এক্সপ্লোর

Yes Bank: ৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতি এই বেসরকারি ব্যাঙ্কে, নিয়ম লঙ্ঘন আর পরিকল্পিত দুর্নীতির পর্দাফাঁস

Yes Bank Rs 500 Crore Loan Sale: অতীতে এই ব্যাঙ্ক ৫০০ কোটি টাকার ঋণ বা বলা ভাল নন-পারফর্মিং ঋণ হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নাম থেকে বেআইনি উপায়ে স্থানান্তর করেছে।

এই বেসরকারি ব্যাঙ্কের অতীতের কিছু লেনদেন এবার নজরে এসেছে আর তা নিয়েই চলছে চরম চাপানউতোর। বেসরকারি ব্যাঙ্কের নাম ইয়েস ব্যাঙ্ক। দেখা গিয়েছে অতীতে এই ব্যাঙ্ক ৫০০ কোটি টাকার ঋণ বা বলা ভাল নন-পারফর্মিং ঋণ হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের নাম থেকে বেআইনি উপায়ে স্থানান্তর করেছে সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির নামে। আর এই ঘটনাতেই নজরদারিকে ফাঁকি দেওয়া, নিয়ম লঙ্ঘন এবং গোপন চক্রান্তেরও হদিশ মিলেছে বলে জানা যাচ্ছে।

অডিটে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে ইয়েস ব্যাঙ্ক তাদের নিজস্ব স্ট্রেসড অ্যাসেট কেনার জন্য পরোক্ষভাবে টাকা জুগিয়েছে। লেনদেনটি ২০১৭ সালের ৩১ মার্চের যখন এই ব্যাঙ্ক হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ৫২৩ কোটি টাকারও বেশি মূল্যের নন-পারফর্মিং ঋণ সুদ সহ ৫১৮ কোটি টাকায় সুরক্ষা এআরসিকে বিক্রি করে দিয়েছে।

যদিও ইয়েস ব্যাঙ্ক দাবি করেছে যে তারা ১৫ শতাংশ নগদ মার্জিন সুরক্ষিত করেছে। আর এই ঋণ কেনার টাকাও নাকি ব্যাঙ্কের নিজস্ব ফান্ডিং থেকে এসেছে বলে জানা গিয়েছে নিরীক্ষক বা অডিটরদের বয়ানে। তদন্তকারীরা উল্লেখ করেছেন যে চুক্তির মাত্র কয়েক সপ্তাহ আগে ইয়েস ব্যাঙ্ক সুরক্ষা গ্রুপের সঙ্গে যুক্ত একটি সংস্থা ফরচুন ইন্টিগ্রেটেড অ্যাসেটস সার্ভিস লিমিটেডকে প্রায় ১৯৯ কোটি টাকার টার্ম লোন এবং ক্যাশ লোনের সুবিধে অনুমোদন করেছিল।

২০১৭ সালের মার্চ মাসে ব্যাঙ্কটি নগদ ঋণের সীমা আরও ১০০ কোটি টাকা বৃদ্ধি করেছে বলেও জানা গিয়েছে। এই ফান্ডের একটি অংশ HDIL-এর ঋণ অধিগ্রহণের সুবিধার্থে সুরক্ষা এআরসির অ্যাকাউন্টে চলে গিয়েছে বলেই অভিযোগ উঠেছে। প্রতিবেদনে ফান্ডের এই স্থানান্তরকে গুরুতর নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন হিসেবে তুলে ধরা হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যাঙ্কটি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এআরসি লেনদেনে নগদ মার্জিন পেমেন্ট করার জন্য অনুমোদিত ক্রেডিট লাইন ব্যবহারের অনুমতি দিয়েছে। আর এই কাজ রিস্ক ট্রান্সফারের উদ্দেশ্যকে ক্ষুণ্ন করে।

কিছুদিন আগেই তদন্তকারী সংস্থা ইডি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানিকে তাঁর গ্রুপ সংস্থাগুলির বিরুদ্ধে ৩০০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ জালিয়াতির সঙ্গে যুক্ত একটি আর্থিক তছরূপ মামলায় আগামী ৫ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল। আরও আগে ভিডিওকন গ্রুপকে ৩০০ কোটি টাকার ঋণ অনুমোদনের জন্য আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোছাড় ৬৪ কোটি টাকার ঘুষ নিয়েছিলেন বলে মামলা হয়েছিল এবং সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ছন্দা কোছাড় ও তাঁর স্বামী দীপক কোছাড়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget