এক্সপ্লোর

Investments: এই জায়গায় বিনিয়োগের জন্য ছুটছে মিউচুয়াল ফান্ডগুলি,জানেন ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান কী ?

Fixed Maturity Plans: জানুয়ারি থেকে এই খাতে 44টি এফএমপি চালু হয়েছে। আপনি কি জানেন , কেন  ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানের চাহিদা এখন তুঙ্গে ?

Fixed Maturity Plans: চলতি বছর এই প্ল্যানের পিছনে ছুটছে মিউচুয়াল ফান্ড হাউসগুলি। ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান (FMP) এখন তাদের কাছে অন্যতম বড় বিনিয়োগের জায়গা।  জানুয়ারি থেকে এই খাতে 44টি এফএমপি চালু হয়েছে। আপনি কি জানেন , কেন  ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানের চাহিদা এখন তুঙ্গে ?

অনেক বড় ফান্ড হাউস আগস্ট-সেপ্টেম্বর মাসে এফএমপি নিয়ে আসছে। এখানে বিনিয়োগের আগে জানতে হবে বিষয় সম্পর্কে। জানুন, ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান কী এবং কেন মিউচুয়াল ফান্ডগুলি এর পিছনে ছুটছে।

FMP: ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান কী ?
নাম থেকে বোঝা যায়, এগুলি নির্দিষ্ট মেয়াদি স্কিম। এই ধরনের মিউচুয়াল ফান্ড স্কিমগুলির ইতিমধ্যেই একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে। এই স্কিমগুলি সাধারণত নির্দিষ্ট মেয়াদ সহ ডেট বা ঋণে অর্থ বিনিয়োগ করে। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের মেয়াদ কয়েক মাস বা কয়েক বছর হতে পারে। এর বিশেষত্ব হল, এতে ঝুঁকি কম। ঋণে বিনিয়োগ করার কারণে একই সঙ্গে ভাল রিটার্নও দেয় এই স্কিমগুলি। সেই কারণেই এই স্কিমগুলি বিনিয়োগকারীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। যাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা কম তাঁরা এতে বিনিয়োগ করা শ্রেয় মনে করে।

FD ও FMP-র মধ্যে পার্থক্য কী ?
ভালো করে বিশ্লেষণ করলে বোঝা যায় এগুলোও এক ধরনের এফডি। কেবল পার্থক্য হল এখানে আপনার নির্দিষ্ট টাকা ব্যাঙ্কে জমা করা হয় না, বরং আপনি ফান্ড হাউসের মাধ্যমে ডেট ইনস্ট্রুমেন্ট বা ঋণে সরাসরি টাকা রাখতে পারেন। সেই কারণে ফিক্সড ম্যাচিউরিটি প্ল্যানগুলি আরও ভরসাযোগ্য হয়ে ওঠে। বাজারে সুদের হারের ওঠানামায় প্রভাবিত হয় না এই Fixed Maturity Plans ৷  এমনকি ব্যাঙ্কের FD রেপো রেট এর ওপর প্রভাব ফেলে না। 

বহু কোম্পানি নিয়ে আসছে এই স্কিম
আগামী দিনে কোটাক মিউচুয়াল ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফ মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড, মিরা অ্যাসেট মিউচুয়াল ফান্ড এবং নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের মতো বড় ফান্ড হাউসগুলি তাদের নিজদের Fixed Maturity Plans নির্দিষ্ট মেয়াদপূর্তি পরিকল্পনা চালু করতে চলেছে। এর আগে গত 7 মাসে বিভিন্ন মিউচুয়াল ফান্ড হাউস বাজারে 44টি ফিক্সড ম্যাচুরিটি প্ল্যান চালু করেছে।

এফএমপির পিছনে ছুটছে মিউচুয়াল ফান্ড ?
এখন প্রশ্ন উঠছে মিউচুয়াল ফান্ড শিল্প কেন এই ধরনের প্রকল্পের পিছনে ছুটছে? আসলে বাজারের পরিবর্তিত অবস্থাই এর জন্য দায়ী। রেপো রেট বৃদ্ধির ধারাবাহিকতা থেমে গেছে। মূল্যস্ফীতি বৃদ্ধির পরেও অগস্টে অনুষ্ঠিত MPC সভায় রেপো রেট স্থির রাখার সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। অনুমান করা হয় যে এখন রেপো রেট কমই আর বাড়বে।

ব্যাঙ্ক এফডির ভাল বিকল্প ?
গত বছরের মে মাসের পর রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 2.50 শতাংশ বাড়িয়েছে। এই কারণে ব্যাঙ্কগুলিও FD-এর সুদ বাড়াতে শুরু করেছে। এখন রেপো রেট বৃদ্ধির পর্যায় পেরিয়ে গেছে, এফডিও প্রভাবিত হতে শুরু করেছে। কিছু ব্যাঙ্ক এফডির হার কমাতেও শুরু করেছে। এর অর্থ, আগামী দিনগুলিতে ব্যাঙ্ক এফডি-এর সুদ কমে যাবে। সেই পরিস্থিতিতে কম ঝুঁকি পছন্দকারী বিনিয়োগকারীরা বিকল্পগুলি খুঁজবেন এবং সেখান থেকে ফিক্সড ম্যাচুরিটি প্ল্যানের খেলা শুরু হবে।

আরও পড়ুন : GST: এক কোটি টাকা পুরস্কার দেবে সরকার, শুধু করতে হবে এই কাজ

সেরা শিরোনাম

Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget