এক্সপ্লোর

Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?

Vodafone Plan Hike: পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোডাফোনের। টেলিকম সংস্থা তাদের প্রিপেইড ও পোস্ট-পেইড দুই রকম প্ল্যানেরই দাম বাড়াতে চলেছে আগামী ৪ জুলাই থেকে। জানা গিয়েছে ১০ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়বে দাম।

Vodafone Tariff Hike: প্রথমে জিও, তারপর এয়ারটেল, এবার ভোডাফোন আইডিয়া। দাম বাড়ছে ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের। দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর (Vodafone Idea Price Hike) হিসেবে ভোডাফোনের গ্রাহক সংখ্যা। এবারে অন্য দুই বড় প্রতিদ্বন্দ্বী দাম বাড়িয়েছে রিচার্জের আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে ভোডাফোনের। টেলিকম সংস্থা তাদের প্রিপেইড ও পোস্ট-পেইড দুই রকম প্ল্যানেরই দাম বাড়াতে চলেছে আগামী ৪ জুলাই থেকে। জানা গিয়েছে ১০ শতাংশ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়বে দাম। আগামী ৪ জুলাই ২০২৪ থেকে দাম বাড়বে ভোডাফোনের (Vodafone Price Hike) রিচার্জের।

এই ট্যারিফ প্ল্যান বাড়ানোর তথ্য একটি বিবৃতিতে জানিয়েছে ভোডাফোন আইডিয়া টেলিকম অপারেটর সংস্থা। স্টক এক্সচেঞ্জে রেগুলেটরি ফাইলিংয়ের মাধ্যমে ভোডাফোন তাদের দাম বাড়ানোর কথা জানিয়েছে। ভোডাফোন জানিয়েছে, সংস্থা তাদের এন্ট্রি লেভেল গ্রাহকদের সহায়তা করবে এবং সেই কারণে এন্ট্রি লেভেল গ্রাহকদের জন্য রিচার্জ প্ল্যান স্বাভাবিক রাখা হয়েছে। খুবই কম রাখা হয়েছে তাদের রিচার্জ প্ল্যান। তবে যারা বেশিমাত্রায় ব্যবহার করেন, তাদের জন্য চার্জ অনেকটাই বাড়তে চলেছে।Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?

ভোডাফোনের ট্যারিফ প্ল্যানের দিকে তাকালে, ১৭৯ টাকার রিচার্জ প্ল্যান এবারে দিতে হবে ১৯৯ টাকা। ৪৫৯ টাকার রিচার্জ এবারে খরচ পড়বে ৫০৯ টাকা। ৩৬৫ দিনের ভ্যালিডিটির জন্য যেখানে আগে খরচ পড়ত ১৭৯৯ টাকা, সেখানে খরচ হবে ১৯৯৯ টাকা। পোস্ট-পেইড প্ল্যানের ক্ষেত্রে ৪০১ টাকার প্ল্যানে এবার দিতে হবে ৪৫১ টাকা, ৫০১ টাকার রিচার্জ বেড়ে হবে ৫৫১ টাকা। আবার ৬০১ টাকার ফ্যামিলি প্ল্যানে ৭০১ টাকা দিতে হবে। আর ১০০১ টাকার রিচার্জে দিতে হবে ১২০১ টাকা।


Vodafone Idea Price Hike: জিও-এয়ারটেলের পর দাম বাড়ছে ভোডাফোন প্ল্যানের, আপনার প্ল্যানের কত খরচ পড়বে ?

ভোডাফোন আইডিয়া জানিয়েছে যে দেশের মধ্যে এই সংস্থাই একমাত্র টেলিকম অপারেটর যারা রাতে প্রত্যেক প্রি-পেইড গ্রাহককে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। সংস্থা এবার থেকে ৪জি পরিষেবায় বেশি করে বিনিয়গ করতে চলেছে এবং ৫জি মোবাইল পরিষেবা নিয়ে আসতে চলেছে। বৃহস্পতিবার, সবার প্রথম রিলায়েন্স জিও তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দেয়। তারপর শুক্রবারে একইভাবে রিচার্জের খরচ বাড়ায় ভারতী এয়ারটেল। এবং তারপর অবধারিতভাবে দাম বাড়াতে চলেছে ভোডাফোনও।

২০২১ সালের ডিসেম্বর মাস থেকে দাম বাড়ায়নি কোনও টেলিকম অপারেটর। এই সময়ের মধ্যে ৫জি স্পেকট্রাম পরিষেবা দিতে শুরু করে এইসব সংস্থাগুলি। এবার ভোডাফোন আইডিয়াও তাদের ৫জি পরিষেবা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বড় ধরনের বিনিয়োগ হওয়ার কারণে দাম বাড়ানোর চাপ আসছিল টেলিকম অপারেটর সংস্থাগুলির উপর।

আরও পড়ুন: Multibagger Stocks: ১.৫ টাকার স্টক এখন ৩৫৪ টাকায় ! ৫ বছরে দারুণ মুনাফা দিয়েছে এই স্টক

 

সেরা শিরোনাম

How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget