ২০২৫ সালে হবে, কোনওটা বলছে ২০৩৫ সালে হবে। তাহলে এখন কী হবে? বর্তমান নিয়ে কথা বলো।" 

অন্যদিকে বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার। এই বাজেট শুধু এক শ্রেণির মানুষের লাভের জন্য।

আরও পড়ুন- 'লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি' মন্তব্য বিচারপতির

সেরা শিরোনাম

Diwali Bonus 2026 : ৩০ দিনের বোনাস ঘোষণা, এই রাজ্য পেল দীপাবলির উপহার, কত টাকা হাতে পাবেন কর্মীরা ?
৩০ দিনের বোনাস ঘোষণা, এই রাজ্য পেল দীপাবলির উপহার, কত টাকা হাতে পাবেন কর্মীরা ?
Dhanteras Gold Price : আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
আজ ধনতেরস, ঠিক আগে কত হল সোনা-রুপোর দাম? আজ কোন সময় কেনাকাটির জন্য শুভ?
Loan Against Mutual Funds: মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
মিউচুয়াল ফান্ডের লোন, পার্সোনাল লোনের থেকেও কম সুদে মিলতে পারে ঋণ, রয়েছে একটা সমস্যাও
Indian Stock Market: এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা
এক দিনেই সম্পদ বাড়ল ৭ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা, কারণ ট্রাম্পের ধাক্কা? কী ঘটতে পারে আগামীতে, কী বলছেন বিশেষজ্ঞরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget