এক্সপ্লোর

IMF: ভারতের প্রত্যাখ্যান সত্ত্বেও পাকিস্তানকে কেন সাহায্য করেছিল IMF ? আসল রহস্য ফাঁস হল এবার

International Monetary Fund: আইএমএফ জানিয়েছে যে পাকিস্তানকে দেওয়া অর্থনৈতিক সাহায্য পূর্ববর্তী চুক্তির অংশ ছিল এবং এতে স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করা হয়েছিল।

International Monetary Fund: পাকিস্তানকে ঋণ দেওয়ার প্রশ্নে আইএমএফের বৈঠকে ভারত অসম্মত হয়েছিল, আর তারপরেও ভারতের প্রত্যাখ্যান উপেক্ষা করে ২০২৫ সালের মে মাসে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত তহবিল সুবিধের আওতায় পাকিস্তানকে (IMF) ১ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করার সময় অপ্নেক সমালোচনার সম্মুখীন হয়েছিল ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড। এর সঙ্গে ক্লাইমেট রেসিলিয়েন্স লোন প্রোগ্রামের (International Monetary Fund) আওতায় পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে।

এই সময় ভারত আইএমএফ বোর্ড মিটিংয়ে ভোট দেওয়া থেকে নিজেকে দূরে রাখে। এছাড়া আইএমএফের এই ফান্ড সম্পর্কে যুক্তি দেওয়া হয়েছিল যে আইএমএফ কর্মসূচিতে পাকিস্তানের একটি খারাপ ট্র্যাক রেকর্ড রয়েছে এবং পাকিস্তান এই টাকা সন্ত্রাসবাদকে মদত দেওয়ার জন্য কাজে লাগাতে পারে। অবশেষে এই বিষয়ে আইএমএফ নীরবতা ভাঙল। ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে কেন আর্থিক সহায়তা দেওয়া হল তা এবার ব্যাখ্যা করে জানাল আইএমএফ।

কী কারণে আইএমএফ পাকিস্তানকে সহায়তা করেছে

আইএমএফ জানিয়েছে যে পাকিস্তানকে দেওয়া অর্থনৈতিক সাহায্য পূর্ববর্তী চুক্তির অংশ ছিল এবং এতে স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। আর তাই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের এক্সিকিউটিভ বোর্ড ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ইএফএফ প্রোগ্রামের অনুমোদন করে এবং সেই সময়ে প্রথম পর্যালোচনা ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকের জন্য পরিকল্পনা করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজাক।

একই সময়রেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ২৫ মার্চ ২০২৫ তারিখে আইএমএফ কর্মী এবং পাকিস্তানি কর্মকর্তারা ইএফএফের প্রথম পর্যালোচনার বিষয়ে একটি কর্মী স্তরের চুক্তিতে পৌঁছেছেন। এরপরে এই চুক্তি এজেন্সির এক্সিকিউটিভ বোর্ডের সামনে উপস্থাপন করা হয়। ৯ মে এজেন্সির এক্সিকিউটিভ বোর্ড সেই পর্যালোচনা সম্পন্ন করে আর তারপরেই পাকিস্তানকে তহবিল মঞ্জুর করা হয়।

আরও কী জানিয়েছে আইএমএফ

জুলি কোজাক বলেছেন, 'আমাদের এক্সিকিউটিভ বোর্ড দেখেছে যে পাকিস্তান সময়মত সমস্ত পরিকল্পিত সংস্কার সম্পন্ন করেছে। দেশটি অর্থনৈতিক সংস্কারের দিকেও কিছু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। এই কারণে বোর্ড পরবর্তী কিস্তির অর্থ অনুমোদন করেছে।

আইএমএফ কোথা থেকে টাকা পায়

যে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অর্থনৈতিক সঙ্কটে থাকা দেশগুলিকে অর্থসাহায্য করে তারা কোথা থেকে টাকা পায় ? এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। মূলত আইএমএফের অর্থের যোগান আসে তিনটি উপায়ে।

প্রথমত আইএমএফ যখন কোনও দেশকে ঋণ দেয়, তখন এর উপরে কিছু সুদও নেয়। এর বাইরে আইএমএফ কিছু ফি নেয় দেশগুলির থেকে। এই থেকেই আয় হয় ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের।

অনেক সময় যখন আইএমএফের অর্থের অভাব হয়, তখন তারা অন্যান্য ধনী দেশের থেকে ঋণ নেয় যাতে একটি অভাবী অর্থনীতিকে সহায়তা করতে পারে।

আইএমএফ ১৯০টি দেশের একটি সংগঠন, যখন কোনও দেশ এই সংগঠনে যোগ দেয়, তখন তাঁকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। একে কোটা বলা হয়। প্রতিটি দেশ তাদের অর্থনীতি অনুসারে এই কোটা ব্যবস্থায় অর্থ বিনিয়োগ করে থাকে। আইএমএফের সবথেকে বড় অবদানকারী হল আমেরিকা যাদের কোটায় সঞ্চিত অর্থের পরিমাণ ৮৩ বিলিয়ন ডলার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Price Drop : এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
এবার কমবে পেট্রোল-ডিজেলের দাম ? বিশ্ব বাজারে বড় খবর
E 20 Petrol Contro : ৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
৫ অগাস্ট থেকেই সব পেট্রোল পাম্পে ১০০ শতাংশ পেট্রোল ? E-20 পেট্রোল হবে ১১০ টাকা ! সরকার দিল জবাব
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget