এক্সপ্লোর

Upi Server Down: মুখ থুবড়ে পড়ল UPI, ডিজিটাল লেনদেনে নাকাল জনগণ

Upi Server Crash:বিবার অন্তত ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে রইল ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্ম। যাদের মধ্যে রয়েছে গুগল পে, ফোন পে, পেটিএমের মতো অ্যাপ।


নয়াদিল্লি: এখন লেনদেন ডিজিটাল। অনলাইনে অ্যাপের মাধ্যমে নিমেষে যে কোনও অ্যাকাউন্টে টাকা লেনদেন করা যায়। কিন্তু সেই সুবিধেই মুখ থুবড়ে পড়ল। রবিবার অন্তত ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে রইল ইউপিআই পেমেন্ট (UPI Payment)। যাদের মধ্যে রয়েছে গুগল পে, ফোন পে, পেটিএমের মতো অ্যাপ।

রবিবারই 'মন কি বাত' অনুষ্ঠান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই অনুষ্ঠানে অনলাইন টাকা লেনদেনের প্রভূত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি জানান, এখন UPI-এর মাধ্যমে প্রতিদিন ২০ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় প্রবল ক্ষোভ:
ইউপিআই লেনদেনে সমস্যা শুরু হতেই প্রবল ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ শুরু হয়। একসময় সোশ্যাল মিডিয়ায় (Social Media) অভিযোগের বন্যা বয়ে যায়।   

কোথায় কোথায় সমস্যা:
UPI এর মাধ্যমে টাকা লেনদেনের জন্য় বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন উপভোক্তারা। তার মধ্যে রয়েছে ফোন পে (PhonePe), গুগল পে (Google Pay), পেটিএম (Paytm) রয়েছে। এদিন ওই সময়ের জন্য সব অ্যাপেই সমস্যা হচ্ছিল। কোনও প্ল্যাটফর্মেই টাকা লেনদেন করা যাচ্ছিল না।

চলতি বছরে ফের সমস্যা:
এই বছরেই এর আগেও সমস্যা করেছিল UPI প্ল্যাটফর্ম। ২০২২ সালেই জানুয়ারি মাসে, ৯ জানুয়ারিতেও UPI নিয়ে সমস্যা হয়েছিল। রবিবারের সমস্যা নিয়ে মাঝরাত পর্যন্ত National Payments Corporation of India-এর তরফে
সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ইদানিং ইউপিআই পেমেন্টের মাধ্যমেই টাকা লেনদেন করে থাকেন ভারতের বিপুল অংশের জনগণ। শহর ছেড়ে গ্রামের বাসিন্দারাও এখন লেনদেনের জন্য ভরসা করে UPI-এর উপর। নগদ না থাকলেও সমস্যা হয় না লেনদেনে। নগদ বওয়ার সমস্যা নেই। কোনও ঝুঁকিও নেই। এই কারণেই এই পদ্ধতিতে লেনদেনে বেশি ভরসা করেন সাধারণ মানুষের একটি বড় অংশ। সেইখানেই সমস্যা হওয়ায় জমেছে ক্ষোভ। আপৎকালীন পরিস্থিতিতেও অনেকে এই পদ্ধতিতে টাকা লেনদেন করে থাকেন। ফলে এদিনে ঝামেলাও পড়়েছেন তাঁরাও।  

আরও পড়ুন: অগ্নিকাণ্ডের জের, প্রায় দেড় হাজার ই-স্কুটার ফেরত নিচ্ছে ওলা

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget