এক্সপ্লোর

US India Relation: ভারতের ১৫টি আমের কন্টেনার আটকাল আমেরিকা, ৪.২ কোটি টাকার ক্ষতি

Donald Trump On India:যদিও আমের এই শিপমেন্টগুলি বাতিলের পিছনে কারণ দেখিয়েছে আমেরিকা।

 

Donald Trump On India: ভারত থেকে আমেরিকায় (US India Relation) ঢোকার আগেই আটকে দেওয়া হল ১৫ টি আমের কন্টেনার। যার ফলে কমপক্ষে ৪.২ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হল ভারতের রফতানিকারকদের। যদিও আমের এই শিপমেন্টগুলি বাতিলের পিছনে কারণ দেখিয়েছে আমেরিকা।

নতুন করে ক্ষতির মুখে পড়ল ভারতের রফতানি ক্ষেত্র
ভারত ট্রাম্পের কথা না মানতেই একে একে খাঁড়া নেমে এসেছে দেশের অর্থনীতির ওপর। ট্রেড না করার হুমকি থেকে অ্যাপলকে ভারতে আইফোন তৈরি করতে মানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে নতুন করে ক্ষতির মুখে পড়ল ভারতের রফতানি ক্ষেত্র। আমেরিকা ১৫টি আমের শিপমেন্ট বাতিল করতেই ভারতের রফতানিকারকদের বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে। 

শিপমেন্ট বাতিল করার পিছনে কী কারণ দিচ্ছে আমেরিকা
এই শিপমেন্ট বাতিলের পিছনে ডকুমেন্টেশনের ত্রুটির কারণ দেখিয়েছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে পাঠানো বেশ কয়েকটি আমের চালান প্রত্যাখ্যান করেছে। লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো এবং আটলান্টার বিমানবন্দরে কমপক্ষে ১৫টি চালান বাতিল করা হয়েছে। মার্কিন কৃষি বিভাগের (USDA) তত্ত্বাবধানে ৮ এবং ৯ মে নভি মুম্বাইয়ের ভাশিতে অবস্থিত একটি কারখানায় এই আমগুলি রেডিয়েশনের মধ্য দিয়ে গিয়েছিল। যা কীটপতঙ্গ নির্মূল ও আমেরা শেলফ লাইফ বাড়ানোর জন্য একটি বাধ্যতামূলক প্রক্রিয়া।

মার্কিন কর্তৃপক্ষ এই রেডিয়েশন সম্পর্কিত নথিতে অনিয়ম, বিশেষ করে PPQ203 ফর্ম প্রত্যাখ্যানের কারণ হিসাবে উল্লেখ করেছে। PPQ203 হল ভারতে মার্কিন আধিকারিকদের দ্বারা জারি করা একটি গুরুত্বপূর্ণ শংসাপত্র। যা নিয়ে মুখ খুলেছেন রফতানিকারকরা।তারা দাবি করেছেন, এই দোষ হয় থাকলে তা নভি মুম্বাইয়ের রেডিয়েশন কেন্দ্রের, তাদের নয়। একজন রপ্তানিকারক বলেছেন, "আমরা কোনও ভুল করিনি, তবুও আমাদের এর জন্য শাস্তি দেওয়া হচ্ছে।"

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, প্রত্যাখ্যাত চালানগুলি হয় ভারতে ফেরত পাঠানো হবে অথবা নষ্ট করে দেওয়া হবে। আমের পচনশীল প্রকৃতি ও ফিরিয়ে আনার বিপুল খরচের কারণে, রপ্তানিকারকরা ফল নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে প্রায় $500,000 (প্রায় 4.2 কোটি টাকা) ক্ষতি হয়েছে।

ইকোনমিক টাইমসের মতে, USDA ক্ষতিগ্রস্ত রপ্তানিকারককে জানিয়েছে- "ভুল PPQ203" এর কারণে মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনী এই ফল ঢুকতে দেয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই শিপমেন্ট "পুনরায় রপ্তানি বা ধ্বংস করতে হবে।" মার্কিন সরকার এই আম পাল্টা পাঠানোর খরচ বহন করবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget