এক্সপ্লোর

UPI Incentive Scheme: ইউপিআইতে ২০০০ টাকার লেনদেনে মিলবে ইনসেনটিভ ! কারা পাবেন এই সুবিধে ?

UPI Payments: এই সরকারি ইনসেনটিভ স্কিমের অধীনে ক্ষুদ্র দোকানদাররা যারা ইউপিআই পেমেন্ট গ্রহণ করবেন তারা প্রতি লেনদেনে ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন।

UPI Payments: নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা সম্প্রতি ইউপিআই নিয়ে বড় আপডেট দিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুমানিক ১৫০০ কোটি টাকা ইনসেনটিভের ঘোষণা করেছে কেন্দ্র সরকার, তাও আবার ইউপিআই পেমেন্টের (UPI Payments) জন্য। এর মাধ্যমে স্বস্তি পাবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা (UPI Incentive Scheme) যারা সাধারণত ইউপিআই পেমেন্ট নিতে চান না। আর সরকারের এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের দিকে ঝোঁকও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই মূল্যের জন্য দেওয়া হবে ইনসেনটিভ

সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা জানিয়েছে পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনে এবং ডিজিটাল পেমেন্টের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য। এই সরকারি ইনসেনটিভ স্কিমের অধীনে ক্ষুদ্র দোকানদাররা যারা ইউপিআই পেমেন্ট গ্রহণ করবেন তারা প্রতি লেনদেনে ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন। এই স্কিম শুধুমাত্র ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ধরা যাক কোনও গ্রাহক ১০০০ টাকার কোনও পণ্য কিনলেন এবং তিনি সেই টাকাটা ইউপিআই মারফত পেমেন্ট করলেন আর তখন সেই দোকানদার লেনদেনের মূল্যের ০.১৫ শতাংশ ইনসেনটিভ পাবেন। সরকারের তরফে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের ক্লেমের ৮০ শতাংশ টাকা পাঠিয়ে দেওয়া হবে। আর বাকি ২০ শতাংশ টাকা পাঠানো হবে যদি ব্যাঙ্ক নিয়ম মেনে টেকনিক্যাল ডিক্লাইন রেট ০.৭৫ শতাংশ রাখে এবং সিস্টেম আপটাইম রাখে ৯৯.৫ শতাংশ তবেই।

সরকারের কী উদ্দেশ্য এই স্কিমে ?

কেন্দ্র সরকার এই স্কিমের মাধ্যমে চাইছে যাতে সারা দেশে ২০২৪-২৫ অর্থবর্ষে ২০ হাজার কোটি টাকার ইউপিআই লেনদেন হয়। আর এর মাধ্যমে প্রত্যন্ত এলাকাতেও ডিজিটাল পেমেন্টকে বাড়ানোর চেষ্টা করছে। কারণ আজকের দিনে ইউপিআই পেমেন্ট অত্যন্ত সহজ এবং নিরাপদ লেনদেনের পদ্ধতি। এর মাধ্যমে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসে। এমনকী ডিজিটাল পেমেন্টের রেকর্ডও থাকবে এর মাধ্যমে যা পরে গ্রাহককে ঋণ পেতে সহায়তা করবে।

ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার থেকে সমস্ত ব্যাঙ্কগুলিকে তাদের তালিকা প্রতিনিয়ত আপডেট করতে হবে। বাতিল হওয়া মোবাইল নম্বর বা সংযোগহীন মোবাইল নম্বর তালিকা থেকে নিয়মিতভাবে সরিয়ে ফেলতে হবে। 

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget