এক্সপ্লোর

UPI Payments: আচমকাই 'বন্ধ' সব UPI পেমেন্ট, দেশজুড়ে বিপর্যস্ত পরিষেবা

Online Payment: পেটিএম, ফোন পে, গুগল পে-র মতো ইউপিআই অ্যাপগুলিতে এদিন সকালে সমস্যা তৈরি হয়। নিত্যদিনের টাকা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়

নয়া দিল্লি: শনিবার ফের অনলাইন বিপত্তি। ভারতে আচমকা বন্ধ হল UPI (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) পরিষেবা। এই প্রথম নয় এক মাসের মধ্যে তিনবার ঘটল এই বিপত্তি। যার জেরে ডিজিটাল আর্থিক লেনদেনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। ইউপিআই সার্ভিস ডাউন হয়ে যাওয়ায় হাজার হাজার গ্রাহক অনলাইন পেমেন্ট করতে গিয়ে আটকে যায়। 

পেটিএম, ফোন পে, গুগল পে-র মতো ইউপিআই অ্যাপগুলিতে এদিন সকালে সমস্যা তৈরি হয়। নিত্যদিনের টাকা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। খুচরো লেনদেন, দোকানে জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে, শপিং মলে বিল পেমেন্টের ক্ষেত্রে এবং মানি ট্রান্সফারের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়।

ডাউনডিটেক্টরের রিপোর্ত অনুসারে, এই সমস্যাটি ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ১১৬৮টি অভিযোগ জমা পড়েছে। গুগল পে ব্যবহারকারীরা ৯৬টি সমস্যার অভিযোগ করেছেন, যেখানে পেটিএম ব্যবহারকারীরা ২৩টি অভিযোগ করেছেন। কী কারণে এই সার্ভার ডাউন হয়েছে সেই কারণ এখনও অজানা।      

দুপুর ১২ টার পরে এই সমস্যা সারা দেশ জুড়ে দেখা গিয়েছে বলে এক অনলাইন প্ল্যাটফর্ম দাবি করে। বহু গ্রাহকেরই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। বিভিন্ন ব্যাঙ্ক এবং প্লাটফর্মের ক্ষেত্রেই একই ধরনের সমস্যা লক্ষ্য করা গিয়েছে। গ্রাহকরা জানিয়েছে যে অনেকসময় ব্যাঙ্ক সার্ভার কানেক্ট করা যায়নি। আবার অনেক সময় ব্যাঙ্ক থেকে টাকা কেটে নিলেও টাকা পৌঁছয়নি। সব মিলিয়ে নাজেহাল সকলে।                            

এর আগে ২ এপ্রিল, ২৬ মার্চ একই ঘটনা হয়েছিল। সেবারেও আটকে গিয়েছিল অনলাইন পেমেন্ট। সেই সময় ইউজাররা ২-৩ ঘন্টা ধরে পরিষেবাটি অ্যাক্সেস করতে পারেননি। জানা গিয়েছে টেকনিক্যাল কারণেই এই অনলাইন পেমেন্ট করা যাচ্ছে না। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ইউপিআই সার্ভিসের উপর নির্ভর করেন অনেকেই। দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট যে এরফলে অনেকটাই প্রভাবিত হবে সেকথা বলার অপেক্ষা রাখে না। ফলে নিজের ঘর হোক বা বাইরে সর্বত্রই কেউ অনলাইনে টাকা ট্রাম্সফার করতে পারছেন না।                                                                              

সেরা শিরোনাম

Gold Silver Price: কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
কালীপুজোর পরেই বাড়ল সোনার দাম! ২২ ক্যারেটের দামে বড় পরিবর্তন, রুপোতেও লাফ?
Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget