এক্সপ্লোর

Upcoming IPO: টাটা টেকনোলজিস শেষ নয়! বাজারে আরও ৪ আইপিও আসবে টাটার

Tata IPO: এই নতুন বছরে আরও আইপিও আসতে চলেছে টাটা গ্রুপের ? টাটা টেকনোলজিসের পর এই তালিকায় রয়েছে কোন কোন আইপিও। জেনে নিন বিশদে।

Tata Group: ২০ বছর পর ২০২৩-এর নভেম্বর মাসে বাজারে এসেছিল টাটা গ্রুপের নতুন আইপিও টাটা টেকনোলজিস (Tata Technologies)। ২২ নভেম্বর থেকে খুলেছিল এই আইপিওর বিডিং। তারপর ফের টাটার আইপিও নিয়ে চর্চা শুরু। নতুন বছরে কি আর আইপিও আসতে চলেছে ? শোনা যাচ্ছে, টাটা অটোকম্প সিস্টেমস-এর আইপিও (Tata IPO) আসবে বাজারে। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে আরও ৪টি আইপিও।

সূত্রের খবর, টাটা গ্রুপ তার অটোকম্পোনেট ম্যানুফ্যাকচারিং ব্যবসা Tata Autocomp Systems-এর আইপিও খুব শীঘ্রই লিস্টিং করতে চলেছে বাজারে। তা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে জানা যাচ্ছে ২০২৪ সালের শেষ দিকে এই আইপিও বাজারে আসতে পারে। টাটা গ্রুপের মধ্যে এ নিয়ে প্রাথমিক স্তরের আলোচনা হয়েছে। অংশীদারিত্ব কতটা থাকবে, আইপিওতে কতটা বিনিয়োগ চাইছে টাটা গ্রুপ তা নিয়ে এখনও স্থির সিদ্ধান্ত জানা যায়নি।

টাটা অটোকম্প (Tata Autocomp Systems IPO) টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং মাদার কোম্পানি টাটা সন্সের অধীনেই পরিচালিত হয়। এই সংস্থার ২১ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সের কাছে আর বাকি অংশ রয়েছে টাটা ইন্ডাস্ট্রিজের কাছে। ১৯৯৫ সালে তৈরি হওয়া এই সংস্থা মূলত টাটা গ্রুপের অটো কম্পোনেন্ট ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

আরও কী কী আইপিও ?

টাটা অটোকম্প ছাড়াও জানা গিয়েছে টাটা গ্রুপ আরও ৩টি আইপিও আনার পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে – টাটা প্লে (Tata Play), টাটা সন্স (Tata Sons) এবং টাটা বিগ বাস্কেট (Big Basket)। টাটা প্লে আগে টাটা স্কাই নামেই পরিচিত ছিল। অন্যদিকে টাটা সন্সকে বলা যায় মাদার কোম্পানি আর বিগ বাস্কেট তো অনলাইন ফুড ডেলিভারির জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২০২৫ সালের মধ্যেই টাটা গ্রুপের এই আইপিওগুলি বাজারে আসতে পারে বলে জানা গিয়েছে।

অন্যান্য আইপিও

১৫ জানুয়ারি সোমবার থেকে বেশ কিছু নতুন আইপিও বাজারে আসবে। তার মধ্যে ম্যাক্সপোজার আইপিও, মেডি অ্যাসিস্ট হেলথকেয়ার, কনস্টেলেক ইঞ্জিনিয়ারিং (Constelac Engineering) ইত্যাদি। এছাড়াও অ্যাডিক্টিভ লার্নিং টেকনোলজি (Addictive Learning Technologies) নামেও একটি সংস্থার আইপিও আসবে বাজারে। ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে ম্যাক্সপোজার (Maxposer) আইপিও লিস্টিং। ঐ সময়েই খোলা থাকবে মেডি অ্যাসিস্ট (Medi Assist Healthcare) আইপিও।

আরও পড়ুন: Upcoming IPO: টাকা আছে ? আগামী সপ্তাহে ৪ IPO আসছে বাজারে,কোথায় বিনিয়োগে লাভ ?

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget