এক্সপ্লোর

Amul: বিশ্বের মধ্যে ফুড ব্র্যান্ড হিসেবে নয়া রেকর্ড ভারতের, প্রথম দশের মধ্যে শীর্ষে এই সংস্থা

Britannia and Amul: ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্সে আমূল এখন সারা বিশ্বের শক্তিশালী ফুড ব্র্যান্ডগুলির তালিকায় শীর্ষে, ১০০ নম্বরের মধ্যে ৯১.১ পেয়েছে আমূল। এই সংস্থার ব্র্যান্ড ভ্যালু ৩.৩ বিলিয়ন ডলার।

Food Brand: এই বছর ২০২৪ সালে ব্র্যান্ড ফিনান্স ফুড অ্যান্ড ড্রিঙ্কস রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং সেই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বের সবথেকে শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসেবে তালিকার শীর্ষে উঠে এসেছে দুটি ভারতীয় ব্র্যান্ডের (Top 10 Food Brand) নাম। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুই ব্র্যান্ডের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড এই বিশ্বসেরা ফুড ব্র্যান্ডের (World Top Food Brand) তালিকায় একেবারে প্রথম স্থান পেয়েছে। নয়া রেকর্ড গড়েছে ভারত। ২০২৪ সালের সারা বিশ্বজুড়ে শক্তিশালী ফুড ব্র্যান্ডের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড আমূল।  

আমূল এখন শীর্ষস্থানে

ব্র্যান্ড স্ট্রেন্থ ইনডেক্স অনুসারে আমূল এখন সারা বিশ্বের শক্তিশালী ফুড ব্র্যান্ডগুলির তালিকায় শীর্ষে, ১০০ নম্বরের মধ্যে ৯১.১ পেয়েছে আমূল সংস্থা। এই সংস্থার ব্র্যান্ড ভ্যালু এখন ৩.৩ বিলিয়ন ডলার। এমনকী এই আমূল সংস্থা সম্প্রতি এএএ+ রেটিংও পেয়েছে। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই আমূল সংস্থার এত বিপুল সাফল্যের মূলে আছে মানুষের বিশ্বাস, চাহিদা, গ্রাহকদের মধ্যে রেকমেন্ডেশন। আমূলের পণ্যের গুণগত মান, গ্রাহকদের সঙ্গে এই সংস্থার গভীর সম্পর্ক এই শীর্ষস্থান পেতে সাহায্য করেছে আমূলকে।

সেরা ১০-এর মধ্যে আছে ব্রিটানিয়াও

ভারতের আরেকটি ফুড ব্র্যান্ড উঠে এসেছে এই বিশ্বসেরা ফুড ব্র্যান্ডের তালিকায়। এই সংস্থার নাম ব্রিটানিয়া। আমূল যেখানে রয়েছে প্রথম স্থানে, সেখানে ব্রিটানিয়া রয়েছে চতুর্থ স্থানে। এই সংস্থা মূলত এর বিস্কুট, কেক ও দুগ্ধজাত পণ্যের জন্য বিখ্যাত। এই সংস্থাটিও তাদের পণ্যের গুণগত মান ও গ্রাহকদের সঙ্গে গভীর সম্পর্কের কারণে তালিকার শীর্ষে উঠে এসেছে।

অন্য ব্র্যান্ডের কোথায় স্থান

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকান চকলেট কোম্পানি হার্শে যারা কিনা উন্নতমানের চকলেট পণ্য উৎপাদন করে থাকে। এছাড়া ডোরিটোস ও চিটোসের মত ব্র্যান্ডও রয়েছে এই সেরা দশের তালিকায়। ভারতীয় ব্র্যান্ডের চাহিদা ও মান ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমূল এবং ব্রিটানিয়া এই দুই ভারতীয় ফুড ব্র্যান্ড সারা বিশ্বের মধ্যে সেরা ও শক্তিশালী ফুড ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে। পণ্যের গুণমান ও কাস্টমার সার্ভিসের হিসেবে বিশ্বের দরবারে ভারতীয় ফুড ব্র্যান্ডের মানও অনেক বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: Share Market Opening: বাজার খুলতেই ৮১ হাজার পেরোল সেনসেক্স, দাম বাড়ছে এই স্টকগুলির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Online Scam: আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
আপনার সঙ্গে অনলাইন স্ক্যাম হলে টাকা কি আপনার ব্যাঙ্ক দেবে? নাকি আপনারই পকেট থেকে যাবে?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget